~~ WWW.amarboi.com ~ ১৭৬৫ সালে উত্তর ভারতে সরকারিভাবে ব্রিটিশ শাসন আরম্ভ হয়েছিল, যখন মুঘল সম্রাটের এক রাজাজ্ঞায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ান বা আঞ্চলিক প্রশাসকের দায়িত্ভার। যাহোক, জনপ্রিয় সমঝোতা হলো যে নাজরানি রাজ পলাশী যুদ্ধের সময় থেকে, বাংলায় ১৭৫৭ সালের ২৩ জুন। বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছিল যে ভারতে ব্রিটিশ শাসনকাল এক শ বছরের বেশি টিকবে না । কারণ এটি আরম্ভ হয়েছিল ১৭৫৭ সালে, সুতরাং এটি ১৮৫৭ সালে সমাপ্ত হত পলাশীর শত বার্ষিক উত্সবে । ১৮৫৫ সালে ওয়াহ্হাবিদের মুদ্রিত সমর সঙ্গীত “রিসালাত আল-জিহাদ' (ধর্মযুদ্ধের বার্তা) দিল্লির পথে পথে বিরাট জাগরণের গুজব সহযোগে প্রচারিত হতে থাকে । এ ধরনের গুজব ও ধর্মীয় বাণীর প্রচার গিয়ে পৌছাল তৎপর কর্ণকুহরে ৷ যখন ব্যাখ্যা করতে বলা হয় কেন তার মুসলিম অনুসারীরা সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল, তখন সৈনিক শেখ হেদায়েত আলী এই বিষয়ে বলে ছিল কোরানে কথিত আছে যে ব্রিটিশ প্রশাসন এক সময়ে মক্কা ও তাদের নিকট থেকে বলপূর্বক ছিনিয়ে নেবেন। কিন্তু কতিপয় মৌলভি ঘোষণা দেন যে ভারতে ব্রিটিশ কর্তৃত্ব এক শতাব্দীকাল চলবে এবং তখন দেশে বিক্ষোভ মাথা চাড়া দেবে । মুসলমানরা এই বিষয়টি জেনে অজ্ঞানতার বশবর্তী হয়ে কল্পনা করল যে ব্রিটিশ প্রশাসন এখন তো চলেই যাচ্ছে সে জন্যে তারা বিদ্রোহী সিপাহী দলে যোগদান করল । পা; ১২৯ গডস্ টেরোরিস্ট-৯
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।