গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ লকউডকে বলেন যে তিনি একটি আমন্ত্রণ পাঠিয়েছেন ‘সকল সম্মানিত লকউডের সাহায্যের প্রয়োজন হবে। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন তিনজন ওয়াহ্হাবি নেতা, টেলর সাহেব বর্ণনা দিয়েছেন এভাবে “তিনজন সংরক্ষণশীল মৌলভি শাহ্‌ মাহোমেদ হোসেন (সৈয়দ মুহাম্মদ হুসেন), মৌলভি আহমদ উল্লাহ্‌ (আহামদুল্লাহ্‌), ও মৌলভি ওয়ায়েজু-উল-হক ৷’ লকউড লিখেছেন, “পরের দিন যখন আমন্ত্রণ পেয়ে তারা আসেন, আমি তাদেরকে আমাদের বৃহৎ ভোজনালয়ে অভ্যর্থনা জানায়, আর তাদেরকে সকল ভদ্রতা সহকারে প্রণতি জানাই ৷’ যখন সকল স্থানীয় সম্মানিত পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত হন, তখন টেলর ক্যাপ্টেন র্যাটরে ও সুবেদার হেদায়েত আলীকে পাশে নিয়ে ভোজনালয়ে প্রবেশ করেন। যেনতেন আলোচনার পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয় তবে তারপর, সবাই যাবার জন্যে উঠে দীড়ান, তিনজন ওয়াহ্হাবিকে পেছনে বসে থাকতে বলা হয়। টেলর সাহেব অতঃপর তাদেরকে থামানোর জন্যে মনস্থির করেছেন “যতক্ষণ ব্যাপারটার মীমাংসা না হয় ততক্ষণ নিরাপদ রাখার ৷’ তাদেরকে তাদের পাক্ষিতে চড়ে পাটনার সার্কিট নজরদারিতে রাখবে । সামগ্রিকভাবে তারা গ্রেপ্তার হয়েছিল-_তবে তাদের বিরুদ্ধে কোন অভিযোগই গঠিত হয় নি। তিনজনই এই সংবাদ বিশেষ শান্তভাবেই গ্রহণ করেন। আহমদুল্লাহ্‌ বিনীতভাবে তার মতামত ব্যক্ত করে যা প্রশংসার দাবি রাখে । “কমিশনার মহোদয় যা নির্দেশ দিয়েছেন তা আপনার দাসদের জন্য শিরোধার্য। তরুণ লকউড প্রভাবিত হন সামান্যই “একজন বৃদ্ধ সঙ্গী (সম্ভবত মুহাম্মদ হুসেন) আমার পাশে উপবিষ্ট ছিলেন, আমার দিকে আড় চোখে চাতুরীর সাথে তাকানোর জন্যে তাকে অস্থির দেখাচ্ছিল যদিও আমাদের এই ছোট্ট খেলাটা তিনি বুঝতে পারছিলেন না; কিন্ত আমি তার ভীতিকে শান্ত করে দেই, আর বলিঃ “আপনার প্রতি আমার শ্রদ্ধার্থ নিন, আপনার নতুন উপাসনালয়ে,... যখন এই অশান্তিগুলো বিরাজ করবে তখন সম্মানের সাথে আপনি শান্তি উপভোগ করবেন, এবং আপনি অবসর সময়ে তসবিহ্‌ গুণতে ও কুরআন পাঠ করতে পারবেন ।” টেলর সাহেবের পদক্ষেপ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে তিনি যা করেছেন তা ওয়াহ্হাবিদের জন্য বিশেষ গ্রহণীয়... মনের সমস্ত আনুগত্য যা তারা নিজেদের পীর বা আধ্যাত্মিক গুরুর প্রতি সমর্পণ করেন। তিনি ওয়াহ্হাবিদের মতবাদ সম্পর্কে জানার জন্য বিশেষ কসরত করেছিলেন এবং আশ্চর্য হয়েছিলেন যে এক অনুরাগী ভক্ত সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের ১৫১

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।