গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

১ WWW.amarboi.com ~ গৃহ ও তদসংশ্লিষ্ট সংবাদ আদান-প্রদানের ঘীটির সম্প্রসারণের সময় পাটনার সাদিকপুরে শাহ মুহাম্মদ হুসেনের পরিবারকে ব্যাপকভাবে বর্ধিত ও সংরক্ষিত করা হয়। এই গৃহ-প্রাঙ্গণে একটি মসজিদ ও তদসংলগ্ন একটি মাদ্রাসা নির্মিত হয়। এটির একটি সাংকেতিক নাম ছোট গোডাউন বা ছোট গুদাম, যেখানে সিত্তানার পার্বত্য শিবিরকে উল্লেখ করা হয় বড় গোডাউন বা বড় গুদাম । এক দশকের মধ্যে ভারতে ইসলামি পুনর্জাগরণ ও বিপ্লবের ক্ষেত্র ওয়াহ্‌হাবি আন্দোলন সংখ্যালঘু ধর্ম প্রচারকারী সম্প্রদায় থেকে উচ্চ ফলপ্রসূ সংগঠনে পরিণত হয়। এর শাখাসমূহ উত্তর ভারতব্যাপী বিপুল শ্রমিক শ্রেণীর নির্বাচক মণ্ডলীর সমর্থনে গড়ে ওঠে । এটা একটি অসাধারণ কাজ ছিল, যেটিকে অত্যন্ত তীক্ষধী সমালোচকও স্বীকার করেন। উইলিয়াম হান্টার তার বিতর্কমূলক “আওয়ার ইণ্ডিয়ান মুসলমানস’ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, “মিশনারীদের মত অক্লান্ত নিজের সম্পর্কে নির্লিপ্ত, নিক্ধলঙ্ক চরিত্র, ইংরেজ বিধর্মীদের বিতাড়নের চরম লক্ষ্যে অবিচল, অর্থ ও লোক সংগ্রহে সক্ষম একটি সুষ্ঠু সংগঠন গড়ে তোলার কাজে পাটনার সুদক্ষ খলিফারা সমগ্র ওয়াহ্হাবি জামাতের কাছে আদর্শ দৃষ্টান্ত স্থানীয় হয়ে রয়েছেন। তারা যে শিক্ষা পেয়েছেন তার অধিকাংশই ক্রটিমুক্ত এবং শিক্ষার বলে বলীয়ান হয়ে স্বদেশের সহস্র সহস্র লোককে তারা পূত-পবিত্র জীবন যাপনের আল্লাহ্‌ সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তোলার দীক্ষায় দীক্ষিত করতে পেরেছেন ।' ১৮৫০ সালের ফেব্রুয়ারি মাসে ইনায়েত আলী বাংলায় ধর্মের নামে বিদ্রোহ প্রচারের জন্য পুনরায় গ্রেপ্তার হন। তিনি আত্মগোপন করে পাটনায় পলায়ন করেন। এখানে তিনি পুনরায় গ্রেপ্তার হন, ব্রিটিশ ম্যাজিস্ট্রেট মন্তব্য করেন যে মূল আদেশে তাকে শান্তি রক্ষা করে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। তারপরেও তিনি দ্বিতীয়বারের মত শর্ত ভঙ্গ করেন। এক সহজ টাকার বন্ডে মুক্ত হওয়া সত্তেও তিনি তার সিদ্ধান্তে জানান যে কর্তৃপক্ষ তার প্রতি সদয় ছিলেন। বড় গোডাউনের আমির হিসেবে সামরিক নেতৃত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি সিত্তানায় গমন করেন। এ বছরের শেষের দিকে তীর জ্যেষ্ঠ ভ্রাতা বেলায়েত আলী সিদ্ধান্ত গ্রহণ করেন যে সময় এসেছে তারও ধর্মচিন্তার জন্য সাময়িকভাবে নিভৃত বাসের । ডিসেম্বর মাসে তার অনুপস্থিতিতে খলিফা হিসেবে ফরহাত হুসেনকে নিয়োগ দিয়ে পাটনার ছোট গোডাউনের দায়িতৃভার দিয়ে দেন তাকে । অতঃপর তিনি তার কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে যোগদানের জন্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা ও অনুগামী লোকজন, যাদের মধ্যে ইয়াহিয়া আলী এবং তার কনিষ্ঠ ভ্রাতৃদ্বয়। তীর ভ্রাতা আহ্‌মুদুল্লাহ, এলাহি বক্সের পুত্র চতুষ্টয়ের মধ্যে জ্যেষ্ঠ ইয়াহিয়া আলীর দায়িতৃসমূহ নিজ কাধে তুলে নেন। ১২৪

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।