গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ঠিক প্রত্যুষের পূর্বে দৃঢ় পদ ভরে কুচকাওয়াজের শব্দ শোনা যায় ও ভীতির শব্দ ধ্বনিত হয়, তবে র্যাটরে সাহেবের শিখ বাহিনীর আগমনে সেই ভীতি দূর হয়। তাদের কুচকাওয়াজ তাদেরকে দীনাপুরের সামরিক ঘাটি অতিক্রম করে নিয়ে গিয়েছিল, সেখানে সিপাইরা তাদেরকে উপহাস করেছিল, তাদের দলত্যাগী বলে অভিযুক্ত করে, আর জিজ্ঞেস করে তার ‘কাফিরদের’ হয়ে, বা 'দীন'-এর হয়ে যুদ্ধ করতে চায় কিনা। যাহোক, শিখদের বৃহৎ বাহিনীর অপ্রত্যাশিত আগমন সিপাইদের মধ্যে ষড়যন্ত্রকারীদেরকেও ঘাবড়িয়ে দিয়েছিল, তারা তাদের পরিকল্পিত বিদ্রোহ সম্পাদন করতে ব্যর্থ হয়। শিখ বাহিনী কমিশনারের বাসভবনের বাইরে অবস্থান নিয়ে নগরীর মধ্য দিয়ে টহল দিতে লাগে । তাদের তাৎক্ষণিক সংকট সমাপ্ত হয়। যে কাজটি টেলর সাহেব করতে পারেন নি সেটি হলো তার পরিকল্পনার কথা বাংলার লেফটেন্যান্ট-জেনারেল ফ্রেডারিক হ্যালিডেকে অবহিত করতে পারেন নি। যাইহোক, ৮ই জুনের প্রথম বিষয় যে পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে একটি প্রতিবেদন লেখেন। যেহেতু কলকাতা পর্যন্ত টেলিগ্রাফ সংযোগ শুধুমাত্র সবিরাম চলছিল, তাই তিনি অশ্ব-ডাক ব্যবস্থায় এই প্রতিবেদনটি প্রেরণ করেন। অতঃপর তিনি নিজে র্যাটরে সাহেব ও তার সুবেদার হেদায়েত সঙ্গে স্বল্পক্ষণের সাক্ষাতের জন্যে অশ্বারোহণে দীনাপুরে পৌছান। ললয়েড তার পুরো যৌবন কালটা সিপাই সৈন্যদলে অতিবাহিত করেন। প্রথম ভারতীয় কঠোর অবস্থার অধীনে এবং সৈন্যদলের কতিপয় সেনাপতির মতামতের দ্বারা সুরক্ষিত প্রত্যক্ষ করেছেন, আর তিনি এখনও তাদের আনুগত্যের ব্যাপারে দৃঢ়ভাবে অনুরক্ত। প্রীমাণিকভাবে চিঠিপত্র বাজেয়াপ্ত করা সত্তেও ললয়েড হ্যালিডের নিকটে সংবাদ পাঠান যে তার সেনাদল শান্ত আছে আর শান্তই থাকবে যদি না কোন বস্তু তাদেরকে প্রলু্ধ করে বা উত্তেজনা আক্রমণ করে। তখন তিনি টেলর ও র্যাটরে সাহেবকে অবহিত করেন যে তাদের ভীতি ভিত্তিহীন, আর তার অধীনস্থ বঙ্গীয় তিন পদাতিক সৈন্যদল সন্দেহের উধ্র্বেছিল। এই তিন সেনাদলের মধ্যে ছিল হেদায়েত আলীর একটি পুরোনো সেনাদল, বঙ্গীয় ৮ম পদাতিক বাহিনী, এই বাহিনীতে এখনও তার চার ভ্রাতা জীবিত আছে। যখন তিনি পুরোনো সম্পর্ক পুনরায় গড়ার জন্যে তাদেরকে আহ্বান জানান, তিনি দেখেন আবহাওয়া সাংঘাতিক বৈরী এবং তাকে জানিয়ে দেওয়া হয় যে যদি তিনি দীনাপুরে রাত্রিযাপন করেন তাহলে তার জীবন দিয়ে মূল্য পরিশোধ করতে হবে তাকে। ১৪৮

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।