~~ WWW.amarboi.com ~ চাল বা নীতি মনে করে এবং কাজে ব্যবহার করে ভালই ফল পেয়েছি ।' যাহোক, এই অবরুদ্ধ করার বিষয়টা বাংলার লেফটেন্যান্ট-গভর্নরের বিনা অনুমতিতেই করা হতো। টেলর সাহেব এ বিষয়টা পরবর্তীতে ফ্রেডারিক হ্যালিডেকে জ্ঞাত করান। তিনজন ওয়াহ্হাবি সম্বন্ধে নিশ্চিত হয়ে, পরবর্তীতে সকল নাগরিককে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের অস্ত্র সমর্পণের জন্য কমিশনার এক আদেশ জারি করেন। এটি সান্ধ্য আইন দ্বারা সমর্থিত হয়েছিল, যার ফলে সন্ধ্যায় কেউ বাড়ির বাইরে আসতে পারত না। তারপর অল্প সময়ের মধ্যে একজন মুসলিম ম্যাজিস্ট্রেট মওলা বক্স যাকে টেলর সাহেবের দক্ষিণ হস্ত বলে সন্দেহ করা হতো তাকেও লীগে থাকাকালীন নগরীতে অন্যান্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে গ্রেপ্তার করা হয়। এই পদক্ষেপসমূহের কাঙ্িত ফল পাওয়া গিয়েছি; পাটনা ও আশ-পাশের জেলাগুলো পারস্পারিক ভাবে শান্ত ছিল, আর ফারকুরারসন এবং নেয়ার জন্যে প্ররোচিত করা হয়েছিল। টেলর সাহেবের পাটনায় অগ্র-আক্রমণ অন্যান্য ক্ষেত্রেও যে সমস্ত সমস্যার সৃষ্টি করেছিল সে সম্পর্কে তার ধারণাই ছিল না। কেন্দ্র থেকে কোন নির্দেশনা না থাকার কারণে উত্তরাঞ্চলের সমভূমিতে ওয়াহ্হাবি কর্মজাল নিজে নিজে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার কারণে সামগ্রিকভাবে তাদের আন্দোলন প্রায় মুখ থুবড়ে পড়েছিল । আর পাটনায় ছোট গোডাউন কার্যত বন্ধ হয়ে গেল, কাফেলার আন্দোলনের মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য অস্ত্র-শস্ত্র এবং অর্থের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সিত্তানার বড় গোডাউন স্থবির হয়ে পড়ে। মধ্য-জুনের দিকে দিল্লি নগরীতে মুসলমানদের সামরিক ও বেসামরিক খ্যা গরিষ্ঠতার কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এই বিদ্রোহ প্রাথমিকভাবে ছিল দিল্পির বাদশাহর আহ্বানে সাড়া দিয়ে এক জাগরণের বিপ্রব। এটা স্মরণে রাখতে হবে যে বালাকোট বিভাগে সৈয়দ আহমদের শহীদ হওয়ার পর বেলায়েত আলীর নেতৃত্বাধীন “পাটনা-বাসীদের' ও “দিল্লিবাসীদের মধ্যে সম্পর্ক পূর্ণ প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে বহুবর্ষব্যাপী ওয়ালিউল্লাহ্র পৌত্র শাহ্ মুহাম্মদ ইসহাক নেতৃত্বে ছিলেন। তার চাচাত ভাই ও ভগ্নিপতি সৈয়দ আহমদের প্রথম দুইজন শিষ্য ছিলেন। ১৮৩১ সালে সৈয়দ আহমদের সঙ্গে তার চাচাত ভাইয়ের মৃত্যুর পর, শাহ্ মুহাম্মদ ইসহাক ও তার একদল শিষ্য আরবে বসবাস করতে গিয়েছিলেন । বহু বর্ষের অনুপস্থিতির পর তিনি ও তার অনুসারীরা দিল্লিতে প্রত্যাবর্তন করেন, যেখানে- শাহ্ মুহাম্মদ ইসহাক নিজেকে মৌলবাদীদের প্রধান পদ মর্যাদায় আসীন করেন যা তার পিতার দ্বারা ১৫৩
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।