গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ জন অধ্যুষিত, বেসামরিক আবাসস্থল শহরের উপান্তে পশ্চিম দিকে অবস্থিত ছিল, সরকারি অফিসসমূহ আর শহরের স্বল্প সংখ্যক ইউরোপীয় “সরকারি কর্মচারীদের বাসভবন; এবং পুনরায় পশ্চিমে, দীনাপুরের সেনানিবাস, এখানে তিন দল বাংলার দেশীয় পদাতিক সৈন্যবাহিনী একদল ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে থাকত। পাটনা ছিল বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, মাদক দ্রব্য সংগ্রহের কেন্দ্র, আর সদর দফতর এলাকা, যেটি পশ্চিম বিহার বিভাগ নামে পরিচিত স্থানীয় সরকারের এমন এলাকা যাকে আয়তনে ও আকৃতিতে আয়ারল্যান্ডের কোন এক এলাকার সঙ্গে তুলনা করা চলে, এটি ছয়টি মহকুমা বা জেলা নিয়ে গঠিত। এই সব জেলার প্রত্যেকটিই শাসন করত বাংলার বেসামরিক কর্মের ব্রিটিশ সদস্য যিনি কালেক্টর হিসেবে পরিচিত, যার কাজগুলোর মধ্যে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাজও করতে হতো, তাকে সহযোগিতা করতেন সাধারণত একজন বিজ্ঞ মুসলিম । কালেক্টরগণ পাটনায় কর্মরত কমিশনারকে প্রতিবেদন দিতেন, যিনি নিজে একজন কনিষ্ঠ সাহায্যকারী ও একজন নগর ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তার কার্য নির্বাহ করতেন। বিভাগটির নিজস্ব দায়রা বিচারক ছিলেন, তিনিও পাটনায় বসবাস করতেন, যাকে সকল ম্যাজিস্ট্রেটগণ তাদের বিচারিক রায় দায়রা জজকে অর্পণ করতেন। সর্বসমেত, বিভাগের প্রশাসনিক ও বিচারিক কার্যাদি ইউরোপীয় বারো জনের হাতে ন্যস্ত ছিল। আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা নজীব নামক স্থানীয় রক্ষিবাহিনীকে তলব করেছিল তবে কোন বড় ধরনের বেসামরিক সংঘর্ষ অবস্থা দেখা দিলে দীনাপুরে মোতায়েন করা সেনাবাহিনীর সহায়তা গ্রহণ করত। এই সেই অঞ্চল যেটি উইলিয়াম টেলরের তত্বাবধানে চলে যায় যখন তিনি ১৮৫৫ সালের এপ্রিল মাসে পাটনার কমিশনার নিযুক্ত হন। পরবর্তীতে জনৈক প্রারম্ভে তিনি ছিলেন সুমার্জিত একজন ভদ্রলোক ও পণ্ডিত, তার স্বভাব সুলভ কিছু অসাধারণ গুণাবলি ছিল যা তিনি কখনও পরিমার্জনে অবহেলা করেন নি। তার ছিল সুশীল মনন ও বোধ-বুদ্ধির বৃত্তির বিশাল ভান্ডার ।' কমিশনার পদে নিযুক্ত হবার পূর্বে টেলর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরীতে সিকি শতাব্দী অতিবাহিত করেন। তিনি সরকারি চাকুরীতে বিভিন্ন প্রশাসনিক পদে উন্নতি লাভের উপায় হিসেবে কাজ করে নিজেকে একজন চৌকস কর্মী প্রতিপন্ন করেন। কিন্ত মানব চরিত্র সম্বন্ধে তিনি সর্বাধিক কৌশলী ছিলেন না, আর চাকুরীর মেয়াদকালে বাংলায় সরকারি চাকুরীর কর্মক্ষেত্রে তিনি তার দুই বছরের জ্যেষ্ঠ এক সহকর্মীকে শক্তিশালী শত্রতে পরিণত করেন। তিনিই ১৩১

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।