গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ শিখ বাহিনী পাটনায় বেসামরিক এলাকায় প্রহরার কাজ করে এখন প্রবল চাপে মরুভূমিতে এসেছে। ‘মোহাম্মদী যারা আমাদের সেনাদলে আসত’, হেদায়েত আলী লিপিবদ্ধ করেন, “বলতেন “আলহামদুল্লিলাহ্‌, যে আমাদের, সম্রাট দিল্লির মসনদে পুনর্বহাল হয়েছেন।” যখন আমি তাদের এরকম কথা বলতে শুনতাম, আমি সঙ্গে সঙ্গে আমার মেজর ও কমিশনার ডব্লিউ টেলরকে জানাতাম... ৷ তখন আমি কিছু সিপাইকে আদেশ দিতাম যে যদি কোন হিন্দু বা মুসলমান তাদেরকে এই রকম বিদ্রোহাত্রক কথা বলে তারা যেন তাকে তক্ষুণি গ্রেপ্তার করে। শহরবাসীরা জেনে সেনাদল দেখা ছেড়ে দিল।” সুবেদার এখন তীর সংবাদদাতাদের কর্মজাল প্রতিষ্ঠিত করল আর তাদের কাজ থেকে জানতে পারল যে কতিপয় বহিরাগত “তারা দুই আনা ভাতায় অস্ত্রঘষা-মাজা ও মেরামতের কাজে ব্যবহারের জন্য লোক ভাড়া করার নিমিত্তে পাটনায় এসেছে। ১৩ই জুন আমি আমার আদেশকারী অফিসারকে এই বিষয়ে জানায় ৷’ হেদায়েত আলীর কাছ থেকে যা জানা গেছিল তা পূর্ব প্রাপ্ত বার্তা মারফত কমিশনার টেলরের প্রাপ্ত সংবাদকে আরও নিশ্চিত করেছিল। যাহোক, গোয়েন্দা ও সংবাদদাতাদের উপরে নির্ভরতা টেলর সাহেবের সরকারি সহকমীসিহ ভালভাবে চলল না। সর্বাধিক ছিদ্রান্বেষীর মধ্যে ছিলেন পাটনার ম্যাজিস্ট্রেট জে.এম. লিউইস, তিনি ২১ জুলাই টেলর সাহেবের কর্মপদ্ধতির অভিযোগ করে টেলর সাহেবকে লেখেন-'আমি গোয়েন্দাদেরকে ও তাদের গোপন সংবাদকে অবিশ্বাস করছি, কেবলমাত্র আমাকেই আপনার গোয়েন্দা (সংবাদ দাতা) আমার সাথে আপনার পরওয়ানা নিয়েই সাক্ষাত করে নি। এই সমস্ত বিবেকহীন ব্যক্তিদের হাতে ক্ষমতা পড়ে সন্ত্রাসী কর্ম ঘটে থাকে।' কমিশনারের এসব বিষয়ে প্রতিক্রিয়া ছিল অন্যদের উপেক্ষা করা। অবস্থার প্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয়ে পড়েছিল, তাকে নিজ বিভাগে আইন ও শৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়ায় কোনরূপ ব্যাঘাত সৃষ্টি করা ঠিক হতো না। এই ওঁদ্ধত্যের জন্য তাকে চরম মূল্য দিতে হয়। ১৯ জুন টেলর সাহেব কলকাতায় এগার দিন আগে প্রেরিত প্রতিবেদনের উত্তর লেফটেন্যান্ট-জেনারেলের কাছ থেকে পান। তিনি বিস্ময়ের সঙ্গে অভিনন্দন না পেয়ে তীব্র তিরক্কর পান। পরে তিনি ব্যাখ্যা দিয়ে লেখেন- আমার পত্র ৮ই জুনে লেখা হয়েছে, আমার সম্পূর্ণ বিভ্রান্তি তার (হ্যালিডের) ১৩ই জুন তারিখের উত্তর হতবাক হয়ে গ্রহণ করেছি, এই বলে যে তিনি বলেছিলেন, ‘তিনি ভাবতেই পারেন নি পাটনার নিরাপত্তার এতটুকু হুমকির মধ্যে ছিল’ এবং “সিপাইদের বিদ্রোহ করা মোটেও ধারণার মধ্যে ছিল না” আমি আমার পাঠকদের কাছে ধারণা করার দায়িত্ব দিলাম যে এ ধরনের ১৪৯

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।