~~ WWW.amarboi.com ~ দেন, দীন মুহাম্মদ বা মুহাম্মদ (সা.)-এর পথ, যা সৈয়দ আহমদের মুহাম্মদের পথের সঙ্গে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। বাংলার গ্রামগুলো বিপুল সম্পদশালী জমিদারদের মালিকানাধীন ছিল। তারা তাদের ক্ষেতে কর্মরত কৃষকদের উপরে নির্যাতনের জন্য কিংবদন্তী হয়ে উঠেছিল। তিতুমীর এই কৃষক অসন্তোষ তার নিজের আন্দোলনের কাজে লাগিয়েছিলেন। যখন ১৮৩১ সালের গ্রীষ্মকালে বাংলায় তার মৃত্যু সংবাদ এসে পৌছায় তার মধ্যে তিনি অসংখ্য ভক্তবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তাদের লম্বা দাড়ি ও অবয়ব দেখে অন্যান্য মুসলমান ও পারিপার্শ্বিক হিন্দুদের স্পষ্টতই প্রভেদযোগ্য করা যেত অনুষ্ঠান ও অপরের ধর্মের প্রতি ঘৃণাবোধ এবং রক্ষণশীল কার্ষের মাধ্যমে সকলের থেকে বিশিষ্টভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। ১৮৩১ সালের অক্টোবর মাসে তাদের নেতা নারকলবাড়িয়া গ্রামের ওয়াহ্হাবি সম্প্রদায়ের সকল সদস্যকে আহ্বান করলেন আর আদেশ দিলেন উক্ত গ্রামটিকে দীর্ঘকালব্যাপী সৈন্যদেরকে দিয়ে অবরোধের প্রস্তুতি নিতে । তারা বাশ দিয়ে বাশের সুরক্ষিত কেল্লা নির্মাণ করল, এখন যেটি তাদের স্থাপিত দার উল- ইসলাম হয়েছে। দুই সপ্তাহ পরে তিতুমীর পাঁচ শ মুগুরধারীর প্রধান হয়ে জয়ের দৃঢ় মনোবল নিয়ে দুর্বার গতিতে অগ্রসর হন এবং জিহাদের নামে নিকটবর্তী একটি গ্রামে আক্রমণ করেন। তারা একজন ব্রাহ্মণ পুরোহিতকে হত্যা করে, দুটি গরুর গলা কেটে সেগুলোকে রক্তাক্ত অবস্থায় হিন্দু মন্দিরের মধ্য দিয়ে টেনে হিচড়ে নিয়ে যায়__এই কার্ধকলাপগুলো সুপরিকল্পিতভাবে হিন্দুদের মধ্যে ক্ষোভের উদ্রেক করার জন্যেই করা হতো। একই সঙ্গে তাদের নেতা বাংলা; বিটিশ শাসনের অবসান প্রকাশ্যে ঘোষণা করল, প্রত্যক্ষরূপে এই প্রত্যাশায় যে গ্রামগুলোর সকল মুসলমানরা জেগে উঠে তার আন্দোলনে যোগ দিয়েছে। বেশ কিছুদিন যাবত নিকটবর্তী গ্রামগ্ুলোতে ঘন ঘন আক্রমণ পরিচালনা করা হচ্ছিল, এর উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সুপরিকল্পিতভাবে আতঙ্কের সৃষ্টি করা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটগণ যেমনটি লিপিবদ্ধ করেন, সব কিছুই পরিকল্পিত উপায়ে করা হয়েছিল; প্রতিদিন সকালে বিদ্রোহীরা সামরিক সেনাপতির অধীনে সারিবদ্ধ হয়ে আক্রমণের জন্যে বেরিয়ে যেত, এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পর্যন্ত লুষ্ঠন করে প্রতিদিন সন্ধ্যাবেলায় তাদের লুষ্ঠিত দ্রব্যাদি নিয়ে ফিরে আসত। স্থানীয় ম্যাজিস্ট্রেট জনৈক মিঃ আলেকজান্ডার প্রথমে অপকর্মগুলোর ধরন বুঝতে পারেন নি। বাইশজন সেপাই ও তার দ্বিগুণ সংখ্যক স্থানীয় পুলিশ সহযোগে তিনি বিদ্রোহীদের গ্রাম অভিমুখে অগ্রসর হতে থাকেন এই বিশ্বাসে ১০৮
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।