গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হয়ে যায় যে তিনি রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ের উপরে কোন কিছু বলতেই পারেন নি যা আমবেলা সামরিক অভিযান নামে পরিচিত । ১৮৬৩ সালের নভেম্বরে আমবেলা অভিমুখে যাত্রা শুরু হয়েছিল হিন্দুস্তানি আমির আব্দুল্লাহ্‌ আলীর ডাকে সাড়া দিয়ে তিনি সকল জাতিগোষ্ঠীর প্রধানদের ডেকে ‘বিধর্মীদের পক্ষ ত্যাগ করে প্রয়োজনে শহীদ হওয়ার শপথ নিয়ে সমন দিয়েছিলেন।” এই পত্রগুচ্ছের একটি মূলত আনম্বের খান হার্বার্ট এডওয়ার্ডসের দেন। মালকায় হিন্দুস্তানিরা কয়েক মাস যাবত সীমান্ত পারাপারের নামে হিন্দুদেরকে অপহরণ করে একটি ভিন্নতর কার্যক্রমের লক্ষণ দেখাচ্ছিল। টেলর সাহেব হটি মর্দনের কিংবদন্তি হ্যারি লামসডেনের কাছ থেকে কর্তৃত্বভার গ্রহণকারী কর্ণেল আলফ্রেড ওয়াইন্ডের সঙ্গে পরামর্শ করেন। হহিন্দুস্তানিদের দীর্ঘস্থায়ী ধর্মান্বতার নিপীড়ন থেকে সার্থকভাবে সীমান্তকে মুক্ত করতে" দুজনই পদক্ষেপ নিতে সক্ষম হন। সীমান্তে ভবিষ্যতে শান্তির জন্যে, ‘এই সামরিক ঘাঁটির ধর্মীয় নেতৃবৃন্দ ও ধর্মান্ধদেরকে ধ্বংস করার প্রয়োজন হয়ে পড়ে... । তাদেরকে মৃত্যুর মাধ্যমে বা বন্দি করে পাহাড় থেকে অবশ্যই বিতাড়িত করতে হবে, আর পাহাড়ি উপজাতিদের একটি সন্ধি করা হয় যে তাদের আবাসিক এলাকায় তারা তাদেরকে ধের্মান্ধদের) বসবাস করতে দেবে না।' কর্ণেল ওয়াইন্ড অবলোকন করেন যে ব্রিগেডিয়ার কটন ১৮৫৮ সালে হিন্দুস্তানিদের পশ্চাদদিক থেকে ধ্বংস করতে পারেন নি কেননা জীবিত অবশিষ্টাংশ সেনাদলের একটি অংশ উত্তর দিকে পালাতে সক্ষম হয়। ওয়াইল্ড অতর্কিত হামলার একই কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নেয় তবে এই সময়ে উত্তর দিক থেকে হিন্দুস্তানিদের আক্রমণের জন্যে প্রস্তুত হচ্ছিল, এর মাধ্যমে তাদেরকে সমতলভূমির দিকে পৃষ্ঠ রেখে যুদ্ধ করতে বাধ্য করা। এক সময় তাদের পলায়নের পথ রুদ্ধ হয়ে গেল, ওয়াহ্হাবিদের ও তাদের মিত্র বাহিনীদের সিন্ধু নদে ও সমতলে বিতাড়িত করতে সক্ষম হয়। এই বৃত্তাকারের একমাত্র অর্থ ছিল আমবেলা গিরিপথের নিরালা পথ । আমবেলা পাস হটি মর্দনের ইউসুফজাই সমতল ভূমির [২নং মানচিত্র, পেশোয়ার উপত্যকা" দেখুন] গাইডস-এর সেনা দফতরের উত্তর-পূর্বদিকে বিশ মাইলের অধিক জায়গা জুড়ে অবস্থিত। এই সংকীর্ণ পথ গিরিপথ পর্যন্ত গিয়ে বুনারের গ্রামে যাবার একটি প্রাকৃতিক তোরণ আর মহান পর্বত শ্রেণীর বারো মাইল দৈর্ঘ্যে ও চার মাইল প্রস্থে চামলা উপত্যকার দিকে গিরিপথ খুলে দিয়ে পেছনের দরজা করে দিয়েছে। রাজকীয় গোলন্দাজ বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কর্ণেল আযাডি আমবেলা সামরিক অভিযান সম্বন্ধে তার প্রথম বর্ণনায় ১৮০

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।