গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে বিস্তার করে। অতঃপর তিনি নিজেকে একজন বিদ্যালয় শিক্ষক বা ধর্ম শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং সংশ্লিষ্ট জেলায় এভাবে অনুসারী ভক্তের দল গড়ে তাদের মধ্য থেকে তিনজনকে বিশেষ দায়িত্ব দেয়া হয়, তার মধ্যে একজন রাজস্ব আদায়কারী, অপরজন পোস্ট মাস্টার এবং একজন সাধারণ ব্যবস্থাপক হিসেবে কাজ করে। একবার প্রতিষ্ঠিত হয়ে এই চার স্থানীয় প্রতিনিধি একজন অপরজনের জন্য স্বাধীনভাবে কাজ করে। মোল্লা শিক্ষা ও ধর্মান্তরিত করেন, কর আদায়কারী তহবিল সং যোগদানকারীদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখেন এবং সাধারণ ব্যবস্থাপক সমন্বয় বিধান করেন। এভাবে কার্যাদি ভাগ ভাগ করে ওয়াহ্হাবিরা বৃটিশ কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে চলত। একজন মোল্লাকে তার রাষ্ট্রদ্রোহাত্মক ধর্ম প্রচারণার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে জবাবদিহিতার জন্য ডাকা যেত, তবে প্রায় সর্বদাই তাকে ছেড়ে দেয়া হতো কারণ তারা তাদের কাজ-কর্ম বিচ্ছিন্নভাবে করত বিধায় আইনে বাধা থাকত না। স্যার উইলিয়াম হান্টার যেমনটি লিখে গেছেন, ‘ভারতে অগাষ্টিয় সাম্রাজ্যবাদ প্রথায় এক জন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট শাসিত প্রজাদের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান বা কুসংস্কারের মাঝে নিজেদের জড়াতে বিশেষ অনীহা বোধ করতেন। সেহেতু ধর্মীয় অনুষ্ঠানের অন্তরালে রাষ্ট্রদ্রোহিতার বিভিন্ন কার্কলাপকে সহজেই চালিয়ে নিত। ডাকবিভাগের সঙ্গে সংযুক্ত ছিল তখন প্রত্যেক স্থানীয় দল প্রচুর সংখ্যক কেন্দ্রের মাধ্যমে পাটনার সঙ্গে সংযুক্ত ছিল। এই ব্যবস্থা দূতদেরকে সমর্থ করেছিল, যা বার্তাবাহক সরবরাহ সামগ্রী এবং নতুন যোগদানকারী কর্মীদের নিরাপত্তার সাথে যথাস্থানে পৌছানোর ব্যাপারে সহায়তা করত। গোপনীয়তা রক্ষার্থে বেশ কিছু নিরাপদ পদক্ষেপ অবলম্বন করত । এই কর্মে অংশগ্রহণকারী সকল সদস্য ছদ্মনাম ব্যবহার করত, যোগাযোগের জন্য তারা অপকারহীন ব্যবসা পত্রের মত পত্র রচনা করত, আর মূল শব্দগুচ্ছের স্থলে একটি সাংকেতিক চিহ্ন তারা কল্পনা করে নিত। আল্লাহ্‌কে সর্বদাই বলা হতো ‘মুখতার’ বা ‘প্রতিনিধি’ জিহাদকে একটি 'মোকদ্দমা' হিসেবে আখ্যায়িত করা হতো, জিহাদের জন্যে নতুন নিবন্ধীকৃতদের ছদ্মনামে “ব্যাপারী” (বণিক) হিসেবে ডাকা হতো, ‘মুসাফির’ (পর্যটক) বা খিতমতগার (চাকর), নিবন্ধীকৃত সৈন্যদলকে সারিবদ্ধভাবে প্রেরণ করাকে বলা হতো 'কাফিলা’ (ক্যোরাভান), ডাকযোগে অর্থ প্রেরণকে “শ্বেত প্রস্তর’ হিসেবে উল্লেখ করা হতো, টাকা “বই' হিসেবে পণ্যদ্রব্য, স্বর্ণমুদ্বা ‘লাল বটিকার তসবিহ' হিসেবে আর মুদ্রাগ্তলোকে বলা হতো “বৃহদাকারের স্বর্ণ খচিত দিল্লি জুতো’ বা “বৃহৎ লাল পক্ষী ।' ক ১২৩

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।