ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

আযাদীর অমর মুজাহিদ : সৈয়দ আহমদ শহীদ 1 ১২০১-_-১২৪৬ হিঃ ১৭৮৬-১৮৩১ খ্ৰীঃ] দু'শো বৎসরের ঘৃণ্য বিদেশী গোলামির বিষময় ফলে এদেশীয় লোকদের দাস-মনোভাব এতোখানি চরমে উঠে যে, তারা মহৎ ব্যক্তি ও মহৎ কাজ সম্পর্কে একদম বিরুৎসাহ ও নির্বিকার হয়ে পড়ে । আর এই মনোভাব বেশি লক্ষ্য করা যায় সৈয়দ আহমদ শহীদ সম্পর্কে, অথচ এক হিসেবে তিনিই ভারতে সত্যিকারভাবে স্বাধীন ইসলামী গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন এবং তার জন্য নিজের জীবনও দান করেন। সারা পাক-ভারতে যেসব আলেম ও ধর্মনেতার আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে কারও প্রকাশো এই ঘোষণা দেওয়ার সতসাহস ছিল না যে, বিদেশীর শাসনাধীন ভারত হচ্ছে দারুল-হর্ব্‌, যেখানে জেহাদ করা অথবা অত্যাচারীর হাত থেকে যেখান হতে হিজরত করাই প্রত্যেক খাটি মুসলমানের পক্ষে অবশ্য কর্তব্য । দিল্লীর শাহ্‌ আবদুল আযীযই উনিশ শতকের প্রথম ভাগে প্রকাশ্যে ফতোয়া জারী করে এই অভিমত প্রকাশ করেন। আযীয প্রবর্তন করেন মশৃহুর সমাজ সংস্কারক আন্দোলন “তারগিব-ই যুহম্মদীয়া' ৷ এর উদ্দেশ্য ছিল, যেসব ইসলাম-বিরুদ্ধ কুসংস্কার, চাল-চলন ও রীতিনীতি সাধারণ মুসলমানের দৈনন্দিন জীবন-যাত্রায় প্রবেশলাভ করেছে, সেগুলির মূলোৎপাটন করা ও খাটি ইসলামী শিক্ষাদর্শে তাদের উদ্বুদ্ধ করে তোলা । এই'আন্দোলনের ফলেই বহু লোক ইসলামের সত্যিকার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে নানারূপ অনৈসলামিক ও কুসংস্কারমূলক অভ্যাস পরিত্যাগ করতে শিখে এক সুপরিকল্পিত নিয়মে শাহ্‌ সাহেব সারা ভারতে এই আন্দোলন শুরু করেন, এবং এ-কাজে একদল নিঃস্বার্থ ও অক্রান্তকর্মা লোক নিয়োগ করেন। কালক্রমে শীঘ্রই 'তারগিব-ই-মুহম্মদীয়া' আন্দোলন স্বাভাবিকভাবে অত্যাচারী শিখ ও বৃটিশের বিরুদ্ধে আজাদীর আন্দোলনে পরিণত হয় । কিন্তু জেহাদ-আন্দোলনকে লোকপ্রিয় করে তুলতে এবং বাস্তবভাবে জেহাদী অভিযান পরিচালনা করতে সবচেয়ে বেশী উৎসাহী ছিলেন শাহ্‌ আবদুল আযীযের ভাইপো ইসমাইল শহীদ ও তীর মুর্শেদ সৈয়দ আহমদ ব্রেলভী | সৈয়দ আহমদও শাহ্‌ আবদুল আযীষের মুরীদ ছিলেন। ১৭৮৬ খৃষ্টাব্দে এক মশহুর সুফী পরিবারে সৈয়দ আহমদের জনা হয়। তার পূর্বপুরুষ সৈয়দ ইব্নউল্লাহ্‌ রায়বেরেলীর প্রান্তভূমে বাদশাহ আওরঙজেব আলমগীরের সময় বাসস্থান কায়েম করেন। সেখানে তিনি হজরত ইব্রাহীমের মতো নিজের বংশের জন্য একটা মসজিদও নির্মাণ করেছিলেন । সৈয়দ আহমদ একজন বেশ হষ্টপুষ্ট ' স্বাস্থ্যবান বালক ছিলেন; তার দৈহিক শক্তি ও মনোবল ছিল অসাধারণ ৷ কিন্তু লেখাপড়ায় তার বিশেষ মনোযোগ ছিল না, তার দরুন তার পিতার দুশ্চিন্তার অন্ত ছিল না। সৈয়দ আহমদ কৈশোরে আশপাশের গ্রামে কিংবা সায় নদীতীরে সমবয়সীদের

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।