গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ছিল সেই দুটি গ্রামকে পুড়িয়ে ফেলেন, অন্যান্যদেরকে গুলি করে অমঙ্গলের এই স্ফুলিঙ্গকে স্তব্ধ করে দেন। এই দ্রুততার দৃষ্টান্তের থেকে আর কিছুই ভাল হতে পারে না।' এই বিপর্যয়ের কারণে ইনায়েত আলী বাধ্য হয়ে পাঞ্চতর থেকে প্রত্যাহার করে পাহাড়ে আরো নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। নারিনজি দীর্ঘ উপত্যাকার যে প্রান্তে তার দুর্গটি মহাবন পর্বতের পশ্চিম ঢালু অবলোকন করছিল। এডওয়ার্ডস লিপিবদ্ধ করেন, “এই পার্বত্য গ্রামটি এত দৃঢ়ভাবে অবস্থিত যে পুলিশরা তার নিকটে যাবার সাহস কমই করত, এবং এটি হয়ে উঠল সকল দুর্বৃত্তের আশ্রয়স্থল এর প্রায় চার শ অধিবাসী সানন্দে মৌলভিকে অভিবাদন জানায় । ধর্মযুদ্ধ মনে হয় মঙ্গলজনকভাবে সকল আবশ্যকীয় দ্রব্যাদি নিয়ে শুরু হয়ে গেলঃ একজন ইমাম, একটি পতাকা, এক দৃঢ় মানসিকতা, একদল সোচ্চার ধর্মান্ধ ব্যক্তি, কয়েক দিনের প্রতিরোধ ব্যবস্থা ৷’ কিন্তু এখানেও হিন্দুস্তানিরা অতর্কিতে ধরা পড়ে যায়, ২১ জুলাইয়ের প্রত্যুষে গোলাগুলির শব্দে গ্রামটি ও জেগে ওঠে যা ছিল আটশ অশ্বারোহী ও পদাতিক বাহিনীর সম্মিলিত আক্রমণের ভূমিকা স্বরূপ। তারা এবং বিদ্রোহী সিপাইরা তাদের পতাকা ও মৃত সঙ্গীদের ফেলে পলায়ন করে। সকল বর্ণনায় দেখা যায় ১৮৫৭ সালের গ্রীম্মকালটা ছিল প্রচন্ড উষ্ণ, আর মেজর ভৌগনের লোকজনও পার্বত্য এলাকায় উঠে তাদেরকে ধাওয়া করে হাপিয়ে উঠেছিল। এই পরিস্থিতি ইনায়েত আলীকে দল পুনর্গঠনের সুযোগ করে দিয়েছিল। তিনি তার সিত্তানা ও মঙ্গলথানা থেকে প্রয়োজন মত সৈন্য জড়ো করে নারিনজি দখল করেন, তিনি তার প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যে এখানকার অত্যুচ্চ স্থানে আস্তানা পুনর্নির্মাণ করেন। পাটনা ও অপেক্ষায় তিনি ওখানে অবস্থান নিয়েছিলেন। তিনি এবং অন্যান্য নেতৃবৃন্দ নির্ভরতার সাথে প্রত্যাশী করেছিলেন ওয়াহ্হাবিরা হিজরত ও জিহাদের ডাকে সাড়া দিয়ে তাদের পতাকাতলে এসে সমবেত হবে । ফলে কমিশনার টেলর পাটনায় সার্বিক ব্যবস্থার অংশ হিসেবে এই পদক্ষেপ নেন, সেই সৈন্য সরবরাহ তথাপি এসে পৌছায়নি, ৩ অগাস্টের প্রত্যুষে এক ব্রিটিশ বাহিনী প্রায় দ্বিগুণ আকারে নারিনজিদের উপর প্রথম আঘাত হানে : গাজিরা কয়েকটি ভয়ঙ্কর পরিখা খনন করেছিল, এবং একটি ক্ষুদ্র স্তস্তাকারের সেনাবাহিনীকে তাদের- সম্মুখে অগ্রসর হতে দেখে তারা চিৎকার করে নেচেছিল। তাদের সোচ্চার ধ্বনির জবাবে দ্বিতীয় সারির নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট হোস্ট নৌরঞ্জি থেকে ব্রিটিশ হর্ষধ্বনি দিয়েছিল। একটা সাধারণ যুদ্ধ সংঘটিত হয়, গাজিদের মধ্যে ৩০ জন দুর্দমভাবে যুদ্ধ করতে ৫০৫ ৭» ৮২

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।