~~ WWW.amarboi.com ~ তবে এই সিদ্ধান্তের যথার্থতা সম্পর্কে উদ্বেগের কারণ হয়েছিল যে কোন রকম নির্ভরযোগ্য যানবাহন ও রসদ ব্যতীত এত অধিক সংখ্যক সেনা সদস্যদের অন্য একটি দেশে প্রেরণ করা বিশেষত যেখানে শীতকালের আগমন ছিল সন্নিকটে । ঠিক এই সন্ধিক্ষণে হিন্দুস্তানি শিবিরের সাথে সমতলভূমির সরবরাহ ব্যবস্থার বিশদ তথ্য-উপাত্ত লাহোরে অবস্থানরত মন্টগোমারী সাহেবের গোচরীভূত হয়েছিল । পাচ মাস পূর্বে গাজন খান নামে তীক্ষবুদ্ধি সম্পন্ন একজন অশ্বারোহী পাঠান দফাদার দিল্লির উত্তরে পানিপথ নামক এক স্থানে গ্র্যাণ্ড ট্রাঙ্ক রোডে কর্তব্যরত ছিলেন। যখন সে দেখল খর্বাকৃতি ও কৃষ্ণ বর্ণের চার জন ভ্রমণকারি তার দৃষ্টিতে মনে হয়েছিল। যখন প্রশ্ন করা হয় তখন তারা প্রকাশ করে যে তারা বাঙ্গালি সীমান্ত থেকে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করছে। তাদের উত্তরে বিভ্রান্ত হয়ে সে তার প্রথাগত অবস্থান থেকে বেরিয়ে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করল। এবং পরিশেষে আবিষ্কৃত হলো যে তারা ছিল চোরাকারবারি যারা সীমান্ত দিয়ে বন্দুকের কারবার করত। তিনি দ্রুততার সাথে তাদেরকে বন্দি করে ফেললেন কিন্তু ওয়াহ্হাবিরা তার কাছে ভ্রাতৃপ্রতিম মুসলিম হিসেবে তাদের মুক্ত করে দেওয়ার জন্য সুপারিশ করেছিল। নিকটবর্তী শহর থানেশ্বরের দরখাস্ত লেখক মুহাম্মদ জাফরের জন্য যে কোন অঙ্কের টাকা সানন্দে প্রদান করতে সম্মত ছিল। দফাদার গাজন খান স্থিরসঙ্কল্প থাকেন, আর পরবর্তী দিন সকালে কর্ণালের ম্যাজিস্ট্রেটের সম্মুখে তার চারজন বন্দিকে নিয়ে যান__তিনি তার অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে বল প্রয়োগ করে অর্থ আদায়ের অভিযোগ এনে এ চারজন বন্দির মামলা খারিজ করে দেন। তার চরিত্রে এই দোষারোপে দফাদার এতই অপমানিত হলেন যে, তিনি তার পুত্রের সমর্থন লাভ করে এই মামলাটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিলেন। তার পুত্র ঠিক কোথায় থাকত তা লিপিবদ্ধ নেই, তবে ধারণা করা হয় পাঠান অঞ্চলে গাজন খানের গৃহেই সে থাকত। এখন সে তার পিতার কাছ থেকে পত্র পায় যে তাকে মালকার হিন্দুস্তানিদের অবস্থান সম্পর্কে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য বলা হয়েছে, বিশেষত কিভাবে তারা মানুষ ও অস্ত্র-শস্ত্রের সরবরাহ গ্রহণ করে। পুত্রটি তৎক্ষণাৎ এই অদ্ভুত অনুসন্ধানে বেরিয়ে পড়ে। তার পথ পার্বত্যাঞ্চলের মধ্য দিয়ে করে নেয় আর নিজেকে মালকার ওয়াহ্হাবিদের নিকটে আগ্রহী জিহাদি বলে পেশ করে। কয়েক মাস পরে পানিপথে প্রত্যাশিত তথ্য-প্রমাণাদি নিয়ে তার পিতার কাছে প্রত্যাবর্তন করে। যান এবং বিজয়ের সাথে তার প্রমাণ পেশ করেন বিশদভাবে জানালেন ১৮২
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।