~~ WWW.amarboi.com ~ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে এই প্রত্যাশায়, তবে সিত্তানায় পৌছালে তাদেরকে খলিফা, পানি-বহনকারী, কাঠুরিয়া, এবং সুতা-কাটা যন্ত্রের চালকের কাজে নিয়োজিত করা হয়। ছাউনির অধিকর্তারা আইন পাস করেছিলেন যে কেবলমাত্র নিবন্ধিত কৃষক, যারা যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী তারাই কেবল এ কাজে নিয়োজিত থাকবে। অপরদিকে তাতী ও অন্যান্য কারিগরেরা সহায়ক বা নিন্নতর কাজে নিয়োজিত থাকবে । পরবর্তী বছরগুলোতে এগুলো ও অন্যান্য বিবরণ থেকে বিচার বিভাগীয় সাক্ষ্য হিসেবে সংগৃহীত হয়, এটা সুস্পষ্ট হয়ে যায় যে নিয়োজিতদের মধ্যে অধিকাংশই যারা যুদ্ধ করার নিমিত্তে সিত্তানায় গিয়েছিল তারা ছিল হত দরিদ্র, অশিক্ষিত এবং অনভিজ্ঞ যুবক দল, সেখানে যারা তাদেরকে প্রশিক্ষণ ও তাদের ধর্মমতে দীক্ষা দিত তারা প্রায় সবাই মোল্লা বা মৌলভি, তাদের থেকে বয়োজ্যেষ্ঠ এবং সুশিক্ষিত। ১৮৪৯ সালের মার্চ মাসে শিখদের বিরুদ্ধে দুটি প্রচণ্ড যুদ্ধ সংঘটনের পরে পাঞ্জাব ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত হয়। এই প্রদেশটি ইস্ট ইন্ডিয়া প্রশাসনিক কাজ-কর্ম নির্বাহ করত। এই সময়টায় নতুন প্রথা প্রবর্তন ও ব্রিটিশ ভারতে বেশ কিছু সংস্কার সাধন করা হয়েছিল যার মধ্যে নিহিত ছিল ইংরেজি ভাবধারায় শিক্ষার উন্নয়ন। ব্রিটেনে যিশুর বাণী সম্বলিত খ্রিস্টীয় ধর্মের উত্থান হচ্ছিল এবং যে সমস্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ নিজেদের ভাগ্যান্বেষণে ভারতে এসেছিলেন তারা তাদের জনহিতকর কার্ধের প্রসারকে নিজেদের খ্রিস্টীয় কর্তব্য হিসেবে বিবেচনা করছিল। এটা এই ধর্মীয় চেতনার বশবর্তী হয়ে তাদের উন্নত জাতীয়তা বোধের বিকাশ ঘটাতে থাকে । এই বিষয়টি হার্বার্ট এডওয়ার্ডসের বদ্ধমূল ধারণা থেকেই প্রতিভাত হয়। তিনি ফ্রেডারিক ম্যাকসনের পদা্ক অনুসরণ করে ১৮৫৩ সালে পেশোয়ার কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন। তীর ধারণা হয়েছিল ঈশ্বর ব্রিটেনকে ভারতবর্ষ উপহার দিয়েছেন যাতে করে তারা সেখানে নিখাদ খ্রিস্টীয় ধর্ম প্রতিষ্ঠিত করতে পারে ।' এই পুনঃসংস্কারসমূহ ও পরিবর্তমান মনোভাব ভারতীয় সমাজের বহু শ্রেণীর মানুষের মনে অধিক থেকে অধিকতর অসন্তোষের সৃষ্টি করতে থাকল। মুসলিম ও হিন্দুরা বুঝতে সক্ষম হয়েছিল নিজস্ব ধর্মীয় রীতিনীতি ও প্রথা এতে করে হুমকির সম্মুখীন হবে। এ বিষয়টি বঙ্গীয় সিপাহীদের মত কেউ বুঝতে পারে নি। পূর্বতনদের মধ্যে যেখানে অধিকাংশই ছিল গোড়া উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ ও রাজপুতগণ, সেখানে পরবর্তীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংখ্যক পাঠান আফগান বংশোদ্ভূত মুসলিম অশ্বারোহী সৈনিক ছিল, যাদের পূর্বপুরুষরা ১২০
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।