একখানা বিজ্ঞাপন রদ কেহ কেহ কোরআণ হাদিছের ওয়াজকারি হওয়া, ফেক্হ ও দ্বীনের | কেতাবগুলি প্রচারিত হওয়া, লোকদিগের মজহাব ও দ্বীন সম্বন্ধে দৃঢ় হওয়া, | জৌমা, জামায়াত, তারাবিহ নামাজের অধিকহওয়া, মছজিদ গুলির উন্নতি সাধন হওয়া, গ্রামে গ্রামে পল্লীতে পল্লীতে খতমতারাবিহ হওয়া, আম খাস লোকের পুত্র কন্যাদিগের হাফেজ হওয়া ও দীনি মস্লা মাসায়েল স্মরণ রাখা দেখিয়া জুলিয়া পুড়িয়া কাবাব হইয়া গেল। কেহ কেহ তাজিয়ার জন্য রোদন করিতে লাগিল। কেহ ছিওম, চাহারম, দশা, চল্লিশা, ছয় মাসিক ও বার্ষিক লোপ হওয়ার চিন্তায় বিব্রত হইয়া পড়িল। কেহ. কেহ নাচ, বাদ্য, ঢোল, তংপুরা, অপ্রকৃত হাল (জেজ্বা) হারাম হওয়ার কথা শুনিয়া লাফালাফি করিতে লগিল। কেহ কেহ গোরে আলোক দেওয়া, শাবেবরাতে প্রদীপ জালান, বাজি পোড়ান নিষিদ্ধ হওয়া শুনিয়া জুলিতে লাগিল। শবেবরাতে হালুয়া লোপ হওয়ার চিন্তায় কেহ কেহ অস্থির হইয়া পড়িল। কঙ্কন ছেহরা কাফেরী রীতি সপ্রমাণ হওয়ার জন্য কাহারও চক্ষে পরদা পড়িয়া গেল। কেহ কেহ দৌল, চড়ক, বিজয়া পব্র্বের চিড়া মিঠাই নষ্ট হওয়ার চিন্তায় বক্ষে চপেটাঘাত করিতে লগিল। কোন বাসন্তী অনুষ্ঠানকারি হিন্দুদিগের প্রতিমা গুলির ন্যায় বসত্ত রঙের কাপড় পরিধান করা কোফরের চিহ্ন (মোশাবাহাত) শুনিয়া বিমর্ষ হইয়া গেল। বেদয়াতি ও ফাছেকেরা নিজেদের নেতাদের অনুসন্ধান করিতে লগিল। তখন সেই অশান্তি প্রিয় প্রতারকের দল যাহাদের প্রভাব প্রতিপত্তি একেবারে বিনষ্ট হইয়া গিয়াছিল এবং লোকে যাহাদিগকে এক কড়া কড়ির তুল্য জ্ঞান করিত না, সময় সুযোগ বুঝিয়া পুনরায় উক্ত ভক্তদিগের সহিত মিলিত হইল, উল্লিখিত দুষিত কার্ষ্যগুলি শিক্ষা দিতে লগিল। যেরূপ হজরত সৈয়দ সাহব দ্বীনকে সপ্জীবিত (তাজা).ও সুন্নতকে সুরক্ষিত করিয়া গিয়াছিলেন, সেইরূপ তাহারা বেদয়াত, শেরক ও কোফরের রীতিকে বৃদ্ধি করিতে আরম্ত করিল প্রাচীন কাফেরদের ন্যায় বাপ দাদাদের কার্য্যকে উক্ত অহিত কার্্যগুলির দলীল রুপে পেশ করিতে লগিল। লোকদিগকে স্বপ্ন, গল্প-কাহিনীর প্রতি আমল করাইতে মনোযোগী হইল । উক্ত প্রবঞ্চকেরা সুন্নতের বিরুদ্ধে জেদ করিয়া ও ee} Scanned by CamScanner
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।