~~ WWW.amarboi.com ~ বিহারের বিশেষ করে সন্দেহভাজন মুসলমানদের মধ্যে থেকে যারা শিক্ষার সাথে জড়িত তারা ব্রিটিশ সরকারের নজরদারিতে পড়েন। সর্বশ্রেণীর জনগণের মধ্যে ভয়ঙ্কর ভীতি ছিল যে সরকার বর্ণ প্রথায় ও ধর্মে হস্তক্ষেপ করছেন, তবে টেলরের মনে বিশেষ করে পাটনায় সংঘটিত ওয়াহ্হাবি ষড়যন্ত্রের বিষয়টা ঘুরপাক খাচ্ছিল যা তার পূর্বসূরীরা ১৮৫২ সালে উন্মোচিত করেন, পরিণামে ডালহৌসির কাছে যা নিকট থেকে প্রত্যাখ্যাত দুটি সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রকাশ পেল। এগুলোর মধ্যে দ্বিতীয়টি লেখার সময়, ফ্রেডারিক হ্যালিডে ছুটিতে বাড়িতে ছিলেন। যাহোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিঃসন্দেহে প্রথমটির খসড়া করে একটি পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন। এখন তিন বছর হলো যে সব ওয়াহ্হাবিরা মূল প্রতিবেদনে দিলে তারা এখনও সাদিকপুরে সংবাদ আদান প্রদানের ঘাটিতে, আর চিরকর্মঠ হিসেবেই তারা রয়েছে। এক বছর পরে ভারত সরকার ১৮৫৬ সালে যখন ডালহৌসির ভারত ত্যাগের পূর্বে তার শেষ কাজ হিসেবে সাধারণ জন-অসন্তোষের ইন্ধন যোগান । তিনি অযোধ্যা রাজ্যকে “বর্বর রাজ্য'-এর কারণে সংযুক্ত করার অভিপ্রায়ে সেনাদল প্রেরণ করেন। অযোধ্যা উত্তর ভারতের টিকে থাকা শেষ মুসলিম রাজ্য, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে সম্পূর্ণ গ্রাস করে ফেলাকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কেই ক্ষেপিয়ে তোলে । এই সংযোজন সিপাইদেরকে দলছুট হয়ে অযোধ্যাতে নতুন চাকুরীর অন্বেষণেও লিপ্ত করে, এক নগরীতে উত্তেজনাকে উত্যক্ত করে তোলে যা ইতিপূর্বে ছিল, টেলরের দৃষ্টিতে, “খুবই অসন্তোষ ও ষড়যন্ত্রে নিমজ্জিত ৷’ পুনরায় টেলরের উদ্বেগের বিষয়ে আরও বলতে গেলে, তার সন্নিকটেই ছিলেন জগদীশপুরের অভিজাত কুমার সিংহ । প্রৌঢ় রাজা কুমার সিংহ পাটনার পশ্চিমে শাহাবাদ জেলায় বিশাল জমিদারির অধিকারী ছিলেন। কিন্তু তিনি খণগ্রস্ত হয়ে পড়েন যে বাংলার সরকারের রাজস্ব বোর্ড তার পাওনাদারদের থেকে তার সকল কার্যাদি অপ্রত্যাশিতভাবে পরিচালনা করতে লাগেন। ১৮৫৭ সালের প্রারম্ভে হ্যালিডে রাজস্ব বোর্ড কুমার সিংহকে ছাড় দিতে নিষেধ করেন, কার্যত তাকে ধ্বংস করার জন্য। এই পর্যন্ত কুমার সিংহ বিল টেলরের ভাল বন্ধু ছিলেন। যদিও কুমার সিংহের বিরুদ্ধে আদেশ পালনের দাবি ছিল, তবুও টেলর হ্যালিডের কাছে প্রতিবাদ জানিয়ে লেখেন, আর তাকে সাবধান করে দেন যে এই পদক্ষেপ এতদ অঞ্চলে কুমার সিংহ-ও তীর অনেক অনুসারী রাজপুতকে বিরোধী করে তুলবে । হ্যালিডে এর জবাবে এই ঝঞ্চাটে কমিশনারকে দেশের কেন্দ্র স্থল বর্ধমানে বদলি করে দেন। রর ১৩৩
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।