একখানা বিজ্ঞাপন রদ ইহা প্রকাশ করিলে, তিনি, একটি দরুদ শরিফ লিখিয়া মৌলবী দ্বারা পাঠাইয়া বলিলেন, হাফেজ ছাহেব যেন শয়নের গ্রে ইহা পাঠ করিয়া শুইয়া যান। হাফেজ ছাহেব তাহাই করিলেন, ইহাতে হজরত নবি (ছাঃ) এর সহিত তাহার সাক্ষাৎ হইল। তিনি হজরতের নিকট জিজ্ঞাসা করিলেন, হুজুর সৈয়দ আহমদ ছাহেব কি আপনার বংশধর? হজরত বলিলেন, হা বংশধর। তৎপরে হাফেজ ছাহেব জিজ্ঞাস করিলেন, হুজুর আমি কি তাহার বপনের কথা প্রকাশ করিয়া তাহার নিকট মুরিদ হইয়া গেলেন। এক সময় খালফা মনোনীত করিলাম তুমি এখন হইতে ওয়াজ করিত থাক। হাফেজ ছাহেব বলিলেন, আমার ওয়াজ করার পরিমাণ এল্ম নাই। সৈয়দ সাহেব সভা লোককে তাহার জন্য দোওয়া করিতে বলিলেন এবং দুই হাত তুলিয়া বলিতে লাগিল, হে খোদা তুমি বিনা উপকরণে আসমান সৃষ্টি করিয়াছ বিনা স্তন্তে শূন্যামার্গে আসমান স্থির রাখিয়াছ, উনান হইতে পানি জারি করিয়া, প্রস্তর হইতে উদ্ীকা বাহির করিয়াছ, হজরত আদম (আঃ) কে বিনা পিতামাতা ও হজরত ইছা (আঃ) কে বিনা পিতা সৃষ্টি করিয়াছ এবং এই ব্যক্তিকে উন্মি নবির বরকতে জাহেরি ও বাতেনী এল্ম প্রদান কর। ইহাতে আহমদ ছাহেবের হুকুমে ওয়াজ করিতে আরম্ত করিলেন। যে কেহ তাহার ওয়াজ শুনিত, আশ্চার্য্যান্বিত হইত। তিন দিল্লীর জামে*মছজিদে ওয়াজ বর্ণনা করিলে সমস্ত শহরে তাহার ওয়াজের প্রশংসা বিঘোষিত হইল । লোকে বলিতে লাগিল, মাওলানা এছমাইল সাহেবের পরে আর এরূপ ওয়াজ শ্রবণ করি নাই। ইহা শুনিয়া মুফতি ছদরদ্দিন খা ও মাওলানা ফজলে হক সাহেব তাহার ওয়াজে উপস্থিত হইলেন। তাহারা কয়েকটি প্রশ্ন করিবেন বলিয়া সঙ্কল্প করিয়া রাখিয়াছিলেন। তিনি ওয়াজের মধ্যে নানা প্রকার এলম হেকমত রি Scanned by CamScanner
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।