গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হায়দ্রাবাদে ধর্ম প্রচার করতে পৌছান। তীর ধর্ম প্রচারের সংবাদ শীঘ্রই নিজামের কনিষ্ঠ ভ্রাতা সুবারিজ-উদ-দৌলার দরবারে পৌছে যায়। তিনি তার ধর্ম প্রচারণা শুনতে গেলেন এবং তার মতবাদে দীক্ষিত হলেন । তার ধর্ম প্রচার সম্বন্ধে কথিত আছে যে দরবারের মহিলারা, যখন তারা জাফরিকাটা মার্বেলের পর্দার পশ্চাত থেকে তাদের ধর্মের বাণী প্রচার শুনছিল, তখন তারা এত অভিভূত হয়ে পড়েছিল যে তারা তাদের মণি- রত্বের গহনা ও সোনার বালাগুলো ছুঁড়ে ফেলেছিল এই ধর্মের উন্নয়নের জন্যে চাদা প্রদানার্থে । ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন আফগানিস্তানে তাদের অন্তিম সর্বনাশা হস্তক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিল কাবুলের বর্তমান শাসনকর্তাকে উচ্ছেদ করে তাদের সমর্থিত ব্যক্তি আমির শাহ্‌ সুজাকে তদস্থলে আসীন করার জন্য যিনি বহু বছর পূর্বে তার সিংহাসন হারিয়েছিলেন৷ এই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বে থেকে এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে আনা হয় এবং বাংলার সৈন্যদের একত্র করে “সিন্ধুনদের সেনাবাহিনী” নামে জীকজমকপূর্ণ খেতাব দেয়া হয়। কোম্পানির বহু সৈন্যবাহিনীসমূহকে আফগানিস্তানে সমবেত হতে দেখে হায়দ্রাবাদের বেলায়েত আলী ও তার সাথীরা এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে মনে করে সেটাকে উপেক্ষা করা সমীচীন মনে করেন নি। সমগ্র হিন্দুস্তান জুড়ে এক অভ্যুথানের পরিকল্পনা করা হয়েছিল এবং এ বিষয়ে বেশ কিছু সংখ্যক শাসকবর্গ যাদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশায় তাদের নিকটে সযত্বে লিখিত পত্র প্রেরণ করা হয়েছিল। যা-ই ঘটুক না কেন, নবাবদের খোয়ানোর বেশি কিছু ছিল না, আর তাদের ব্যাপারে সহযোগিতা নেতিবাচক ছিল। কিন্তু শাহজাদা যুবারিজ উদ-দৌলার ষড়যন্ত্র সম্পর্কে কানা ঘুষা হায়দ্রাবাদের নিজামের দরবারে উপস্থিত ব্রিটিশ প্রতিনিধির গোচরে সেটা পৌছে যায়, আর এ বিষয়ে সে সরাসরি নিজামের নিকটে তার ভ্রাতার রাষ্ট্রদ্রোহাত্মক কার্যকলাপের স্বচ্ছ প্রমাণাদিসহ উপস্থাপিত করেন। একটি গোপন বিচারকার্য সম্পন্ন হয় এবং শাহ্জাদাকে শাস্তি প্রদান করা হয়। তিনি তার বাকি জীবনটা বিশাল বিষণ্ন গোলকোণ্ডা দুর্গে বন্দি হিসেবে যাপন করবেন । বিপদের কথা হলো নাসিরুদ্দিন ও তার সহযোদ্ধা হিন্দুস্তানি মুজাহিদীন প্রায় ছয় মাস যাবত সিন্ধুর পরিত্যক্ত কারাগারে বন্দি থেকে এখন ব্রিটিশদের আফগান যুদ্ধের ক্রস ফায়ারে ধরা পড়ে যায়। গজনির প্রসিদ্ধ দুর্গের সিংহদ্বার বীরতৃপূর্ণ কিন্তু এক ব্যর্থ ভূমিকা রেখেছিল। তাদের জনা পঞ্চাশেক বেঁচে যাওয়া সৈন্যদের শাহ্‌ সুজার সম্মুখে শৃঙ্খলিত অবস্থায়. আনা হয়েছিল, জনৈক নী

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।