~~ WWW.amarboi.com ~ ব্যাখ্যা করেন, ‘চামলা উপত্যকায় প্রবেশ করার একমাত্র পথ ইউসুফজাই অঞ্চলের মধ্য দিয়ে, কয়েক মাইল প্রলম্বিত একটি পাহাড়ি নদীর উৎস যা আমবেলা প্রণালীরূপে পরিচিত, আসলে তা হলো ছোট নদের প্রস্তরযয় ধারা প্রবাহ যেটা মহাবন পর্বতের পশ্চিম তীর ঘেষে প্রবহমান ৷” এই পরিকল্পনার একমাত্র বাধা ছিল যে এটি অর্থ করেছিল 'বুনার উপজাতিদের অঞ্চলে অনধিকার প্রবেশ করে যাচ্ছিল, বুনারবাসীদের জমি উত্তর দিক হয়ে আমবেলা গিরিপথ পর্যন্ত বিস্তৃত ছিল, আর কম সংখ্যক চামলাবাসী যারা দক্ষিণের ঢালে ও চামলা উপত্যকার পশ্চিম দিকের জায়গা অধিকার করে বসবাসরত ছিল। এই দুই উপজাতি সম্বন্ধে পেশোয়ারের সঙ্গী মহাবনের ইউসুফজাইদের থেকে নিশ্চয়ই তারা অধিকতর শান্ত । বিশেষত বুনারীরা সোয়াতের আখুন্দ, আব্দুল গোফুরের অনুসারী, এখন তার সত্তরতম বর্ষ বয়সে সোয়াতি ও বুনারীদের উপর সুনিয়ন্ত্রিত প্রভাব বিস্তার করছেন আর সর্বদাই হিন্দুস্তানি ধর্মান্ধদের চরম দর্শনের বিরোধিতা করে এসেছেন মর্মে সর্বসাধারণ্যে ব্যাপকভাবে প্রচার চালিয়েছেন। জন জ্যাডি অবলোকন করেছিলেন, “বোনায়ের (বুনার)বাসীদের মধ্যে সামগ্রিকভাবে ধর্মান্ধ চেতনার প্রতি কোনরূপ বিশেষ সমর্থন ছিল না, ধর্মীয় দর্শনের পার্থক্য থাকায়, এবং সোয়াতের আখুন্দ কর্তৃক ধর্মীয় সীমারেখা গড়ে তোলার কারণে, যে ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা ভয়ানক প্রতিকূলতার মুখে পড়েছিলেন, যাদের সদস্যদের আখুন্দ ওয়াহ্হাবি বলে ধিক্কার দিতে দ্বিধাবোধ করেন নি। যাদেরকে তার অনুসারীরা কাফির বলতে দ্বিধাবোধ করে নি।" রেয়নেল টেলরের মতেও, মনে হলো যে “কোন কিছুই দেখে মনে হয়নি যে, আখুন্দ এবং তার হিন্দুস্তানি অনুসারীদের মধ্যে কোনরূপ সাদৃশ্যের লক্ষণ দেখা যায় নি। সেই জন্য তিনি ধারণা করেছিলেন যে চলমান এই অভিযানটি বুনার ও চামলার ভেতরে অতি সহজেই অনুপ্রবেশ করতে পারবে যে পর্যন্ত উপজাতীয়দের বোঝানো যাবে যে উপজাতীয়দের সরকারের এই অভিযান সম্পর্কে একটি ধারণা দেওয়া যাবে, এবং এর সাথে এও বোঝানো যাবে যে এই অভিযানের লক্ষ্যবস্ত অর্জনের সাথে সাথে সৈন্য প্রত্যাহার করা যাবে৷ টেলর সাহেব ওয়াইন্ড সাহেবের পরিকল্পনাটি পাঞ্জাবের লেফটেন্যান্ট-গভর্নর মৌলিকভাবে পরিবর্তন করেন যে সেনা সদস্যদের সংখ্যা দ্বিগুণ করতে হবে। শেষ সিদ্ধান্ত নির্ভর করছিল ভাইসরয়ের উপর, কিন্তু হৃদরোগের কারণে লর্ড এলজিনের পক্ষে এ বিষয়ে কোনরূপ পদক্ষেপ নেয়া সম্ভব ছিল না, সেহেতু বিষয়টি তার প্রধান সামরিক অধিকর্তা স্যার হিউজ রোজকে দেওয়া হয়েছিল । ৯৮৯
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।