~~ WWW.amarboi.com ~ কুমার সিংহকে তার পাটনার ও আশ-পাশের জেলাগুলোর দশ-সহস্র-শক্তিশালী সেনাদলকে পুনরায় পরিচালনার দায়িত্বভার থেকে মুক্ত করে টেলর পরিসমাপ্তি টানেন যে আঢ়ার অবশ্যই পতন ঘটবে । তার নিজের পাটনা রক্ষা করার মত যথেষ্ট সৈন্য ছিল না, সেখানে দূরবর্তী মহকুমাগুলো রক্ষা করার তো কোন প্রশ্নই ওঠে না। আমার কাছে মনে হলো যে, বর্হিপ্রকোষ্ঠে অবস্থিত কোন ঘাটি কোন সামরিক মোকাবিলা করার জন্য সক্ষম ছিল না, যা যে কোন মুহূর্তে আক্রমণের মুখে পড়তে পারে । এদের মধ্যে গয়া ছিল সবচেয়ে বিপদগ্রস্ত ঘাটি, যা ষাট মাইল দক্ষিণে উত্তর-পশ্চিম সীমান্তে কুমার সিংহের দ্বারা বিপদগ্রস্ত ছিল আর একই সাথে বাংলাদেশ থেকে তিন বিদ্রোহী বৃহৎ সেনাদল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাব্য অবস্থায় ছিল। তার ঘাটি ও রাজকোষকে প্রতিরোধ করার জন্য ম্যাজিস্ট্রেট আালোঞ্জো মানির কেবল পঞ্চানন জন ব্রিটিশ সেনা ও এক শ র্যাটরে সাহেবের শিখ সেনা ছিল। “এই সর্বময় ভয়াবহ অবস্থার মুখে, আমি সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলাম এবং ম্যাজিস্ট্রেটদ্রয় €গেয়া ও তিরহুতের) ও যথা শিশ্ন সম্ভব পাটনায় এসে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করেছিলাম, ঘটনার আকস্মিকতায় এই সৈন্য প্রত্যাহারের আদেশ পরবর্তীরি প্রেক্ষিতে একটা ভীষণ ভুল সিদ্ধান্ত হিসেবে দেখা দিয়েছিল। টেলর সাহেবকে বলা হয়েছিল যে বক্সার থেকে একটা উদ্ধারকারী বাহিনী যাত্রা শুরু করেছে, যাদের উদ্দেশ্য হলো বিলিয়ার্ড হলে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করা । তবে এটি একটি নগণ্য সেনাদল ছিল যা ভিনসেন্ট আয়ারের নেতৃত্বে পরিচালিত দেড় শ যুদ্ধরত সেনা সদস্য । টেলর সাহেব লিখেছেন, “সকলের মতে এই সুযোগ কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত বিশাল বাহিনীর বিরুদ্ধে এই স্বল্প সংখ্যক সেনা উদ্ধার তৎপরতায় সম্ভাবনা অতি নগণ্য ছিল।’ এই প্রেক্ষিতে, তিনি মেজর আয়ার পত্র প্রেরণ করেন । যতক্ষণ পর্যন্ত না আরও অধিক যোদ্ধা বাহিনী উজান নদীর নির্দিষ্ট স্থানে এসে পৌছায় । এই খোলা পত্রটি তিনি দীনাপুরে মেজর জেনারেল ললয়েডের নিকটে পাঠান “তিনি যে ধরনের নির্দেশনা উপযুক্ত মনে করবেন আদেশ দিয়েছিলেন আমি তা যথাযথভাবে জানি না।' কিন্তু টেলর সাহেবের পত্র বিলি হওয়ার পূর্বে মেজর আয়ার কুমার সিংহের সেনাদলকে সম্পূর্ণ পরাস্ত করে বেশ চমকপ্রদ বিজয় লাভ করেন এবং সমর্থকদেরকে যুক্ত করে আঢ়ায় নিয়ে আসেন। ১৬৭
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।