~~ WWW.amarboi.com ~ আহমদুল্লাহ্ এবং ইয়াহিয়া আলী; আর একজন বহিরাগত, ফরহাত হুসেন, যে শাহ্ মুহাম্মদের আর একজন কন্যাকে বিবাহ সূত্রে গ্রহণ করার কারণে পাটনার অধিবাসী তিন কন্যা পরিবারের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়। এই পাঁচজন তরুণ ১৮৩০ দশকের শেষ দিকে ও ১৮৪০-এর সম্পূর্ণ দশক ওয়াহ্হাবি আন্দোলনের পুনর্গঠনের পেছনে একত্রে পথ নির্দেশক শক্তি হিসেবে কাজ করেন আর ১৮৫০-এর দশক জুড়ে এর সমর শক্তি হিসেবে পুনঃঅভ্যুদয় হয়। শাহ্ মুহাম্মদ হুসেনকে আন্দোলনের নেতৃতৃদানকারী ইমামে উন্নীত করার পূর্বে বেলায়েত আলী কয়েক বছর তার ওয়াজির প্রেধান উপদেষ্টা) হিসেবে কাজ করেন। তার ভ্রাতা ইনায়েত আলী তখন যুদ্ধের জন্য আন্দোলনের আধিকারিক হন, নতুন পরিষদ আহমদুল্লাহ্ বেলায়েত আলীর উত্তরাধিকার সূত্রে, ইয়াহিয়া আলী খাজাঞ্ধী ও কোষাধ্যক্ষ, ও ফরহাত হুসেন আন্দোলনের সৈন্য সরবরাহকারী এবং প্রধান ধর্মীয় মৌলবাদী, আন্দোলনের সময় বেলায়েত আলীর পাটনায় ঘন ঘন অনুপস্থিতির সময় খলিফা হিসেবে মাদ্রাসা চালাচ্ছিলেন। মনে রাখতে হবে এমন কি সৈয়দ আহমদের সাথে প্রথম সাক্ষাতের পূর্বে বেলায়েত আলী ওয়াহ্হাবিবাদে দীক্ষিত হয়েছিলেন। তার কনিষ্ঠতম ভ্রাতা TT EE করে শহীদ হিসেবে মৃত্যু বরণ করে, সুতরাং বেলায়েত আলীকে সন্দেহাতীতভাবে ওয়াহ্হাবি ধারার একজন অতীব দৃঢ় উদীয়মান নেতা হিসেবে ধারণা না করার কোন অবকাশ নেই । বেলায়েত আলী প্রথম তাদের নেতার মৃত্যু সম্পর্কে সৃষ্ট সন্দেহের গুরুত্ব প্রথমেই অনুধাবন করেছিলেন এবং এ কারণেই তিনি নেতার বেচে যাওয়া সম্পর্কে জন সমক্ষে ঘোষণা দিয়েছিলেন। তখন সে এটা জানায় যে, কয়েক বছর পূর্বে এক ধর্মোপদেশ দেয়া সভায় সৈয়দ আহমদের অদৃশ্য হওয়ার ব্যাপারে ভবিষ্যদ্বাণী সে নিজে শুনেছে। এখন সে আনন্দের সংবাদ দিতে সক্ষম হলো যে তাদের প্রিয় নেতা জীবিত ও সুস্থ রয়েছেন, কিন্তু সৃষ্টা দুর্বল চিত্ত মুসলমানদের তাদের ধর্মীয়ি নেতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র ধারণে অনীহা প্রকাশের কারণে বিশেষ ক্ষুব্ধ হন। এই কারণে সকলে চক্ষুর সম্মুখ থেকে তাকে তুলে নেন। তাদের ইমাম আমিরুল-মোমেনীন বুনার পর্বতে তার দু'জন অতি ভক্ত শিষ্যদের অপেক্ষায় আত্মগোপন করে আছেন। শিষ্যরা জিহাদের জন্য নিজেদেরকে একত্রিত করতে সক্ষম হবে ঠিক সেই মুহূর্তে তিনি তার অন্তরাল থেকে পুনঃআবির্ভূত হবেন। তখন তিনি নিজেকে পাদশাহ হিসেবে ঘোষণা করবেন এবং তাদেরকে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের লক্ষ্যে যুদ্ধ পরিচালনা করবেন। ১১২
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।