~~ WWW.amarboi.com ~ নজির দেখা যায় নি। বিদ্রোহ হয় সিপাইদের নেতৃত্বে আর সেনাদলের মধ্যে ক্রোধ ও নালিশ একত্রিত করে সিপাইরা বিদ্রোহ পরিচালনা করে। কিন্তু এগুলোর মধ্যে প্রাথমিকভাবে এই অসন্তষ্টির কারণ ছিল ধর্মীয় ভীতি, যা ব্রিটিশদের অনুভূতিহীনতার কারণেই সৃষ্টি হয়েছিল। তবে আগুনে তেল ঢালার মত উস্কানি হিসেবে এক ঘাটি থেকে আর এক ঘাটিতে ধর্মান্ধদের অপপ্রচার বিষয়টি অবশ্যস্তাবী করে তুলেছিল। পরবর্তী প্রজন্ম হিসেবে ওয়াহ্হাবিরা নিজেরাই নিজেদের উপমা হিসেবে দেখা দেয়, তাদের প্রচারণার শক্তি ও সাংগঠনিক কর্মজালের ক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার কারণে। তাদের প্রচারণার জন্যে এটি সম্ভব হয়েছিল। যাহোক, তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর প্রয়াসে একাই ছিল না। সংযুক্ত অযোধ্যা রাজ্যের পূর্বের রাজধানী লক্ষৌতে পদচ্যুত নবাবকে পুনর্বহালের ব্যাপক সমর্থন ছিল___সমর্থন দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর বিপুল সংখ্যক সিপাই ও ঘোড়সওয়ার যাদের অধিকাংশই এসেছিল মূলত অযোধ্যা থেকে । দিল্লির ভেতরে ও এর আশ-পাশেরও অনেকেই সমাটকে তীর পূর্বের গৌরবে পুনঃঅধিষ্ঠিত করতে চেয়েছিল, আর তার উপরে ব্রিটিশদের অপমানের বোঝার পরিসমাপ্তি দেখতে চেয়েছিল। কিন্তু দিল্লিতে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ কম ছিল, এবং সম্রাট বাহাদুর শাহ্ রক্তের দিক থেকে আধা রাজপুত বিরাশি বছর বয়স্ক বাহাদুর শাহ্, নিস্তেজ ও অস্থির সংকল্প, ধর্মে একজন সুফি আর আফিম-আসক্ত__ ষড়যন্ত্র স্বেচ্ছা প্রণোদিত পরিকল্পনার বাইরে বিস্তার না হতে পারে তা প্রতিহত করা হয়েছিল। তথাপিও পাটনা, লক্ষৌ, দিল্লি এবং এরকম আরও অন্যান্য স্থানে বুদ্ধিবাদীদের দল কোম্পানি রাজকে সম্পূর্ণ পরাস্ত করার লক্ষ্যে পথ খোঁজার উদ্দেশ্যে এবং সন্তর্পণে লিখিত পত্র বিনিময় করতে লাগল। যদি এই বিভিন্ন ষড়যন্ত্রকারী একত্রে কাজ করত, তবে ১৮৫৭ সালের বিদ্রোহের পরিণতি ভিন্ন রকমের হতো। তারা অনুরূপ করতে পারে নি ওয়াহ্হাবিদের কিছু ভ্রান্ত পদক্ষেপের কারণে, যারা একাই ব্রিটিশদেরকে পরাজিত করে এদের সমন্বয় সাধনের সংযোগ নিষ্পন্ন করাকে বিপর্যস্ত করার সুচিন্তিত পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের একটি পরিকল্পনা ছিল যাকে হানাটা হিন্দুস্তানের কোন নগরী থেকে না করে আফগান সীমান্তের উপজাতিদের সহযোগিতায় সিত্তানা থেকে করা হয়। বিদ্যমান লক্ষণ বাতলায় যে পাটনায় মুহাম্মদ হুসেন আন্দোলনের জ্যেষ্ঠ ইমাম হিসেবে নেতৃত্বে ছিলেন, তার সঙ্গে এলাহি বক্সের জ্যেষ্ঠতম পুত্র আহমদুল্লাহ্ পারিষদ হিসেবে কার্য সম্পাদন করছিলেন. লক্ষৌ থেকে আগত ওয়াহ্হাবি মতবাদ বহির্ভূত ষড়যন্ত্রকারীদেরকে তাদের মতবাদে দীক্ষিতদের কাঁছে ভিড়তে দেন নি। ১৩৬
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।