গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ তখন তাদের নেতৃত্বের কোন্দলের কারণেই নিজেরা নিজেরাই বিশৃঙ্খল হয়ে পড়ে। যদিও সিপাহী বিদ্রোহী ও তাদের সহযোগীরা সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তাদের নিজেদের মধ্যে সমন্থয়হীনতার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের আক্রমণ তেমন কোন কার্যকর ছিল না, যেহেতু তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হতে থাকে সেজন্য সিপাইদের তাদের বৈপ্লবিক উৎসাহ প্রাথমিক সপ্তাহসমূহে ভাগ্যের ব্যাপারে হয়ে দীড়ায়। নগরাভ্যন্তরে পরিবেশ ক্রমেই ধ্বংস-প্রবণ হয়ে উঠল। কেননা নগরবাসী ও বিদ্রোহীরা উভয়পক্ষই লক্ষ্য করছিল যে তাদের প্রাচীরের নিচে শিবিরে অবস্থানরত ক্ষুদ্র ব্রিটিশ বাহিনী ক্রমেই তাদের সংখ্যা বৃদ্ধিও আত্মবিশ্বাস বলীয়ান হয়ে উঠছে। কাউকে বিশেষ দায়িত্বে দেখা যায় নি, ন্যুনতম ক্ষেত্রেও সম্রাট বাহাদুর শাহ্‌ বা তার পুত্ররা কেহই তেমন ভূমিকায় অবতীর্ণ হন নি। আসলে দিল্লি নগরীটাই ছিল একটি আধা ভৌতিক বিশ্বাসে আচ্ছাদিত নগরী যেখানে সকলে মনে করত যে কোন অলৌকিক ঘটনা সংঘটন সম্ভব কিন্তু অবস্থার প্রেক্ষিতে মুহূর্তে তা উবে যেতে দেখা গেল । সম্ভবত অগাষ্টের গোড়ার দিকে এই নিম্ন পর্যায়ে সাইদ নাজির হুসেনের শিষ্য ইমদাদুল্লাহ্‌ ও তার তিন জন ছাত্র__মুহাম্মদ কাসিম নানাবতী, রশিদ আহমদ গাঙ্গোহি এবং রহমতুল্লাহ্‌ কায়রনবি তাদের নিজেদের জিহাদ করার সিদ্ধান্ত নেন। কিছু দুর্বোধ্য কারণে তাদের ধর্ম পালন সম্পর্কে যে জনশ্রুতি ছিল তাতে সকলের ধারণা ছিল যে দিল্লি বাস্তবিকই জিহাদের একটি পীঠস্থান। এই চারজন তাদের সহযোগী সমর্থকদের নিয়ে নগর ছেড়ে বেরিয়ে পড়েন এবং যমুনার পাড় ধরে দিল্লির পঞ্চাশ মাইল উত্তরে থানা ভবন অঞ্চলে এসে উপনীত হন। এখানে তারা তাদের নিজেদের পতাকা উত্তোলন করে ধর্ম যুদ্ধ ঘোষণা করে দেন। থানা ভবনের শহর ও আশপাশের অধিবাসীরা কোনরূপ বহু পূর্বেই তাদের পদ পরিত্যাগ করেছেন। হাজি ইমদাদুল্লাহ্‌ ও তার জিহাদিরা এখন সমগ্র জেলাকে তাদের ধর্মমতের ছাচে রূপান্তরের কাজ শুরু করে দেয় যেমনটি ত্রিশ বছর পূর্বে পেশোয়ারে সৈয়দ আহমদ করার প্রয়াস চালিয়েছিলেন। ইমদাদুল্লাহ্‌ দলের প্রকৃত নেতা হিসেবে উদ্ভূত হন। তিনি নিজেকে সামরিক সেনাপতি হিসেবে নিজেকে নিয়োজিত করেন। তার সঙ্গে আঠাশ বছর বয়ঙ্ক্্বশিদ আহমদ তার লেফটেন্যান্ট ও বিচারক হিসেবে এই কর্মে যোগ দেন এবং বয়সে সামান্য কিছু কর্মরত হন। 4) ১৭৩

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।