কারামতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন রদ আল্লামা বশীরহাটি
/ ৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কারাতে আহমদিয়া বা নহে, বরং একাধিক মোজাদ্দেদ হইতে পারেন, আর এই দীনের সংস্কারক মোজার্দেদ কেবল ফকিহ্গণ হইবেন, তাহা নহে, বরং মোহাদেেছগণ, শরিয়তের হাকেমগণ, কারিগণ, উপদেশকগণ এবং তরিকত পন্থী পীর দরবেশগণ মোজাদেদ হইবেন; কারণ তাহাদের দ্বারাও দীনের বহু উন্নতি সাধিত হইয়া থাকে। উল্লিখিত হাদিসে এইরূপ একদল প্রসিদ্ধ বোজর্গের প্রতি লক্ষ্য করা হইয়াছে যাহারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দীনের সংস্কার সাধন ও রক্ষনাবেক্ষন করিতে থাকিবেন। তৎপরে তিনি এমাম এবনে হাজার আস্কালানি হইতে উল্লেখ করিয়াছেন যে, “প্রথম শতাব্দীতে খলিফা ওমার বেনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীতে _এমাম শফেয়ি, তৃতীয় শতাব্দীতে কাজি আবুল আব্বাস এবনে ছোরাএজ, | আবুবকর বাকেল্লানি ও আবুত্তাইয়েব ছো”লুকী প্রভৃতি, পঞ্চম শতাব্দীতে এমাম গাজ্জালী, ষষ্ঠ শতাব্দীতে এমাম ফখরদ্দিন রাজি, সপ্তম শতাব্দীতে তকিউদ্দিন এবনে দকিকাল ইদ, অষ্টম শতাব্দীতে জয়নদ্দিন এরাকি, শামছদ্দিন জাজরি ও সেরাজ.উদ্দিন বলকিনি ও নবম শতাব্দীতে জালালুদ্দিন ছইউতি ও শামছদ্দিন ছাখারি মোজদেদ হইয়াছিলেন! খোলাছাতোল আছরে উল্লিখিত হইয়াছে যে দশম শতাব্দীতে শেহাবদ্দিন রামালি ও মোল্লা আলি কারি মোজাদোদ হইয়াছিলেন।” পাঠক, ইতিপূর্বে আপনি অবগত হইয়াছেন যে, এমাম এবনে হাজার, শফেয়ী মজহাববলম্বী ছিলেন, কাজেই তিনি খলিফা ওমার বেনে আব্দুল . আজিজ ব্যতীত সমস্ত শফেয়ি ফকিহ্‌কে মোজাদেদ বলিয়া স্থির করিয়াছেন, কিন্তু মালেকি, হানাফি ও-হাম্বলি ফকিহগণের কথা একেবারে উল্লেখ করেন নাই। এইরূপ মোহাদেছ, ওয়াএজ, পীর দরবেশ, কারী ও হাকেম দলকে একেবারে উক্ত পদ হইতে খারিজ করিয়াছেন। ইহা তাহার একচেটিয়া দাবি। . মোল্লা আলিকারি ইহা দুর্বল মত বলিয়া প্রকাশ করিয়াছেন। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী, পীর হজরত মইনদ্দিন চিশৃতি ছাঞ্জিরি, পীর হজরত Scanned by CamScanner

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।