গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ রিপুর দাস হিসেবে ঘোষণা করতে দাও । ইসলামী ধর্মমোধকে ছেড়ে এই ইসলাম ধর্মের দেশ থেকে একবার চলে গিয়েছিল এবং পরবতীঁতে ফিরে আসার পর আর কোনও দিন ফিরে যায় নি, যে কারণে তার পূর্বের সমস্ত আনুগত্য বৃথা হয়ে গিয়েছিল। এখান থেকে বিদায় না নিয়েই সে কি মারা যাবে, তাহলে সে তার মুক্তির পথ হারিয়ে ফেলবে। অন্যান্য বিলিপত্র (পুত্তিকা)গুলোতে ইংরেজদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধের কর্তব্যসমূহ বর্ণিত ছিল এবং জিহাদ বিষয়ে নবী (সা.)র বিভিন্ন কলাকৌশল বর্ণিত ছিল। ওয়াহ্হাবিবাদের প্রতিষ্ঠাতার প্রতি এই আন্দোলনের খণের কথা প্রকাশ্যভাবে প্রকাশ করা হয় যা দুটি প্রকাশনা “তওরিক কাইসার রুম’ এবং “মিসবাহ-উস- সারি'র মাধ্যমে পাওয়া যায়। যেগুলোতে আব্দুল ওয়াহ্হাবের ইতিহাস এবং তার নির্যাতন ও তুর্কী ধর্মত্যাগীদের বিরুদ্ধে তার যুদ্ধের কথা বর্ণিত হয়েছে ।' বেলায়েত আলী ও ইনায়েত আলী ভ্রাতৃদ্বয় ইসলাম ধর্মে মানুষকে দীক্ষিত করার জন্যে দেশজুড়ে ব্যাপক ভ্রমণ করেন। ১৮৪৩ সালের এপ্রিল মাসে €লার মুর্শিদাবাদের পুলিশের সুপারিনটেনডেন্ট অভিযোগ করেন যে ইনায়েত আলী সরকারের বিরুদ্ধে “বিভিন্ন কার্যে লিপ্ত থাকা’ বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। সে “যুদ্ধের কারণ ও সৈয়দ আহমদের পুনর্জাগরণের বিষয়টি সাহায্য সামগ্রী সংগ্রহের অজুহাত’ হিসেবে ব্যবহার করেছিল । যে কারণে তার গতিবিধির প্রতি লক্ষ্য রাখার প্রয়োজন হয়েছিল। বাংলার সরকারের সচিব একটি মন্তব্য দিয়ে জানান সরকার এই প্রচারের ব্যাপারে বেশি গুরুত্ব দিতে অনিচ্ছুক ।' ১৮৪৭ লামসডেন কর্তৃক গ্রেপ্তার হন, প্রহরাধীনে পাটনায় প্রেরণ করে সেই নগরীতে পাচ বছর রাখা হয় তাদেরকে । এই সকল বাধা-বিপত্তিকে তোয়াক্কা না করে তারা সমগ্র উত্তর ভারত মুক্ত ভাবে ভ্রমণ করতে থাকেন। ইতিমধ্যে, পাটনায় ওয়াহ্হাবি পরিষদে অপর একজন আলী, এলাহি বক্সের পুত্র ইয়াহিয়া আলী, সংগঠনটির পুনর্গঠনের তীর প্রয়াসের আলোকপাত করেন। তার এই দুর্ভেদ্য রক্ষাব্যুহের অধীনে, যেটি টিকেছিল ঠিক ১৮৬০ দশকের মাঝামাঝি মুহাম্মদ আন্দোলনের পথ, ক্রমান্বয়ে বাস্তবসম্মত ও গুপ্ত পথ হয়ে গেল। দুবছর পরে বিচারের সাক্ষ্যে প্রমাণিত হয়েছিল, এটা এর সাংগঠনিক কার্যকলাপ প্রাদেশিক, আঞ্চলিক ও জেলাওয়ারী দলগুলিতে বাংলা, বিহার, উত্তর-পশ্চিম প্রদেশসমূহে এবং পাঞ্জাবকে একত্রে সংযুক্ত করে মূলকাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রসারের প্রচেষ্টা চালিয়েছিল। আর এ সবই কর্তৃপক্ষের নিকটে অজানা ছিল! ওয়াহ্হাবি ধর্ম প্রচারকরা জেলাওয়ারী তাদের যোগসূত্র গড়ে তোলার জন্য অবস্থান গড়ে তুলত যেখানে মুসলিম সমাজে বিবাহ সম্পর্ক স্থাপন করে ৯২২

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।