৯৪ ওহাবী আন্দোলন আদর্শে অনুপ্রাণিত হয়ে নানারূপ শরীয়ত বিরুদ্ধ ও কুসংস্কারমূলক অভ্যাস পরিত্যাগ করে। এক সুপরিকল্পিত উপায়ে সারা পাক-ভারতে এই আন্দোলন বিস্তৃত করা হয় এবং একাজে একদল নিংস্বার্থ ও অক্লান্তকর্মী লোক নিয়োগ করা হয়। সৈয়দ আহমদ পাটনায় তার আন্দোলনের কেন্দ্রস্থল করেন । এখান থেকেই তার খলিফারা পাক-ভারতের বিভিন্ন প্রদেশে প্রচারকার্য চালাতেন । তার হুকুমে খলিফা মুহম্মদ আলি সৰ্বপ্ৰথমে পূর্ব বাংলায় জেহাদী আন্দোলন শুরু করেন। তখন বাংলাদেশের অনেকে নামেমাত্র মুসলমান থাকায় তাদের খাওয়া-পরায়, সামাজিক ও ধর্মীয় আচার- ইসলামী বিধি ব্যবস্থা শেখাতে লাগলেন এবং তাদের হিন্দুয়ানী আচার-নীতির বিরদ্ধে কঠোর সংগ্রাম চালাতে লাগলেন। ১৮২০ সালে সৈয়দ আহামদের চারজন থাস খলিফার অন্যতম মওলবী বিলায়েত আলি বাংলাদেশে হিজরত করেন এবং জেহাদী আন্দোলনের বিশেষ অনুশাসন ও শিক্ষাগুলি বাংলাদেশে প্রয়োগ করতে জোর দেন নামাজে সুরা ফাতেহা পাঠশেষে প্রত্যেকবার উপর দিকে হাত তোলার ও উচ্চকণ্ঠে ‘আমীন' বলবার বিধি তিনিই বাংলাদেশে প্রবর্তন করেন। তার শিক্ষার সারমর্ম ছিলো, কোরআনের পরেই হাদীস মুসলমানের একমাত্র অনুসরণীয় ব্যবস্থাপত্র । বাংলাদেশে জেহাদী আন্দোলনের সবচেয়ে বড়ো প্রচারক ছিলেন মওলানা ইনায়েত আলি, মওলানা কেরামত আলি, মওলানা জয়নুল আবেদীন ও মওলানা সৈয়দ মুহম্মদ জামাল-উল-লায়ল আরাবী । ইনায়েত আলির কর্মক্ষেত্র ছিলো মালদহ, বগুড়া, রাজশাহী, নদীয়া ও ফরিদপুর জিলাগুলিতে। জয়নুল আবেদীনের কর্মক্ষেত্র ছিলো ময়মনসিংহ, ৫ ত্রিপুরা ও সিলেট জিলায় ৷ তাদের শিক্ষার মহিমায় পূর্ব ও উত্তর বাংলার অনেক অনেক মুসলমান জেহাদ- আন্দোলনে উদ্ৃদ্ধ হয়ে ওঠে এবং পাকা শরীয়ত অনুসারী ইসলাম আমল করতে শেখে । চাষী ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তাদের প্রচারকার্য বেশ ব্যাপকভাবেই হয়েছিলো । তাদের . প্রচারণায় বাংলার মুসলমান যেন হারানো সম্থিৎ ফিরে পেলো, এবং কতোবড় তাহ্জীব ও তমদ্দুনের তারা অধিকারী, তাই সম্যক উপলব্ধি করে তাদের ধর্মীয় জোশ শতগুণে বর্ধিত হয়েছিলো । উনিশ শতকে যে-তিনজন মহাপ্রাণ বাংলাদেশের মুসলমানের জীবনের সামগ্রিকভাবে সংস্কারসাধন করতে আত্মনিয়োগ করেছিলেন, তাদের নাম হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর ও মওলানা কেরামত আলি। তাদের প্রত্যেকেরই কর্মভুমি ছিলো নিরক্ষর পল্লীবাসী কৃষক ও কারিগর মুসলামন সমাজে__তিতুমীরের চব্বিশ পরগণা, নদীয়া, যশোর ও ফরিদপুরে এবং অন্য দু'জনের সমগ্র পূর্ব বাংলায় । তাদের প্রচেষ্টায় ইসলামের পুনরুজ্জীবনের কাহিনী বিস্ময়কর ও শিক্ষাপ্রদ। একদিকে ধর্মীয় সংস্কার করে তারা ইসলামের আদি সৃচিতা পুননির্ণয় করেন; অন্যদিকে রাজনৈতিক ভূমিকায় তিতুমীর ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করেন; তাদের অর্থনৈতিক আন্দোলনও মুসলমানের আর্থিক অবস্থার উন্নতি সুচিত করে। এই ধৰ্মীয় সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করতে হলে আমাদের ইতিহাসের আরও পশ্চাতে তাকাতে হবে। বাংলা হখন সুঘল বাদশাহীর সুবাহ হিসেবে ঢাকার নওয়াব নাজিমদের শাসনাধীনে ছিল (১৬১২-_-১৭০৪ খ্রীঃ) তখন তাদের নিয়োজিত
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।