গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ১৮৫৭ সালের ১০ মে রবিবার অবশেষে দীর্ঘ-প্রত্যাশিত মহাবিপ্রব মীরাটে সহসা শুরু হয়ে যায়, দাঙ্গাকারী সৈন্য ও বেসামরিক জনগণের সেনানিবাসের মধ্য দিয়ে উত্তেজিতভাবে ছোটাছুটির মাঝ দিয়ে, ডাকবাংলায় গুলিবর্ষণ করে এবং ইউরোপীয়দেরকে দেখামাত্র হত্যা করার মধ্য দিয়ে। বেচে যাওয়া লোকজনের মতানুসারে, অধিকাংশ চিৎকার ধ্বনি শোনা যাচ্ছিল, “দীন! দীন! (এই পথ! এই পথ!) এবং 'আল্লাহ-ই-আল্লাহ্‌! মারে ফিরিঙ্গী! (ব্রিটিশদেরকে হত্যা কর')। কোন ব্রিটিশ কর্মকর্তা দায়িত্বভার না নেয়ায় পঞ্চাশ জন মৃত ব্যক্তিকে পেছনে ফেলে বিদ্রোহীরা নির্বিঘ্বে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মীরাটে ব্রিটিশ সেনাদলের উপস্থিতি সত্তেও, সেনাপতি পশ্চাদ্ধানের আদেশ দিতে পারেন নি ও প্রাথমিকভাবে একজন সংবাদদাতাকে অশ্বীরোহণ করে বিপদ সংকেতসহ দিল্লিতে পাঠাতেও অস্বীকার করেন। ফল হল যে পরের দিন সকালে বিদ্রোহীদের অশ্বারোহী সৈন্যরা বাধা-বন্ধনহীনভাবে পুনরায় তাদেরকে গ্রহণ করার জন্যে বল প্রয়োগ করে দাবি করল যে ‘রাজন, আপনি যদি আমাদের সঙ্গে যোগদান না করেন, আমরা সবাই মারা যাব ।” যদিও সম্রাটের পুত্রদের বিদ্রোহীদের সম্বন্ধে নামমাত্র আদেশ দেয়া হয় তবে এটা ছিল ভারতীয় কর্মকর্তাদের বিদ্রোহী সেনাদল-__সুবেদারগণ, অশ্বারোহী বাহিনীর প্রধানগণ, ও জমাদারগণ আদেশ দিতেন, যে আদেশে থাকত ইউরোপীয় ও খ্রিস্টান কয়েদীদেরকে হত্যা করার ভয়াবহ নির্দেশ । বিকৃত তারবার্তা সহসা ছেদ পড়ার আগে লাইনে লাইনে ছড়িয়ে পড়ে যার মাধ্যমে প্রাপ্ত সংবাদে জানা যায় যে অভ্যত্থানের ছত্রিশ ঘন্টার মধ্যে বিদ্রোহীদের নিকটে দিল্লির পতন ঘটে। বিস্ময়করভাবে বিদ্রোহ অতি দ্রুত ছড়িয়ে পড়ে যা থেকে বোঝা যায় ষড়যন্ত্রকারীদের মধ্যে তেমন কোন সুশৃঙ্খল সমন্বয় না থাকলেও তাদের মাঝে যোগাযোগ বেশ ভালই ছিল। যুদ্ধ আরম্ভের খবর নিশ্চিত হওয়ার সাথে সাথেই উত্তর হিন্দুস্তান ও পাঞ্জাবের সমস্ত বিভাগের সদর দফতরে জরুরী সভা অনুষ্ঠিত হয়। পাটনায় এই সভা স্থানীয় বৃহৎ পুলিশ নজীব বাহিনীর সেনাপতির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়। এখানে ইউরোপীয়দের মাঝে পাটনায় প্রথমে মারাত্মক ভাঙনের লক্ষণ দেখা দেয়, যখন দায়রা জজ মি. ফারকুহারসন প্রস্তাব দেন যে তাদের রাজকোষ নিয়ে স্থানত্যাগ করে যাওয়া উচিত। এই প্রস্তাবকে অসহিষ্ণুভাবে কমিশনার টেলর “সর্বনাশা আতঙ্ক'-এর কারণ হবে-বলে-খারিজ করে দেন। অতঃপর তিনি উপস্থিত সকল ইউরোপীয়দের উদ্দেশ্যে তাদের সকলকে দৃঢ়ভাবে দাড়াতে হবে বলে এক তেজস্বী বক্তৃতা দেন, উপদেশ যা ছিল “তালি ১৪৫ গড়স্‌ টেরোরিস্ট-১০

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।