গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ আসার জন্যে একমাস সময় দেওয়া হয়। যদি তারা অনুরূপ করে, তাহলে গৃহে প্রত্যাবর্তনের নিরাপদ ব্যবস্থা প্রদান করা হবে। যাহোক, তারা যদি আত্মসমর্পণ না করে, তবে তাদের ক্ষমা পাওয়ার কোন প্রত্যাশা থাকবে না। ‘এই বিজ্ঞপ্তির পরে কোন হিন্দুস্তানি বা ব্রিটিশ প্রজাকে অস্ত্রসহ দেখা গেলে, অথবা অপর পক্ষে মৌলভিদের সংগে সংশ্লিষ্ট, তাকে একজন মুফসিদ (শত্রু) হিসেবে ব্যবহার করা হবে এবং কমপক্ষে তিন বছর কারা ভোগ করবে । এই বিজ্ঞপ্তি দরিদ্র ও নিরক্ষর জনসাধারণের মধ্যে ক্ষমা হিসেবে প্রচারিত হয়, যারা প্রতারিত হয়েছে । অভিশাপ তাদেরকে যারা আদেশ লঙ্ঘন করে। তাদের রক্ত তাদের নিজের মাথায় উঠবে ।' আরো তীব্রভাবে শুরু করে। দিল্লি ও উত্তর ভারতের অন্যান্য শহরগুলোতে বিপুল সংখ্যক মুদ্রিত ধর্মীয় বাণী এবং গাথা সঙ্গীত এখন প্রচার হতে লাগল । এগুলোর মধ্যে একটি হলো “ওড অব নিয়ামত উল্লাহ’, দ্বাদশ শতাব্দীতে লিখিত বলে মনে হয়, যা নিম্নের পংক্তিমালাকে পাকাপাকিভাবে সম্পাদন করে অতঃপর নাজরিনরা সমগ্র হিন্দুস্তান নিয়ে নেবে। তারা এক শ বছর রাজ করবে। তাদের রাজত্বকালে অনেক নির্যাতন হবে। তাদের ধ্বংসের জন্য পশ্চিমে এক রাজার জন্ম হবে। রাজা নাজারিনদের বিরুদ্ধে একটি ঘোষণা করবে। আর যুদ্ধে প্রচুর লোক নিহত হবে । এক ধর্মযুদ্ধে বিজয়ী হবেন। এই সঙ্গীতটি ৫৭০ হিজরি (১১৭৪- ৫ EE রচিত । পশ্চিমের রাজা ১২৭০ হিজরি (১৮৫৩-৪ খ্রিস্টাব্দ)তে আবির্ভূত হবেন। এই তারিখ স্পষ্টতই প্রমাণ করে যে ইনায়েত আলী ১৮৫৩-৪ সালে শীতল আবহাওয়ায় ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে বিশাল জিহাদ করার পরিকল্পনা করেন। ১৮৫৩ সালের জানুয়ারি মাসে কর্ণেল ম্যাকসনের হামলা আর হিন্দুস্তানিদেরকে সিত্তানা থেকে অবমাননাকর বিতাড়নের প্রায় সুনিশ্চিত ফলাফলে তার দলে ভাঙন দেখা দিলে তিনি সেটা করতে পারেন নি। (যা সূচনাতে বর্ণিত হয়েছে) । ম্যাকসনের হামলার ফলে জিহাদকে পুনঃপরিকল্পিত ও পুনরাধ্যয়ন করতে হয়েছিল । কর্ণেল ম্যাকসনের নয় মাস পরে গুপ্তহত্যার বিষয়টা ইনায়েত আলীর প্রতিশোধ হিসেবে দেখা যায় এবং হিন্দুস্তানি ধর্মান্ধদের প্রথম আদেশ হচ্ছে ঘৃণিত নাজারিনদেরকে আঘাত কর । ১২৮

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।