গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ WWW.amarboi.com ~ পর বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে নস্যাৎ করা হয়। তার তিন দিন পর স্যার হেনরি লরেন্সের লক্ৌতে অবস্থানরত আটকা পড়া বাহিনী এমনইভাবে পরাজিত হয়েছিল যে মনে হচ্ছিল তারা পুরোপুরিভাবে ধ্বংসের উপকণ্ঠে পৌছাচ্ছে। কয়েক দিনের মধ্যে এই দুই বিপর্যয়ের সংবাদ পাটনায় পৌছিয়ে গিয়েছিল, এবং ৩ জুলাই এক বিশাল দাঙ্গাকারী জনতা নিজ শহরের মাঝখানে রোমান ক্যাথোলিক মিশনে পতাকা উড়াতে উড়াতে ড্রাম বাজিয়ে দীন! দীন! গীত গেয়ে আক্রমণ করে। দাঙ্গার কথা দ্রুত কমিশনারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং র্যাটরে সাহেবের শিখ বাহিনীকে পাঠানোর জন্য পুনরাদেশ দেন। দাঙ্গার দ্রুত অবসান হয়েছিল, তবে এরই মধ্যে আফিম (মাদক) ব্যবসায়ীর প্রতিনিধি ড. লিলকে হত্যা করা হয়েছিল। একজন আহত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাটরে করেন ও কথা বলতে লাগেন। এই কথোপকথন একত্রিশজন অভিযুক্ত ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে নেতৃত্ব দেয়, এদের মধ্যে এক পুস্তক বিক্রেতা পীর আলী খান ছিলেন, “নিজের ধর্মের প্রতি অনুরাগ এবং অপর ধর্মের ও ইংরেজদের প্রতি ঘৃণার জন্য তিনি বিশেষ নাম কুড়িয়েছিলেন।' টেলর সাহেব ইতিমধ্যে এই পরামর্শ সহকারে তথ্য পেয়েছিলেন যে পীর আলী খান লক্ষ্লৌ বিদ্রোহীদের কাছ থেকে এই মোর্চার আদেশসমূহ পেতেন এবং এখন তার অধিকারে থাকা এক গুচ্ছ পত্র এটি নিশ্চিত করেছে । সেগুলো লক্ষৌর সঙ্গী বিক্রেতার নিকট থেকে এসেছিল আর এতে নির্দেশনা অন্তর্ভূক্ত ছিল কিভাবে পীর আলী যখন পুনরায় হাসিল করবে ফুতেহ উপের নাসারা বা নাজারিনদের উপর বিজয় । পাটনায় ওয়াহ্হাবিদের নেতৃবৃন্দকে প্ররোচিত করে বিপ্লবে এই কারণে লক্ষৌর সংবাদদাতার উৎসাহে বিদ্রোহীদের ভারতের ধর্মীয় গোষ্ঠীর সাথে একত্রিত হওয়া বাঞ্চনীয় ছিল। এতে যদি তাদের হিন্দু বা শিয়া সম্প্রদায়ের সাথেও আপোষ করতে হয় তাতেও আপত্তির কিছু ছিল না। এই সমস্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের টেলরের গঠিত জরুরি বিচার সভায় বিচার করা হয়, আর বিভিন্ন অপরাধে দোষী হয়, পীর আলী ও অন্য যোলজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। মৃত্যুদণ্ডের আদেশের অল্পক্ষণ পূর্বে পীর আলীকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য টেলরের সম্মুখে নিয়ে যাওয়া হয়েছিল। পরে টেলর সাহেব লেখেন, “তিনি ছিলেন শান্ত, আত্মস্থ ও প্রায় মহীয়ান।” “আমি তার উপর যে নির্যাতন করেছিলাম সে জন্য তিনি আমাকে উপহাস করেছিলেন এবং এই কথা দিয়ে তার বক্তব্যের পরিসমাপ্তি টানেন, “আপনি আমাকে ফীসি দিতেন, অথবা প্রতিদিন এ রকম আমার মত, তবে আমার স্থানে হাজার হাজার বিপ্রবীর উত্থান হবে, আর আপনার উদ্দেশ্য কখনই হাসিল হবেনা ৷” ১৬১ গডস্‌ টেরোরিস্ট-১১

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।