~~ WWW.amarboi.com ~ অনুমিত পূর্ব পুরুষদের নিকট থেকে, কায়েস বিন রশিদ, যিনি গোড় থেকে আফগানিস্তান যান সেখান থেকে আরবে গিয়েছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন স্বয়ং হযরত মুহম্মদ (সা.)-এর নিকটে । যদিও মুসলমানরা তাদের নিজস্ব নৈতিকতার বিধান অনুসরণ করত, তারপরেও তারা পাখতুনওয়ালি নামে পরিচিত ছিল, যা এতিহ্য করে নেয় শ্রেষ্ঠতে এমন কি ইসলামি বিধানের উপরেও যা পরিচিত শরিয়া হিসেবে । একটি সাধারণ পাঠান প্রবাদ বাক্য রয়েছে, “মোল্লার শিক্ষা মেনে চলো কিন্তু তিনি যা করেন তা করো না।' আমার ভ্রমণকালে যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা প্রায় সবাই পাঠান ছিল, আমার গাইড ও বিজ্ঞ পরামর্শদাতা হিসেবে একজন ভদ্র, পণ্তিতস্মন্য পেশোয়ার ভিত্তিক সাংবাদিক রহিমুল্লা ইউসুফজাই ছিলেন। পেশোয়ার একটি প্রাচীন সীমান্তবর্তী শহর যাকে গোড়ার দিককার একজন ব্রিটিশ প্রশাসক বহুদিন পূর্বে “এশিয়ার পিকাডিলি' নামে অভিহিত করেন। যখন আমি তীর বাড়িতে উপনীত হই তখন রহিমুল্লাহ সাংবাদিকদের মধ্যেও বেশ স্বনামধন্য এবং বিদেশী সাংবাদিকদের মধ্যেও__এবং আজও সমধিক সুপরিচিত। যেহেতু তিনি বিবিসি সম্প্রচারের পশতু বিভাগের দায়িত্বে ছিলেন সেহেতু সীমান্তের উভয় দিকে তার কণ্ঠের এত পরিচিতি ছিল যে কেবল একটি কষ্ঠনিঃসৃত সামান্য শব্দ আতঙ্কিত সশস্ত্র প্রহরীদের সংজ্ঞা ফিরিয়ে আনত ৷ জানালা খোচাচ্ছিলঃ “আহ, রহিমুল্লাহ ইউসুফজাই' তারা চিৎকার করে বলল, তাদের অস্ত্র কাধে ফিরিয়ে দিয়ে আমাদের দিকে স্মিত হাস্যে চাইলো । ‘ভেতরে এসে এক কাপ চা পান করে যাও!’ ১৯৮৯ সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের প্রাক্কাল থেকে রহিমুল্লাহ্ ইউসুফজাই আফগানিস্তান যুদ্ধের ধারাবাহিকতা অনুসরণ ও বার্তীস্থ করছিলেন এবং আফগানিস্তানে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল যেখানে নাস্তিক সোভিয়েত সেনাদের পরাভূত করতে সম্মিলিতভাবে ত্যাগ করেছিল এই মুজাহিদীন বাহিনী (যারা ধর্ম যুদ্ধে নিয়োজিত থাকে, তবে আধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে 'ধর্মযোদ্ধা” বলে অভিহিত করা হয়) ধর্মের বিভিন্ন স্ববিরোধী ব্যাখ্যাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি শুরু করে দেয় এবং এই ভাবে তারা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আত্মঘাতি সংঘাতের দেশে পরিণত করেছিল, যুদ্ধবাজ সেনাধ্যক্ষরা একে অপরের নিধনের প্রচেষ্টায় সাধারণ জনজীবনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল । রহিমুল্লার যোগাযোগের পরিধি ছিল কিংবদন্তীর মত ব্যাপক, কাজেই অস্বাভাবিক কিছু ঘটলেই বিভিন্ন মাধ্যম থেকে সকলের আগে তার নিকটে এই বার্জাগুলো পৌছে যেত। আফগান প্রেক্ষাপটে ১৯৯৪ সালের শরৎকালে ২৪
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।