ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৯২, ওহাবী আন্দোলন ঘাতকতা প্রতারণার দ্বারা জেহাদী আন্দোলনের উপরে কুঠারাঘাত করেছে। লক্ষ্য করে দেখা গেছে যে, পাহাড়ী অধিবাসীরা কখনও দলীয়' স্বার্থের উর্বর উঠে নিঃস্বার্থভাবে জেহাদের জন্য দণ্ডায়মান হয়নি; সুবিধাবাদী ও অর্থগৃঞুর ভূমিকা নিয়ে জেহাদীদেরই সর্বনাশ সাধনে উৎসাহী হয়েছে, পাহাড়ী আদিবাসীদের নিয়ে জেহাদ আন্দোলন করার এইটাই ছিল সবচেয়ে মর্মান্তিক দুর্বল দিক। ৩. জেহাদী আন্দোলনের লোক ও রসদ সরবরাহ হতো সারা পাক-ভারতের দূরদূরান্ত প্রত্যেক অঞ্চল হতে-_হাজার হাজার মাইল দূরবর্তী রংপুর, মালদেহ, সিলেট, চট্টগ্রাম প্রভৃতি বাংলাদেশের অঞ্চল থেকে এবং সুদূর দাক্ষিণাত্যের হায়দরাবাদ থেকেও । এসব লোক ও রসদ সরবরাহ হতো সুপ্রতিষ্ঠিত বৃটিশ শাসনাধিকারের অভ্যন্তর দিয়ে; এবং তার দরুন রসদ ও জেহাদী সরবরাহটা বরাবরই বিপদসংকুল ছিলো এবং যে- কোন সময়ে যুদ্ধের অতি প্রয়োজনীয় এ দুটি উপকরণ বন্ধ হয়ে যেতো, কিংবা যাওয়ার সমূহ সম্ভাবনা ছিলো। ৪. সর্বশেষে বলা যায়, জেহাদীদের অস্ত্রশস্ত্র ছিলো পুরোনো প্রণালীর । এজন্যে আধুনিক বিজ্ঞানসম্মত ও কারিগরি বিদ্যায় অনেক উন্নত ইংরেজদের অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে জেহাদীদের অস্ত্রশস্ত্র তুলনামূলকভাবে একেবারেই নিম্নমানের ছিলো । মালকায় জেহাদীদের যে পুরোন আমোলের বাবুদের কারখানা ছিলো এবং হস্তনির্মিত বংশদণ্ডের বন্দুকসমূহ প্রস্তুত করা হতো, সেগুলির আধুনিক বিজ্ঞান কারিগরি বিদ্যার শ্রেষ্ঠ নিদর্শনরূপে নির্মিত এনফিল্ড রাইফেলের সংগে মোটেই তুলনা করা চলে না। প্রাচ্য ও পাশ্চাত্যের সংগ্রাম সংঘাতে প্রাচ্যের এই অস্ত্রশস্ত্র শোচনীয় দুর্বলতা ও অক্ষমতাই যে পাশ্চাত্যকে প্রাচ্যের উপর সাফলোর সৌভাগ্যদান করেছে তার পরিণতি দেখা গেছে চীনের সংগে সংগ্রামে, আঠারোশো সাতান্নর বিপ্রবে এবং জেহাদীরাও এই অক্ষমতার শিকারে পরিণত হয়েছে। আশ্চর্য এই যে, এই বিসদৃশ ও অসম অবস্থাটা মুসলমান ধর্মীয় নেতারা কোনও সময়ে অনুধাবন করতে পারেননি, এবং নিজেদের অস্ত্রশস্ত্র আধুনিক ধরনে উন্নয়ন করতে কিংবা যুদ্ধকালে আধুনিক কলা-কৌশল অনুসরণ করতে চেষ্টা করেননি । ৫ এবার ধর্মীয় ও সামাজিক সংস্কারের আলোচনা করা যেতে পারে । পাক-ভারতীয় মুসলমানদের মধ্যে ধর্মীয় সংস্কারের সম্বন্ধে আলোচনার প্রারস্তে প্রথমেই স্মরণ করতে হয় শাহ ওয়ালী উল্লাহর নাম । কারণ আঠারো শতকের মাঝামাঝি তিনিই প্রথমে এ সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন। মনে রাখা ভালো যে, ঠিক এই সময়ে আবদুল ওহ্হাব হেজাজে তার ধর্মীয় সংস্কার প্রচেষ্টায় ব্যস্ত ছিলেন। শাহ ওয়ালীউল্লাহ মক্কায় হজ্জ পালন করতে গিয়েছিলেন এবং শাহ আবু তাহির নামক এক মশহুর আলেমের নিকট কিছুকাল শিক্ষালাভ করেন। মক্কা থেকে ১৭৩০ সালে প্রত্যাবর্তনের পর তার কর্মজীবন আর্ত হয় । এমন কোনও প্রমাণ মেলে না যে, আবদুল ওহ্‌হাবের সংগে শাহ ওয়ালিউপ্লাহর সাক্ষাৎ হয়েছিলো । ওয়ালিউল্লাহ লক্ষ্য করেছিলেন, শরীয়তী ইসলামের প্রতি জুফীদের উদাসীনতা ও অবজ্ঞা ইসলাম ও মুসলিম সমাজ

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।