গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ একইভাবে নিজের বদনাম ঘুচানোর প্রয়াস অব্যাহত রেখেছিলেন। তিনি এ্যাঙ্গলো-ভারতীয় সাম্রাজ্যের মধ্যে অনেক সমর্থক দেখতে পেলেন তবে স্যার এফ. হ্যালিডে, কেসিকি-_১৮৫৯ সালে এতই ক্ষমতা সম্পন্ন হয়েছিলেন যে, যাকে টলানো সম্ভব ছিল না । দ্য টাইমস পত্রিকা ও অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গের সমর্থন থাকা সত্ত্বেও উইলিয়াম টেলর ভারত ও ব্রিটেন দুই দেশেই কর্ণেল জি.বি. ম্যালসনের ভাষায়, ‘দাপ্তরিক অবহেলার শীতল ছায়াতলে’ থেকে গেলেন। সর্বদাই বিতর্ক হয়েছে যে ওয়াহ্হাবিরা সিপাহী বিদ্রোহে ও কয়েকটি স্থানীয় বিদ্রোহে যা অনুসৃত হয় সেটি তারা কেবলমাত্র সীমান্তবর্তী এলাকায় ভূমিকা রাখে ৷ মহাবন পর্বতের ধর্মান্ধ শিবিরের বিদ্রোহীরা একাই ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। তবে দৃঢ় প্রত্যয়ী, দীর্ঘদিন যাবত দমিত প্রমাণ রয়েছে আর ব্রিটিশ কর্তৃপক্ষ যা কখনো আবিষ্কার করতে পারে নি, যে ওয়াহহাবিদের একটি ছোট্ট দল “দিল্িবাসীদের' সঙ্গে মিলিত হয়ে অস্ত্র হাতে তুলে নেয় আর সৈয়দ আহমদের জিহাদের জন্যে আমন্ত্রণ করার প্রতিলিপি তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। শুধু এগুলো যে বিদ্যমান থাকল তা নয়, তবে তারা ভারতে সম্পূর্ণ নতুন ভাবধারায় ওয়াহ্হাবি আন্দোলন চালিয়ে যেতে থাকল। ১৮৪৬ সালে শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌্র পৌত্র শাহ্‌ মুহাম্মদ ইসহাকের মৃত্যুর পর ‘দিল্লি বাসীদের” নেতা সাইদ নাজির হুসেনের নেতৃত্বে ওয়াহ্হাবিদের এই বিরোধী দল আসে । পূর্বে যেমনটি উল্লেখ করা হয়েছে, সাইদ ছিলেন হাদিসের একজন প্রখ্যাত শিক্ষক ও তার বহু শিষ্য ছিল, তবে তাদের মধ্যে তার প্রথম শিষ্য ছিলেন হাজি ইমদাদুল্লাহ্‌, যিনি ১৮৩০-এর পুরো দশক জুড়ে আরবে হাজি ইমদাদুল্লাহ্‌ শহীদ সৈয়দ আহমদের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং লিপিবদ্ধ করেন কিভাবে স্বপ্নে দেখেছিলেন যে তিনি এই ধর্মগুরুর পাশে তার হাত ধরে দীড়িয়ে-ছিলেন “আমি শ্রদ্ধাবশত তার থেকে দূরে দাড়িয়েছিলাম। রাখলেন । তার ধর্মীয় বিষয়সমূহ অসত্য বলে ঘোষিত হওয়া সত্তেও সাইদ নাজির হুসেনকে দিল্লি মোল্লাদের একজন বলে বিশ্বাস করে মধ্য-জুলাইয়ে জিহাদের ফতোয়ায় তাদের সীল মোহর মারতে চাপ প্রয়োগ করা হয়। সেই সময়ে ব্রিটিশ বাহিনী ও. বিদ্রোহী মোর্চা উভয়েই নেতৃত্বের কিংকর্তব্যবিমূঢ়তায় আবদ্ধ হয়ে পড়েছিল, কিন্তু পরবর্তী সপ্তাহসমূহে তারা যখন দিল্লি প্রকোষ্ঠে এসে শিবির গড়ে, অতঃপর তাদের সংখ্যা দিন্তি প্রাচীরের কাছে এসে বিস্তার করল ১৭২

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।