~~ WWW.amarboi.com ~ এখন অবশেষে বাংলার গভর্নর-জেনারেল জড়িত হয়ে গেলে, এবং গভর্নর এবং কিছু অশ্বারোহী গোলান্দাজ বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন। ১৭ নভেম্বরের সন্ধ্যা বেলায় এই বিশাল বাহিনী ঢাক-ঢোল-বাদ্য বাজাতে বাজাতে ও বিভিন্ন রংয়ের পতাকা উড়িয়ে কলকাতা থেকে পদযাত্রা শুরু করেছিল, এবং জন্যে প্রস্তুতি নিয়ে জড় হয়েছিল । দশ সহস্রাধিক পেশাদারী সৈন্য নিয়ে তারা নিজেদেরকে দেখতে পেল তাদের সংখ্যার এক দশমাংশ কৃষক লাঠিসোটায় কুচকাওয়াজ করছে তারা । একটি খুঁটির ডগায় একজন মৃত ইংরেজকে ঝুলিয়ে পতাকার মত উড়াচ্ছে। কেতাবি কায়দায় একটা সম্মুখ যুদ্ধ শুরু হয় যেখানে পদাতিকরা অগ্রাভিযান চালিয়ে বিদ্রোহীদের উপর গোলার উপর গোলা বর্ষণ করে চলেছে। এতদ সত্তেও তিতুমীরের বাহিনী প্রায় এক ঘন্টা যাবত তাদের অবস্থানে অনড় ছিল। অবশেষে প্রাণে বেঁচে যাওয়া সৈন্যরা তাদের প্রতিরক্ষা প্রাচীরের অন্তরালে আশ্রয় নিয়েছিল । গ্রামটিকে বেয়নেটের ডগায় ঝড়ো আক্রমণের পূর্বে অশ্বারোহী গোলান্দাজ বাহিনীর দুটি কামান অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছিল। তিতুমীর পঞ্চাশজনের মধ্যে নিহত হয়েছিলেন। পরবর্তীতে তার দুই শ যাবজ্জীবন কারাদণ্ড হয় ও ১৩৬ জনের দুই বছর থেকে সাত বছর নেতৃত্বে থাকা গোলাম মাসুমের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল। পৌরহিত্যকারী ম্যাজিষ্ট্রেট লিপিবদ্ধ করেন, “এই লোকগুলো কোম্পানির সরকারের দিন ফুরিয়ে গেছে বলে ঘোষণা দিয়ে “দীন মোহাম্মদ” নামে একটি মিথ্যে ধর্ম প্রচার করতে প্রয়াস চালায়। তাদের নেতৃত্ব দেয় দুই/তিনজন ফকির, আর শক্ত-সমর্থ দেহ সৌষ্টবের অধিকারী ধর্মান্ধ যুবক যারা আমাদেরকে আক্রমণের সিদ্ধান্তে মুগ্ধ হয়ে আমাদের উপরে হামলা চালায়। একটি তদন্ত হয় এবং গভর্নরজেনারেলের নিকটে প্রতিবেদন দেয়া হয় যে, “বিদ্রোহটা অত্যন্ত এলাকাভিত্তিক ছিল, যা আঞ্চলিক বিভিন্ন অসন্তে ষ ও দাবির ভিত্তিতে এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল ও সংক্ষিপ্ত আকারে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল ৷” সৈয়দ আহমদের গতিশীল নেতৃত্রের অভাবে ভারতে ওয়াহহাবি আন্দোলন ছিন্নভিন্ন হয়ে পড়ছিল যেহেতু তাদের গোত্রীয় ব্যবধান প্রকটভাবে ভেসে উঠছিল । যেহেতু তাদের নেতা ঘোষণা দিয়েছিল যে জিহাদি কার্যক্রম একজন ১১০
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।