গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ সঙ্গে সাক্ষাত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন যার ডাকে তিনি ও তার হায়দ্রাবাদি সাথীরা সাড়া দিয়েছেন। তিনি আমিরুল-মোমিনীনের সাথে সাক্ষাতের দাবি জানান কিন্ত বিভিন্ন ওজুহাতে তাকে উপধুপরি ধোকা দেয়া হয়। পরিশেষে তাকে পাহাড়ের চূড়ায় হিন্দুস্তানি ছাউনিতে নিয়ে যাওয়া হয় যেখান থেকে সে এবং অন্যান্য কৌতূহলী মুজাহিদীনরা দূরবর্তী স্থানে একটি গুহা দেখতে পেলেন, যার মুখে সাদা পোশাকধারী তিনজন ব্যক্তিকে দীড়িয়ে থাকতে দেখা গেল। তিনজনের মধ্যে বলা হলো যে একজন আমিরুল- মোমিনীন ও অপর দুইজন শিষ্য তার দৈনন্দিন পরিচর্যা কর্মে নিয়োজিত সেবক। দর্শকদেরকে শপথ করানো হয়েছিল তারা যেন কাছে না যায়। কারণ হিসাবে বলা হয়েছিল এর ব্যত্যয় ঘটলে দৃষ্টির অন্তরালে অবস্থানরত ইমাম পুনরায় অদৃশ্য হয়ে যাবেন এবং এভাবে তিনি আরো চৌদ্দ বছর দৃষ্টির অন্তরালে হারিয়ে থাকবেন। যখন তিনি ও অন্যান্যরা তাদের নেতাকে দূরবর্তী স্থানে ঈষৎ দেখে রোমাঞ্চিত হলেন, তখন জয়েন উল-আবদিন নিজেকে দেখলেন যে তিনি তার কিছু সংখ্যক সাথী যারা ফিরে গিয়েছিল তাদের থেকে অধিকতর সাহস নিয়ে পর্বতের গুহা মুখে আরও নিকট দৃষ্টি দিয়ে অবলোকন করেন। তারা ডানদিকের গুহামুখে হাত ও পায়ের সাহায্যে কষ্টে আরোহণ করে আতঙ্কের সঙ্গে দেখেন যে তিন ব্যক্তি বলে কিছু নেই ওগুলো প্রতিমূর্তির অধিক কিছু নয়। জয়েন উল-আবদিনের তথ্যমতে যা পাওয়া যায় তা হলো সে পরীক্ষা ঘাস দ্বারা পরিপূর্ণ মানুষের অবয়বে ছাগলের চামড়া দ্বারা নির্মিত একটি মূর্তি স্বরূপ ৷ প্রার্থনাকারী এই বিষয়ে কাসিন কাজজাব (সিত্তানার খলিফা মৌলভি কাসিম পানিপথি)কে তদন্ত করেন। তিনি উত্তর দেন যে এটা সত্য, তবে ইমাম অত্যাশ্চর্য ঘটনার মাধ্যমে নিজেকে এভাবে রূপান্তরিত করেন। এই বঞ্ঝনায় সম্পূর্ণরূপে অপমানিত হয়ে জয়েন উল-আবদিন হায়দ্রাবাদের সহস্র স্বেচ্ছাসেবকদের অধিকাংশদের সঙ্গে নিয়ে একত্রে তৎপরতার সাথে গোপনে সিত্তানা থেকে সরে যান। তিনি লেখেন, ‘এই বঞ্চনা পৌত্তলিক ও প্রচলিত ধর্মমতের বিরুদ্ধবাদী এইসব জনগণের প্রতিনিধি স্বরূপ কার্ষের একটি ক্ষুদ্র অংশ.....। এখন এই জনগণের ভ্রান্তিসমূহ ও মিথ্যা উক্তি দিনের আলোর মতই পরিক্কর এবং (সেগুলোকে পরিত্যাগ করে) আমি পাপ থেকে আমার আত্মাকে বাচিয়েছি।” অন্যান্য মোহমুক্ত স্বেচছাসেবকরাও প্রতারিত হয়েছে বলে তারাও দাবি করে গোপনে সিত্তানা থেকে সরে যায়। তারা বাংলার তাতীদেরকে তাদের দলভুক্ত করে নেয়, তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ল্যাঙ্কশায়ারে প্রস্তুত সুতার পণ্য সামগ্রী বাজারে দর না পেয়ে সপ্তায় বিক্রয় হয় সেই পণ্যের মত। তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে ১১৯

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।