গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ এই দ্বিতীয় ওয়াহ্‌হাবি দার উল-ইসলাম প্রথমটির মতই ক্ষণস্থায়ী হয়। ১২ সেপ্টেম্বর দিল্লির প্রাচীর কামানের প্রচণ্ড আক্রমণে ভেঙ্গে ফেলা হয়, আর নগরীটি এক সপ্তাহ যাবত গৃহে গৃহে বিদ্বেবপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ব্রিটিশ জেনারেল যিনি অভিযান পরিচালনা করছিলেন তিনি হুকুম দিলেন যে কোনরূপ ছাড় দেওয়া হবে না, এবং এই আদেশ পুঙ্থানুপুত্খরূপে বাস্তবায়িত করতে হবে। পরবর্তীকালে যেমনটি বিদ্রোহী মইনুদ্দীন খান লিপিবদ্ধ করেছেন, “শুষ্ক বৃক্ষরাজি যেমনভাবে সবুজকে গ্রাস করে নেয়; একইভাবে নির্দোষ ব্যক্তিবর্গ দোষীদের ভাগ্যকে বরণ করে নেয়। যেহেতু ১৮৫৭ সালের ১১ মে নির্দোষ খিষ্টানরা অপরাধের শিকার হয়, একই দুভার্গ্য ২০ সেপ্টেম্বর মুসলমানদেরকেও বরণ করতে হয়। যারা তরবারি থেকে রেহাই পেয়েছিল তাদেরকে ফাঁসি কার্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। দিল্লি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পূর্বেই, আশপাশের গ্রাম বিদ্রোহীদের অভিযোগ থেকে মুক্ত হচ্ছিল। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মধ্য সেপ্টেম্বর মুজাফফর নগরের কালেক্টর ও ম্যাজিস্ট্রেট মি. এডওয়ার্ডসের নেতৃত্বে আফগান ও শিখদের একটি অশ্বারোহী প্রতিরোধের সম্মুখে পড়ে, আর এক অশ্বারোহী সৈন্য ও এক উট বোঝাই সামরিক সম্ভার খুইয়ে পশ্চাদ্ধাবন করতে বাধ্য হয়। এই সেনাদল পুনর্গঠিত হয়ে পুনরায় শহরের দিকে অগ্রসর হয়, শুধু এর পোত বহরের মালপত্র ও লোকজনকে পাবার জন্যে । মুহাম্মদ কাসিম বা অন্য যে কেউ বিদ্রোহীদেরকে সাহস ও উদ্যোগ দেখিয়েছিল। থানা ভবন দখল করতে না পেরে, মি. এডওয়ার্ডস শামলী শহরের দিকে যেতে থাকেন, দক্ষিণ দিকে একটি ভিন্ন বিদ্রোহী দলের দ্বারা অধিকৃত দৃর্গকে আক্রমণ করতে যাওয়ার পূর্বে যেখানে তিনি বেশ কিছু সংখ্যক ভারপ্রাপ্ত অধস্তন কর্মচারীকে এগার জন অশ্বারোহী সৈন্য থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখে এসেছেন। তিনি শামলীতে প্রত্যাবর্তন করে দেখতে পান কর্মকর্তা-আমলা ও সৈন্যদেরকে থানা ভবনের বিদ্রোহীরা দলে দলে নির্দয়ভাবে হত্যা করেছে। একটি শেষ আশ্রয়স্থল স্থানীয় মসজিদে আক্রমণ চালানো হয়েছিল, যার ভেতরের দেয়াল এডওয়ার্ডস দেখেন ‘গাঢ় লাল রঙে রঞ্জিত।' এডওয়ার্ডস ও তার নীতিভ্রষ্ট অশ্বারোহী সৈন্যরা থানা ভবনের উদ্দেশ্যে রওয়ানা হন, যেটি এখন সহস্রাধিক বিদ্রোহীরা দখল করে রেখেছে। পুনরায় একটি আক্রমণের প্রয়াস চালানো হয় আর প্রচুর ক্ষতি সহকারে পশ্চাদ্ধাবন করতে হয়, এডওয়ার্ডস সাহেবকে এই প্রয়াসের পরিসমাপ্তি টেনে তার সবচাইতে নিরাপদ কাজ হিসেবে মুজাফফর নগরে প্রত্যাবর্তন করতে বাধ্য হন। কিন্তু তার সেনাদল নিজেরাই দেখল চৌদ্দ জন মুসলিম অশ্বারোহী সৈন্য নেতৃত্ব দিয়ে তাদেরকে ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। পরে ১৭৪

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।