ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ওহাবী আন্দোলন ওস্তাদ-সাগরেদ সম্বন্ধ প্রবর্তন করেন ও 'বয়েত! গ্রহণ নিষিদ্ধ করেন । তার আর ‘একটি শিক্ষা, এদেশ দারন্ল হরব হয়ে যাওয়ায় এখানে জুশ্বার ও দুই ঈদের নামাজ অসিদ্ধ ৷ মুহররম মাসে তাজিয়া উৎসব করা, গীতবাদ্য করা, বিবাহাদি উৎসবে অনর্থক 'অর্থব্যয় করারও তিনি বিরুদ্ধে ছিলেন। তার প্রধান শিক্ষা ছিল, ‘তওবাহ' অর্থাৎ সর্বপ্রকার পাপাচার ও ইসলামবিরুদ্ধ আচরণ থেকে নিব্ত্তিই প্রধান কাম্য। তার পুত্র দুধু মিয়া ওরফে মুহম্মদ মহসীন পিতার আরব্ধ কার্য আরও বলিষ্ঠ ও সংঘবদ্ধভাবে আরন্ত করেন। তিনিও বাল্যকালে মক্কায় কিছুকাল বাস করে আরবী ভাষা, তফসীর, হাদিস, ফিকাহ উত্তমরূপে শিক্ষা করেন। তার সংগঠনশক্তি এরূপ প্রবল ছিলো যে, তার আদেশ পালনে ষাট হাজার কর্মী সর্বদাই প্রস্তুত থাকতো ৷ তার আন্দোলন ছিলো প্রধানত অর্থনৈতিক--অত্যাচারী জমিদার, নীলকর ও মহাজনদের বিরুদ্ধে । হিন্দু জমিদার ও নীলকররা তার অনুগামী মুসলমানদের উপর যে অকথ্য অত্যাচার চালাতো, তার তুলনা নেই। দরিদ কৃষকদের দাড়িতে দাড়িতে বেঁধে নাকে মরিচের গুঁড়ো দেওয়া হতো: শ্যামচাদের প্রহারে জর্জরিত করত। দাড়ি রাখার জন্যে, শাদী, খানার উৎসবকালে পথক আবঙয়াব আদায় দিতে হতো। কিনতু মুসলমান রায়তকে দুর্গা, কালী, সরস্বতী পূজা উপলক্ষে চাদা দিতে বাধ্য করা ও জমিদারীর মধ্যে গো-কোরবানী নিষিদ্ধ করার মতো অত্যাচার ছিলো দুধু মিয়ার চোখে একেবারে অসহ্য ৷ তিনি সব অন্যায় ও ইসলামবিরুদ্ধ আবওয়াব আদায় দেওয়া একেবারে নিষেধ করেন। তিতুমীরের ভূমিকা প্রধানত সশস্ত্র বিদ্রোহ হলেও তার পটভুমিকা ছিলো সমাজসংক্কার। তিনিও মক্কায় যান এবং সেখানে সৈয়দ আহমদের সংগে তার সাক্ষাৎ হয়। দেশে প্রত্যাগমন করে তিনি সংস্কারকর্মে প্রথম আত্মনিয়োগ করেন এবং তার শিষ্যদের দাড়ি রাখতে ও শরীয়তের পাওবন্দ হতে শিক্ষা দেন। রায়তদের অবর্ণনীয় দুঃখকষ্টে ব্যথিত হয়ে তিনি জমিদারদের বিরুদ্ধে দীড়ান। পূর্ণার জমিদার কৃষ্ণদেব রায় দাড়ি রাখার জন্য জনপ্রতি আড়াই টাকা কর ধার্য করেন, তখন জমিদারদের সংগে তার বিরোধ বাধে । সে বিরোধ পরে নীলকরদের ও সরকারের সংগে প্রত্যক্ষ সংগ্রামে কপ নেয় । তার শিষ্যদের বলা হতো মওলবী বা হেদায়তী | মওলানা কেরামত আলির জন্ম জৌনপুরে এবং তিনি ছিলেন শাহ আবদুল আজীজের প্রত্যক্ষ ছাত্র। সৈয়দ আহমদের একনিষ্ঠ অনুগামী হিসেবে তিনি শিখদের বিরুদ্ধে জেহাদে যোগ দেন । বালাকোটের যুদ্ধের পর কেরামত আলি বাংলাদেশে হিজরত করেন ১৮৩৫ সালে এবং এখানেই বাকী জীবন সংস্কারকর্মে অতিবাহিত করেন। রংপুরে তার কর্মকেন্দ্র স্থাপিত হয়, পূর্ববাংলা হয় তার কর্মক্ষেত্র । উল্লেখযোগ্য যে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার বিরোধ ছিল না এবং ছ্যর্থহীন ভাষায় তিনি ফতোয়া দেন, পাক-ভারত মুসলমানের পক্ষে দারুল ইসলাম । কেরামত আলি ছিলেন শুদ্ধচিত্ত সাধুপুরুষ, ইসলামী শান্ত্রে অগাধ পঞ্জিত। তার সংস্কারকর্ম ছিল শান্ত ও নির্বিরোধী। ধ্মীয়ি সংস্কারই ছিল তার একমাত্র ভূমিকা “এবং এ সাধনায় তার কর্মপন্থা ছিল দ্বিমুখী, : প্রথম, পূর্ববাংলার মুসলমান. সমাজে .যেসব ইসলামবিরুদ্ধ আচার অনুষ্ঠান, ঢুকে পড়েছে, সেগুলি নিঃশেষে নির্মূল ফরা,'এজন্যে তিনি “রদ্দেবিদা" নামে পুস্তিকা প্রণয়ন করেন। দ্বিতীয়, বাউল প্রভৃতি যেসব সম্প্রদায় ইসলাম থেকে দূরে সরে গেছে, সেগুলিকে সুশিক্ষা দিয়ে

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।