একখানা বিজ্ঞাপন রদ গিয়াছিল। তাহাদের মধ্যে এতদূর বেদীনি প্রবেশ করিয়াছিল যে, কতক হতভাগ্য বলিত যে, কোরআণ পড়াইলে, কি লাভ হইবে? পার্সি পড়ুক ইহাতে চিঠি পত্র লিখিতে সক্ষম হইবে। কতক হতভাগ্য, শয়তানের শিক্ষায় | বলিত যে, প্রত্যেক সময় লোক দিগের পাকির খেয়াল থাকে না, বেওজু | কোরআণ শরিফ স্পর্শ করিবে, এই হেতু বালকদিগকে কোরআণ শরিফ পড়ান অনুচিত। হাফেজে-কোরআণ একেবারে দুর্লভ হইয়া পড়িয়াছিল, বড় বড় শহরে তারাবিহ-খতমের সুযোগ হইত না। নামাজের বোজগীঁ সম্মান লোকদিগের অন্তর হইতে একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছিল, এমন কি লোকে বেনামাজিকে ঘৃণা করিত না, সম্বন্ধ (রেশ্তাদারি) স্থাপন, কফু গরকফু নির্বাচন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে নামাজি বেনামাজির কোন প্রভেদ ছিল না। বেনামাজি হওয়া কোন দোষ বলিয়া গণ্য হইত না। ব্রাহ্মণ পূজা, প্রতিমা পূজা, ফাল খোলান, ওঝার নিকট যাওয়া, তাড়ি মদ পান কোন দোষের কার্ধ্য বলিয়া ॥ বিবেচিত হইত না। বিধাবার দ্বিতীয় নিকাহ্ দেওয়া বড় দোষ ছিল, অথচ বিধবা নিকাহ আমাদের দীনের রীতি, আহলে-বয়েতদিগের মধ্যে ও সমস্ত ইসলাম রাজ্যে সবর্বদা উহা প্রচলিত ছিল ও আছে, এই রীতিকে মন্দ জানা কাফেরী কার্য্য। অজ্ঞ মুসলমানেরা ইহা মন্দ জানা হিন্দুদিগের নিকট হইতে শিক্ষা করিয়াছিল। এই দেশের শরিফেরা বিধবা নিকাহ না দেওয়াকে শারাফাত (ভদ্রতা) বলিয়া বিবেচনা করিত। মুসলমানদিগের যে শ্রেণীতে বিধবা বিবাহ প্রচলিত ছিল, ইহারা তাহাদিগকে নিকৃষ্ট ধারণা করিত। প্রকৃত পক্ষে এইরূপ বুদ্ধির দোষে পরিণামে তাহারা কাফের হইয়া যায় বা কোট্না হইয়া যায়। ইসলামের একটি সুন্নত এই যে, বিবাহের রাত্রিতে কন্যাকে (নওশাহার) বাটিতে লইয়া যাওয়া, কিন্তু সমস্ত হিন্দুস্থানে এই সুন্নতটি পরিত্যক্ত হইয়াছে। ইহার পরিবর্তে বর কন্যাকে একস্থানে বসাইয়া টোট্কা ও জাদু করার রীতি প্রচলিত হইয়াছে। ইহাকে “জেলওয়া” বলা হয়। এই সময় যে সমস্ত নিয়ম ও কাৰ্য্য করা হয়, সবই এক প্রকার জাদুর মধ্যে গণ্য। নিজেদের ধারণায় বরকে কন্যার বশীভূত হইয়া থাকার উদ্দেশ্যে তৎসমুদয় করিয়া গোনাহ্গার ও বেদীন হইয়া যায়৷ a Scanned by CamScanner
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.