কারামতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন রদ আল্লামা বশীরহাটি
/ ৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কারাঅতে আহমদিয়া বা মোজাদ্দেদের আবির্ভাব যখন খোদাতায়ালা নিজের রহমতের শান প্রকাশ করিতে চাহিলেন, তখন হজরতের এই ভবিষ্যদ্বাণী অনুযায়ি__“আল্লাহ্‌ তায়ালা এই উম্মাতের জন্য প্রত্যেক শতাব্দীর প্রারস্তে এরূপ লোক প্রেরণ করিবেন যিনি (বা যাহারা) তাহাদের জন্য তাহাদের দীনের সংস্কার ও উন্নতি সাধন করিবেন।” নিতান্ত দয়া অনুগ্রহ পূর্বক এই উম্মতের জন্য হজরত কোৎবোল-আকতাব আমিরোল ৷ | মো"মেনিন সৈয়দ আহমদ কোদ্দোছ ছেরুুকে এই ত্রয়োদশ শতাব্দীর | মোজাদ্দেদ পয়দা করিলেন। এই হজরত ইসলামকে সংস্কার বিশিষ্ট ও সঞ্ভীবিত | করিয়া তুলিলেন, অসাবধান লোকদিগকে সতর্ক করিয়া দিলেন, দীনের এল্ম বিলক্ষণরূপে বিস্তার করিলেন। জেকর মোরাকাবা এরূপ বুঝাইয়া শিক্ষা দিলেন ও মোশাহাদার মন্্ম এইরূপ বুঝাইলেন যে, যে বোজগী বহু বৎসরে লাভ করা যাইত না, তাহা উক্ত জনাবের তরিকায় আল্লায়াসে সপ্তাহ বা দশ দিবসে লাভ হইতে লাগিল। তাহার গুণাবলী ও কারামতগুলি লিখিবার আবশ্যক নাই কারণ তাহা হইবে যে, এই দেশের পুরুষ ও স্ত্রীলোকদিগের মধ্যে নামাজ রোজা খুব জারি হইয়াছে। ইতিপূর্বে হিন্দুহ্থানের পীরজাদা ও মৌলবিগণের বা আ'মলোকদের সত্রীলোকদের মধ্যে নামাজের চর্চা ছিল না। এক্ষণে প্রত্যেক শ্রেণীর স্ত্রীপুরুষেরা নামাজে খুব রত হইয়াছে। কায়দা সহ কোর-আন শরিফ সহিহ পড়া ও কোর- | আন শরিফ হেফ্জ কেছ্ঠস্থ) করা রীতিমত প্রচলিত হইয়াছে। হাফেজগণের | সংখ্যা অতিশয় অধিক হইয়াছে, এমন কি আমলোকদের স্ত্রীলোকের হাফেজ হইয়া গিয়াছে। পল্লীতে পল্লীতে শহরে শহরে লোকে কোরআণ শরিফ হেফ্জ করিতে মনোযোগী হইয়াছে। পুরাতন মছজিদগুলির সংস্কার হইতেছে, নূতন মছজিদ সমূহ প্রস্তুত করা হইতেছে। সহস্র সহস্র লোক মক্কা শরিফ ও মদিনা কাফেরি রীতি ও শরিয়তের খেলাফ কার্য্য হইতে বিরত হইয়া গেল। সকলেই ১৯৯: Scanned by CamScanner

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।