গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ একজনের মতে, ‘তিনি জনগণকে মলুদ শরীফ’ (হাদিসে যে সম্বন্ধে নির্দেশ নেই) পাঠ থেকে বিরত থাকতে বলেন, এবং আমাদের নবী (সা.)র প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে বলেছেন। এই ব্যাপারে বোম্বের মৌলভিরা তাকে কাফির বলে আখ্যা দিয়ে তাকে বিতাড়িত করে।’ এক বছর পরে দিল্লির চৌদ্দজন শীর্ষ স্থানীয় মোল্লা এক ফতোয়ায় ভারতীয় ওয়াহ্‌হাবিদেরকে অভিযুক্ত করে ‘বেঈমান, শয়তান, প্রতারক, ধর্মবিদ্রোহাত্মক জনগণ’, হিসেবে ঘোষণা দেয় যে তারা মক্কা থেকে মদিনায় নির্বাসিত হয়; আর এই যে, “পার্থিব সম্পদ অর্জনের লক্ষ্যে অজ্ঞ মুসলমানদেরকে প্রতারণা করার জন্য তারা একটি নতুন ধর্মমত -সৃতিষ্ঠিত করেছে।’ তৎকালীন সময় থেকে আগামী দিনগুলোতে পুনরাবৃত্ত আনুষ্ঠানিক ঘোষণায় ভারতীয় ওয়াহ্হাবিরা যারা ভারতের সুন্নি সম্প্রদায়ের মূলধারার সাথে সম্পৃক্ত তারা তাদের ফতোয়ার প্রচারণায় তাদেরকে চরমভাবে কাফির ও বেঈমান বলে রায় দান করতে থাকল । মতধারার শিক্ষাকে অধিকতর গ্রহণযোগ্য বলে নিজেদেরকে একত্রিত করে “পাটনা-বাসীদের থেকে দৃূরত্্‌ বজায় রেখে চলতে লাগল । ১৮২৩ সালে সৈয়দ আহমদের শিক্ষক শাহ্‌ আব্দুল আজিজের মৃত্যুর পর মাদ্রাসা-ই-রহিমিয়ার নেতৃত্ব শাহ্‌ আব্দুল আজিজের পুত্র শাহ্‌ মুহাম্মদের ইসহাকের উপর ন্যস্ত হয়। ১৮৩১ সালে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ এবং তার চাচাত ভ্রাতা, শাহ্‌ মুহাম্মদ ইসমাইলের শহীদ হওয়ার পর, শাহ্‌ মুহাম্মদ ইসহাক ও তার কিছু €খ্যক শিষ্য আরবে বসবাস করতে চলে যান। তাদের স্বেচ্ছা নির্বাসনের অবস্থা সম্বন্ধে সামান্যই জানা যায়, দিল্লির মাদ্রাসাগুলোয় ওয়াহ্হাবি প্রথার শিক্ষা অনুসরণের প্রভাব শাহ্‌ ইসহাকের প্রস্থানের কারণ হিসেবে দেখা দিয়েছে। যাহোক, ১৮৩০ দশকের শেষার্ধে বা ১৮৪০ দশকের প্রথমার্ধে শাহ্‌ মুহাম্মদ ইসহাক দিল্লি প্রত্যাবর্তন করেন এবং ইস্টইন্ভিয়া কোম্পানির দিল্লি কলেজ থেকে কিছু বিশেষ মেধাবী তরুণ শিক্ষক ও গবেষকদের সংগ্রহ করতে লাগল । পরবর্তীতে তারাই প্রভাবশালী কণ্ডরপন্থী ধর্মীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এদের মধ্যে বিশিষ্ট ছিলেন মুঘল বংশীয় আলীপুরের সৈয়দ আহমদ খান এবং অপর প্রান্তে দিল্লির মোহাদ্দিস নাজির হোসেন। সুন্নি উলেমাদের শত্রুতা সত্তেও এখন বেলায়েত আলী সোৎসাহে সংগ্বামশীল জিহাদের উন্নয়ন ঘটান আর পাটনা-বাসীরা এখনও দেখল সপ্রশংস শোতৃমন্ডলী, বিশেষত মুসলিম নবাবদের মধ্যে যারা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে সার্বভৌমত্ব বজায় রেখে তাদের রাষ্ট্র শাসন করছিলেন তাদেরকে । এদের মধ্যে হায়দ্রাবাদের নিজাম ছিলেন অগ্রগণ্য যার অফুরন্ত ধনদৌলত এবং বিশাল পদবীসমূহ ও তার স্বাধীন ক্ষমতাকে আর ঢেকে রাখতে পারেন নি। ১৮৩৯ ১১৬

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।