ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন : ৯৩, জীবনের শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর হয়েছিলো, তাদের আচরিত ও বহু প্রচারিত ইসলামবিরুদ্ধ মতবাদের অনুপ্রবেশ মুসলিম ধর্মজীবনকে কলুষিত করেছিলো । পেশাদার সুফীর প্রার্দূভাব ও কবরপৃজার প্রথাও ক্রমাগত বেড়ে চলেছিলো । ওয়ালিউল্লাহ অবশ্য তাসাউফের উচ্ছেদ চাননি, তার লক্ষ্য ছিলো সুফীবাদের সংস্কার । তিনি সুফীবাদকে সংস্কার করে তা সমাজের কল্যাণে লাগাতে চেয়েছেন। পেশাদার পীর-ফকির ও কবরপূজা, কেরামতি ইত্যাদির বিরুদ্ধে তার *ওসিয়তানামায়' বহু যুক্তি ও নির্দেশ আছে, কিন্তু এ সম্বন্ধে জোর জবর-দস্তি করা তিনি অন্যায় মনে করতেন। ওয়ালীউল্লাহ্র সুযোগ্য পুত্র শাহ আবদুল আজীজ বাস্তব দৃষ্টিভঙ্গী, মুক্তবুদ্ধি ও ধর্মীয় উদারনীতির শিক্ষা দিয়ে সমাজ সংস্কারের দিকে জোর দেন। তীর শিক্ষায় অনুপ্রাণিত সৈযদ আহমদ যে “তারগিব-ই-মুহম্মদীয়া' নামক সংস্কার আন্দোলন আরম করেন, তার বিস্তারিত কর্মসূচী মেলে 'সিরাতুল মুস্তাকিম' নামক পুস্তকে; সৈয়দ আহমদ প্রথমে মুরীদদের বহুল প্রচারিত চারটি প্রধান সুফী তরিকায়-___চিশতীয়া, কাদেরীয়া, নকশ্বন্দিয়া ও সোহ্রাওয়াদীয়া__দীক্ষা দিয়ে পরে মুহম্মদী তরিকায় দীক্ষা (তলকিন্) দিতেন। তার তরিকার অনুসারী লোক এখনও আছে। তিনি ঈমানের দৃঢ়তা সাধনের ও ধর্মাচরণের উপরেই বেশি জোর দিতেন; তার আদর্শিক সংস্কারযোগ্য বিষয়গুলি মোটামুটি এই : ঈমানকে দুর্বল করে এমন সব অভ্যাস, যেমন শরীয়তের বিধানকে অবজ্ঞা করা বা উপেক্ষা করা, পৌত্তলিক ও নাস্তিকসূলভ কথাবার্তা বা আচরণের প্রশ্রয়, আল্লাহ্‌ ও নবী সন্বন্ধে অসম্মানজনক কথাবার্তা, কর্ষফলের জন্য মানুষ ও আল্লাহ্‌র দায়িত্ব নিয়ে অর্থহীন চুলচেরা তর্কবিতর্ক, কদাচারী শিথিলবিশ্বাসী সুফীদের প্রভাবে পীরপূজা, কবরপূজা, শিরনী দেওয়া প্রভৃতি আচরণ যা থেকে ঈমানের ক্ষতি ও অপব্যয় হয় প্রচুর ৷ সামাজিক কুসংস্কারেরও উল্লেখ আছে। বিয়েশাদী, নামকরণ, খাৎনা প্রভৃতি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে উৎসব আড়ম্বর করা অনাবশ্যক-_ কারণ সেসবেও অর্থের অপব্যয় হয়। দাফন উপলক্ষে নানারকম ব্যয়বহুল ও নিরর্থক অনুষ্ঠান। বিধবা বিবাহের বিরুদ্ধাচরণ-__-এ কুপ্রথা রদ করতে সৈয়দ আহমদ নিজেই জ্যেষ্ঠত্রাতার' বিধবাকে বিবাহ করেছিলেন। বিস্তার করেছিলো, আল্লামা ইকবালের একটি উক্তি থেকেই তা হৃদয়জম হবে : “নিশ্চয়ই আমরা হিন্দুয়ানীতে হিন্দুদের ছাড়িয়ে গেছি! আমরা দু'রকম জাতিভেদের কবলে পড়েছি__মজহাবী বিভেদ ও সামাজিক জাতিভেদ । আমরা এসব হিন্দুদের থেকে শিক্ষা করেছি, না হয় উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছি। এটিই হচ্ছে একটি নীরব উপায়, যার দ্বারা বিজিত জাতি বিজেতার উপর চরম প্রতিশোধ নেয়।' মনে রাখা ভালো, ইকবাল এ খেদোক্তি করেছিলেন সৈয়দ আহমদের ওফাতের প্রায় একশো বছর পরে এবং তার দ্বারা মুসলমান সমাজের সংস্কার সাধনেরও পর । শাহ আবদুল আজীজ ও তার উপযুক্ত শিষ্য “তারগিব-ই-মুহম্মদীয়া' আন্দোলনের মারফত ইচ্ছা করেছিলেন, যেসব ইসলাম বিরুদ্ধ কুসংস্কার, চালচলন ও আচার-নীতি সাধারণ মুসলমানের দৈনন্দিন জীবনে প্রবেশ লাভ করেছে, সেগুলির মুলোৎপাটন করা ও খাটি ইসলামী শিক্ষাদর্শে তাদের উদ্বুদ্ধ করে তোলা । এই আন্দোলনের ফলে বহু লোক ইসলামের সত্যিকার

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।