~~ WWW.amarboi.com ~ ম্যাঙ্গলস স্বেচ্ছাসেবক হিসেবে সেনাদলে যোগদান করল । আমিও স্বেচ্ছাসেবকের কর্ম করেছিলাম, তবে কমিশনার আমাকে যেতে দেন নি। টেলর সাহেব যে নাটকীয়তা ও উত্তেজনা প্রদর্শন করলেন তা এই বক্তব্যে বিশেষভাবে প্রমাণিত হয় না, মেজর-জেনারেল ললয়েডের নিকট থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, তিনি পাটনা সুরক্ষার জন্য দীনাপুরের সৈন্য প্রত্যাহার স্থগিত করেন, এবং কিছু সাধারণ পরিবর্তন করে আঢ়াতে সৈন্য প্রেরণ করেন। টেলর সাহেব বলেছিলেন, ‘আমি এই ব্যবস্থার প্রতি দ্বিমত পোষণ করে বিদ্রোহীদের পশ্চাদ্ধাবন করার জন্য ব্যবস্থা নিতে বলি । অবশেষে সে কথাই সম্মত হয়ে ললয়েড সাহেব সম্বাজ্ঞীর দুই শ পদাতিক সৈন্য দিয়ে তাকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। তাদেরকে স্টীমারের বার্জে ভর্তি করে উজানে পাঠানো হয়েছিল, স্টীমারটা বালির চরে আটকা পড়ে গিয়েছিল । প্রধান সেনাপতি এখন ত্রাণ অভিযান প্রত্যাহার করে নেন যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্টীমার অপ্রত্যাশিতভাবে দৃষ্টিগোচর না হয়। আরও কিছু সময় ও বিতর্কের মধ্য দিয়ে টেলর আবারও ললয়েডের সিদ্ধান্ত বদলাতে সক্ষম হন, যাতে ২৯ জুলাইয়ের অপরাহ্ছে দ্বিতীয় স্টীমারে আরও দুই শ সৈন্যসহ প্রথমটিকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে সম্মিলিতভাবে আঢ়া অভিমুখে যাত্রা শুরু করে। টেলর সাহেব লিখেছেন, “এই সাহসী ক্ষুদ্র দলটির মুক্তির ব্যাপারে গভীর উদ্বেগ কল্পনা করা যায়, আর সেই অনুভূতি যা সবার হৃদয়কে আবেগে মত্ত করে দেয় যারা প্রত্যাশা ও বিশ্বাসে পরিপূর্ণ ত্রাণ দানকারী সেনাদলকে বিভক্ত হতে দেখে সহাস্য চেহারায়, বিজয়ের পূর্বে আনন্দ সম্ভবত কল্পনা করা যায়।” পরের দিন অপরাহে, ৩০ জুলাই বিল টেলর তার স্ত্রী ও কন্যাকে গাড়িতে করে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে যান সেই স্টীমারকে স্বাগত জানাতে যাতে করে পরিত্রাণকারী সেনাদল ফিরে এসেছিল । তারা আতঙ্কিত হয়ে দেখলেন স্টীমারটি সাধারণ নোঙ্গর না করে সোজা চলে গিয়ে সেনানিবাস হাসপাতালের বিপরীতে নোঙ্গর করল । পরে টেলর সাহেব লিখেছেন : ‘আমি জীবনে কখনও এমন ভয়াবহ দৃশ্য দেখিনি, এমনই ভয়ঙ্কর যা ভোলা যায় না, বিশদভাবে বর্ণনা করা আরও ভয়ঙ্কর । সাহসী সেনাদলের ৪০০ জন সদস্যকে বিজয়ের নিশ্চয়তায় সুন্দরভাবে সবিন্যস্ত আকারে রেখে যাওয়া হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পূর্বে ময়দানে ১৮০ জনকে মৃত ফেলে যেতে হয়েছিল, কিছু কর্মকর্তাও প্রাণ হারান, বেঁচে যাওয়া প্রায় সকলেই আহত ছিল। যে দৃশ্যটি উদ্ধৃত করা হলো তা হৃদয় বিদারী, যাচ্ছিল, তারা তাদের বুক থাবড়াচ্ছিল ও মাথার চুল ছিড়ছিল, তাদের প্রত্যেকের চেহারায় ছিল নৈরাশ্যের বেদনাতুর ছাপ। Ld ১৬৫
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।