ওহাবী আন্দোলন. ৯৫ কাজী-যুফতী ও মুহতাসিব নামাংকিত বিশেষ কর্মচারীরা থাকতেন । তাদের বিশেষ কর্তব্য ছিল, মুসলমানের ধর্মীয় জীবন শরীয়ত মোতাবেক নিয়ন্ত্রণ করা এবং তাদের শিল ও কালচার উন্নয়ন করা । তাদের অধীনে পল্লী অঞ্চলে নায়েব থাকতেন; তারা মুসলমানের ধর্মসম্পর্কিত সমস্যার সমাধান করতেন, বিয়ে-শাদী পড়াতেন, জানাযা, . জুম্মার নামাজের ইমামতি করতেন ৷ পলাশীর যুদ্ধের পর এসব পদ বিলুপ্ত হয়ে যায় ইংরেজ শাসন আমলে ৷ ম্যারেজ-রেজিষ্টরার নামে কাযীদের অস্তিত্ব রাখা হলো, কিন্তু সমাজের উপর আর তাদের পূর্বের মতো কর্তৃত্ব রইলো না। পীর, ফকীর ও খন্দকার নামে মুসলমান ধর্মনেতাদের প্রার্দুভাব ঘটল, কিন্তু তাদের প্রভাব রইলো নিজ নিজ শিষ্যদের মধ্যেই সীমিত। আরও দুঃখের কথা, তারা আপন আপন ডালরুটি 55707557858 কর্তব্যটা বিস্মৃত হলেন। তার ফল এই হলো যে, মুসলমানের ধর্মীয় জীবনে বহু বেলার নিবেন লো: এবং আরও আক্ষেপের কথা, এসব পীর-ফকীর-খন্দকার স্বার্থাক্ষ হয়ে এসব ইসলাম বিরুদ্ধ আচার-নীতিরও প্রশ্রয় দিতে থাকেন। এরূপ বেদনাদায়ক পরিস্থিতি ছিলো পলাশীর যুদ্ধের পর ষাট বছরেরও উপর । বাংলার মুসলমানরা বিপথগামী হলো, প্রতিবেশী হিন্দুর প্রভাবে ও অনুকরণে বহু কুসংস্কার ও শরীয়তবিরুদ্ধ প্রথার তারা অনুসারী হয়ে পড়লো । বহু হিন্দুধৰ্মীয় অনুষ্ঠান ও সামাজিক-অসামাজিক আচার গ্রচ্ছন্রভাবে ফুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে এবং কালক্রমে তাদের ধর্মের জঙ্গীভূত হয়ে ওঠে । অনেক নও মুসলমান দুর্বলতা ও অশিক্ষার কারণে পূর্বের দেবদেবীর পুজায় ও কুসংস্কারপালনে অভ্যস্ত থাকে; আবার অনেকে সুবিধা মতো সেগুলিকে ইসলামী পোশাক পরিয়ে ধর্মীয় মর্যাদাসিক্ত করে ফেলে । মা- বরকত, ওলা-বিবি, শীতলাবিবির পূজা দেওয়া, সিন্নি দেওয়া (হরিলুটের মতো), তবররুক (প্রসাদ) বিতরণ করা মুসলমান সমাজে প্রচলিত হয়ে যায় । কোরআনের আয়েত লিখিত কিংবা হিন্দুধর্মের মন্ত্রলিখিত তাবিজ (কবজ).পরার প্রথা, কলেরা বসন্ত মহামারীর সময় হিন্দুর অনুকরণে মাটির পাত্রে এসব আয়েত বা মন্ত্র লিখে বাড়ির দরওয়াজায় টাঙানো, তেলপড়া, নুনপড়া, কালিজিরাপড়া প্রভৃতি খাওয়ার রেওয়াজ মুসলমানদের মধ্যে বেশ চলিত হয়ে উঠে। এসব ইসলামবিকুত্ধ প্রথা ও আচারের বিরুদ্ধে প্রথমে প্রবল আপত্তি ওঠে হাজী শরীয়তুল্লাহর কণ্ঠে । ফরিদপুর যিলার বন্দরখোলার এক দরিদ্র অখ্যাত কুলে জনুগ্রহণ করেও তিনি বাল্যকালেই সুদূর মক্কায় গমন করেন এবং কুড়ি বছর সেখানে বসবাস পরিচিত হন। ১৮১৮ সালে স্বগ্রামে প্রত্যাবর্তন করে তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। প্রথমে স্বযিলা তার প্রচারক্ষেত্র ছিলো, পরে ঢাকা যিলার নয়াবাড়িতে তার কর্মকেন্ স্থাপিত হয়। ক্রমে ক্রয়ে পাবনা, ময়মনসিংহ, নোয়াখালি, বরিশাল প্রভৃতি জিলার কৃষক এবং হস্ত ও কুটিরশিল্প সমাজে তার শিক্ষা প্রচারিত হতে থাকে। হিন্দু ত নিদান অর্থততিক ভানোরান তত হয় ডাকে বণ চিতে বাক কতজন কর্তব্যে নিষ্ঠা ও সংকল্পে দৃঢ়তার জোরে তিনি এসব বাধা তুচ্ছ করে সংস্কার কর্মে জীবনপাঠি করেন। তার প্রধান শিক্ষা ছিলো, “ফরঘ' অর্থাৎ অবশ্যপালনীয় ধর্মাুষ্ঠানের অনুগামী:করা ৷ এজনো তার শিষ্দের বলা হয় 'ফারায়েহী' । তিনি পীর-মুরীদের বদলে
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।