কারামতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন রদ আল্লামা বশীরহাটি
/ ৮৯
📝 লেখা 📖 পিডিএফ

একখানা বিজ্ঞাপন রদছ কার্ধ্য করিতে শিক্ষা দিত। যে নিরক্ষর লোকেরা এন্ডেঞ্জা ও সৌচ কার্যের জ্ঞান রাখে না, নামাজ, রোজার সংবাদ রাখে না, সুদ, নাচ, বাজাতে লিপ্ত তাহারা উপরোক্ত জাল মোর্শেদদিগকে অনভিজ্ঞ বেখবর ও হারামে লিপ দেখিয়া তাহাদের নিকট মুরিদ হইত, তখন তাহারা ঢোল তাংপুরা ইত্যাদি বাদ্য সহ সঙ্গীত শ্রবণ করিতে এই অনভিজ্ঞদিগকে শিক্ষা দিত এবং ইহাদিগকে বুঝাইয়া দিত যে, বাদ্য সহসঙ্গীত শ্রবণ চিশ্তিয়া তরিকাতে এবাদত, তাহাদের এইরূপ কথা একেবারে মিথ্যা অপবাদ। ভ্রান্ত পীরজাদারা বা জাল পীরেরা গ্রাম্য লোকদিগকে এবং নিজোদের মুরিদদিগকে এরূপ নষ্ট করিয়া ফেলিল যে, ইহারা প্রত্যেক গীডাকে ভত শয়তানের ক্রিয়া বলিয়া ধারণা করিতে লগিল এবং খোদাতায়ালাকে একেবারে ভুলিয়া গেল। যখন উপরোক্ত ভ্রান্ত বা জাল গীরেরা ইহাদের বাটীতে যাইত, তখন সন্দিগ্ধ অনভিজ্ঞ লোকেরা তাহাদের নিকট তিন শয়তানের আলোচনা করিত না। নামাজ, রোজা, ওজু, গোছলের আলোচনা একেবারে করিত না। সত্য মুর্শিদের নিকট খোদাতায়ালার কথা স্মরণ পড়ে, দুনইয়ার কথা বিস্মরণ হইয়া যায় এবং বহু কালের সন্দেহ দূরীভূত হইয়া যায়। আর এইরাপ জাহেল পীরগণের নিকটে গেলে, নানাবিধ সন্দেহের উৎপত্তি হয়, খোদাতায়ালার কথা ভুল হইয়া যায়, ভূত শয়তানের প্রতি আগ্রহ বলবৎ হইয়া পড়ে এবং দীনের মসলা মাসায়েলে সংশয় উপস্থিত হয়। এইরূপ গণক ও মন্ত্র পাঠকারি পীরেরা আলেমগণের নিন্দবাদ করে ও দেশকে বেদীন করিয়া রাখে । সেই সময় এক দল ফাছাদি লা-মজহাবির আবির্ভাব হইয়াছিল, তাহারা এজতেহাদ শক্তিহীন লোকদিগকে কোন এমামের তকলিদ করা এবং চারিটী সত্য মজহাবের মধ্যে কোন একটি অবলম্বন করা এবং উহাতে স্থিরপ্রতিজ্ঞ থাকা হারাম ধারণা করে। এই ফাছাদি দল এরপ চক্রান্ত-জাল বিস্তার করিল যে, নিরক্ষর দীনদার ও দীনের অনুরাগী লোকেরা উক্ত চক্রে পড়িয়া গেল তাহারা ইহাদিগকে শিক্ষা দিবার ভান করিয়া গোমরাহ করিয়া ফেলিল। ১০ Scanned by CamScanner

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।