কারামতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন রদ আল্লামা বশীরহাটি
/ ৮৯
📝 লেখা 📖 পিডিএফ

একখানা বিজ্ঞাপন রদ সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। কথা প্রসঙ্গে নামাজের নিগুড় তত্ব ও হুজুরে কলবের সমালোচনা হইল, মাওলানা আব্দুল কাদের সাহেব বলিলেন, উক্ত বষয়ের বিস্তারিত বিবরণ তাছাওয়াফ ও চরিত্র গঠন সংত্রান্ত কেতাবগুলিতে সুন্দর রঁপে উল্লিখিত হইয়াছে, কিন্তু কামেল মোর্শেদের অছিলা ব্যতীত ইহা লাভ হওয়া অতি সঙ্কট, বরং অসম্ভব। যদি এই আগন্তক যুবক সৈয়দ সাহেবের নিকট শিক্ষা করা যায়, তবে অতি উত্তম। তৎশ্রবণে মৌলবী আব্দুল হাই সাহেব তৎক্ষণাৎ সৈয়দ সাহেবের খেদমতে উপস্থিত হইয়া গেলেন এবং তাহার নিকট এই মতলব পেশ করিলেন। তখন সৈয়দ সাহেব নামাজের নিগুড় মৰ্ম্ম ও হুজুরে কলবের বিস্তারিত বিবরণ উল্লেখ করিয়া বলিলেন, হে মাওলানা, কেবল মৌখিক শিক্ষা প্রাদানে এই শ্রেষ্ঠ নেয়ামত লাভ হইতে পারে না। আপনি আমার সহিত মোক্তাদি হইয়া দুই রাকয়াত নামাজ পড়ুন। সেই সময় মাওানা আব্দুল হাই সাহেব দণ্ডায়মন হইয়া তাহার পতশ্চাতে দুই রাকায়াত নামাজ পড়িলেন। এ দুই রাকায়াত নামাজে নামাজের সমস্ত গুপ্ততত্ব তাহার পক্ষে প্রাকাশ হইয়া পড়িল। তিনি বলেন, আমি যাহা কিছু উক্ত দুই রাকায়াত নামাজে পাইয়াছি, তাহা সমস্ত জীবনে ও সমস্ত কেতাবে পাই নাই। তাহার এই দুই রাকায়াত নামাজে ছোবহে ছা’দেক হইয়া গেল, বরং তিনি উহাতে চন্মচক্ষে কা*বাগৃহ সম্মুখে দেখিতে পাইলেন। ইহাতে তিনি তাহার প্রেমে বিভোর হইয়া তাহার হস্তে বয়য়ত হইলেন। এই সংবাদ দিল্লীর লোকেরা অবগত হহলেন, তন্মধ্যে অন্ত-অন্ধর লোকেরা উক্ত মাওলানার দুর্ণাম করিয়া বলিতে লগিল যে, ইনি এত বড় অদ্বিতীয় আলেম ও সুবক্তা ফাজেল হইয়া একজন সামান্য লোকের মুরিদ ও সেবক হইয়া গেলেন। তৎপরে এই অন্ধরা এই সংবাদ মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেবের নিকট পেশ করিল, | ইহাতে উক্ত মাওলানা, সৈয়দ সাহেবের উচ্চ দরজার কথা প্রকাশ করিয়া তাহদিগকে তাহার নিকট মুরিদ হইতে উৎসাহ দিলেন, অনেক সৌভাগ্যবানেরা তওবা করিয়া তাহার নিকট মুরিদ হইয়া গেলেন। এই সময় দূর দূরের শত শত আলেম-ফাজেল ও ইমানদার পুরুষ তাহার নিকট উপস্থিত হইয়া মুরিদ হইতে লগিলেন, মাওলানা শাহ্‌ আব্দুল আজিজ সাহেবের সমস্ত খান্দান, Scanned by CamScanner

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।