ওহাবী আন্দোলন ৯৭ সংশোধন করে পুনরায় ইসলামের গণ্ডিতে আনয়ন করা; এজন্যে তিনি ‘হিদায়াত-অল- রাফিদীন' নামে একখানি গ্রন্থ রচনা করেন। মণ্লানা সাহেব দিবারাত্র পূর্ব বাংলার গ্রামে গ্রামে ফিরেছেন প্রতিটি মুসলমানকে হিদায়েত করার দুর্বার বাসনা নিয়ে । চল্লিশ বছর তিনি নিরলসভাবে এ মহান ব্রতে অবিচলিত থেকেছেন ৷ তিনি ‘ওহাবী’ ছিলেন না, যদিও তিনি বিশ্বাস করতেন যে, সৈয়দ আহমদ একজন মুজান্দিদ ছিলেন । এই অজাতশক্র নিরভিমানী ন্যায়দর্শী উদার মহৎপ্রাণ উনবিংশ শতাব্দীর বাংলাদেশের মুসলমানের ভাগ্যে ছিলেন আল্লাহ্র নিয়ামত স্বরূপ । এসেছিলো উপরে তার যথাযথ কূপ বর্ণনার প্রয়াস করা হয়েছে । লক্ষ্যণীয় যে, সশঙ্ত আন্দোলনটাকে “জেহাদী-আন্দোলন" হিসেবে চিহ্িত করা হয়েছে; কারণ এ আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল, শিখ ও ব্রিটিশ রাজশক্তির উচ্ছেদ সাধন করে পাক- ভারতকে দারুল-ইসলামরূপে কায়েম করা । ধর্মবষ্ট্র স্থাপিত না হলে ইসলামী ঈমান ও আমান প্রতিষ্ঠিত করা যায় না এবং ধর্মীয় সংস্কার সাধনও সম্ভব নয়__ এটাই হিল সেকালীন মুসলমান নেতাদের বিশ্বাস আর ধর্মীয় ও সামাজিক সংস্কার-কর্মে তারা কায়েমী স্বার্থভোজীদেরও সংগে সংঘাতে আসতে বাধ্য হয়েছিলেন অর্থনৈতিক কারণে । এজন্যে এই আন্দোলনে রাজনৈতিক, সামাজিক ও আর্থিক রূপের সংমিশ্রণ ঘটেছিলো, যদিও সামগ্রিকভাবে এ আন্দোলনকে 'জেহাদী আন্দোলন' হিসেবে চিহ্িত করাই প্রশস্ত । কিন্তু নেহাত মতলববাজিতে সুবিধার জন্যে এ আন্দোলনকে "ওহাবী" আখ্যা দেওয়া হয়েছে । এবং বিদেশী শাসক ইংরেজরা মুসলমানদের সশস্ত আন্দোলনকে লোকচক্ষে হেয় করবার হীন মনোবৃত্তিতে 'ওহাবী’ নামাংকিত করেছে । আসলে হেজাজে আঠারো শতকে মুহম্মদ বিন আবদুল ওহ্হাব যে পিউরিটানিকা বা অতিনৈতিক আন্দোলনের সূত্রপাত করেন, তার সংগে পাক-ভারতীয় মুসলমানদের আন্দোলনের অনেক পার্থক্য রয়েছে। পাক-ভারতীয় আন্দোলনকারীরা কখনও নিজেদের 'ওহাবীদের' সংগে চিত্রিত করেননি । এ দেশী আন্দোলনের জনক হাযী শাহ্ ওয়ালীউল্লাহ, শাহ আবদুল আযীয, সৈয়দ আহমদ শহীদ, হাযী শরীয়ত উল্লাহ্ বা তিতুমীর কেউই আবদুল ওহ্হাবের বা তার অনুগামীদের প্রত্যক্ষ সংস্পর্শে আসেন নি। ইসলামের চারটি মযহাবের যে-কোনও একটির অনুসারী হওয়া সুনী মুসলমানের অবশ্য কর্তব্য; কিন্তু আবদুল ওহ্হাব ইমাম হাম্বলের অনুসারী হলেও তার অনুগামীরা বরং কুরআন" হাদিসেরই একান্ত অনুসারী । পাক-ভারতীয় জেহাদীরা নিষ্ঠার সংগে মযহাবপন্থী ছিলেন। পীর-ফকিরী, কবর-মাজার জিয়ারতের বিরুদ্ধাচরণ করা আরবী ওহ্হাব-পন্থীদের প্রধান নীতি । এগুলিকে তারা পৌন্তুলিকা জ্ঞান করে এবং বিশ্বাসে তারা ১৮০৪ সালে মদিনায় বিশ্বনবী হযরত মুহম্মদের মাযার পর্যন্ত ভেঙ্গে দিয়েছিলো! এ দেশীয় জেহাদীরা কখনও কবর মাযার জিয়াতরের বিরুদ্ধতা করেনি । তাছাড়া বাংলাদেশে যে সংস্কারধমী আন্দোলন মুসলমানদের মধ্যে দেখা দিয়েছিলো, তার সংগে হেজাধী আন্দোলনের কোনও সামগ্তস্য ছিল না। হয়তো আরবী আন্দোলনের সংগে পাক-ভারতীয় জেহাদীদের ধর্মীয় সংস্কার প্রচেষ্টার কিছুটা মিল হিল, কিন্তু সেহেতু a
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।