কারাতে আহমাছিয়া বা বেদয়াতের মমতায় মোহ হইয়া সুন্নতৈর অনুসরণকারি ও বেদয়াতের মুলোৎপাটনকারি সৈয়দ ছাহেবের দলের লোকদিগকে অহাবি বলিতে লগিল। ইহাও তাহাদের উপর আসমানি বিপদ আপতিত হওয়ার কারণ হইয়াছিল । উপরোক্ত অপবাদ প্রয়োগ তাহাদের নিতান্ত অনভিজ্ঞতার চিহ ছিল, কারণ সৈয়দ ছাহেবের দলের শত শত কেতাব বর্তমান আছে, তৎসমস্তের মধ্যে কেতাব সমূহ ব্যতীত অন্যান্য মজহাবের কেতাবের কোন কথাই উল্লিখিত হয় নাই। সৈয়দ ছাহেবের দলের আলেমগণের মধ্যে সেহাহ্ সেত্তা, তফছির, হানাফি মজহাবের আকায়েদ, ফেক্হ ও উচ্ছুলে ফেকৃহ শিক্ষা দেওয়া দিবারাত্র প্রচলিত রহিয়াছে। সেই আলেমগণই সেহাহ সেত্তা, সুন্নি মজহাবের তফছিরগুলি, আকায়েদ ও ফেকৃহের কেতাবগুলির মতন ও অনুবাদ ছাপাইয়াছেন। উক্ত আলেমগণই কোরআণ মজিদ, হাদিছ শরিফ, ফেকৃহ ও তাছাওয়াফের কেতাবগুলির অনুবাদ তজ্জ্জামা) করিয়াছেন। তাহাদের দলের মধ্যে পরহেজগারি, খোদার উপর তাওয়াকোল আত্মনির্ভর) করা, তাছাওয়ফ করা, তদনুযায়ী কোরআণ শরিফ পাঠ ও শিক্ষা দেওয়া, কোরআণ শরিফ কণ্ঠস্থ করা, বালকদিগকে কণ্ঠস্থ করান, সুন্নতের প্রতি লক্ষ্য রাখিয়া. জেক্র মোরাকাবা করা, দরুদ শরিফ দালাএলোল খয়রাত ও হেজলোল আ'জম অধিক পরিমাণ তারাবিহ খতম করা, সমস্ত সুন্নত জারি করা ও বেদয়াত কার্য্যগুলি ত্যাগ করা যেরূপ ভাবে জারি রহিয়াছে, এরূপ অন্য কোন দলে নাই। ইহা সূর্যের ন্যায় সকলের নিকট প্রকাশ্য রহিয়াছে। এই সমস্ত কার্য আহলোল্লাহ, সুফি ও হানাফিদলের নিদর্শন বলিয়া স্পষ্ট প্রমাণিত হয়। উপরোক্ত বিষয়গুলির মধ্যে কোন্টি অহাবী হওয়ার চিহ্ন, ইহা কি কেহ বলিতে পরেন? সত্য কথা এই যে, অহাবিদের মজহাব প্রচীন কালে ছিল না, তাহাদের মজহাবের কোন কেতাব দৃষ্টিগোচর হয় নাই যাহাতে উক্ত মজহাবের অবস্থা বুঝা যাইতে পারে। | | অবশ্য লোকদিগের মুখে তাহাদের অবস্থা এতটুক বুঝা যায় যে,তাহারা ১৪ Scanned by CamScanner
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।