ওহাবী আন্দোলন ৯১ ভারতের বিভিন্ন অংশে কর্তৃত্ব স্থাপন করেছে। তারা সিস্কুনদের তীর হতে সমুদ্রোপকূল পর্যন্ত সমস্ত ভূভাগে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছে। সৈয়দ আহমদের চিঠিপত্রের এসব উদ্ধৃতাংশ হতে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে, তীর প্রকৃত উদ্দেশ্য ছিল ইংরেজ বিতাড়ন। তিনি অবশ্য প্রথমেই শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধেই তিনি নিহত হন। তার কারণ এই ছিলো যে, পাঞ্জাব অধিপতি রণজিৎ সিং বেশী বাড়াবাড়ি শুরু করেছিলেন এবং প্রত্যক্ষভাবে মুসলমানদের ধর্মকর্মে বাধা দিতে অগ্রসর হয়েছিলেন; এমলকি তার হুকুমে পাঞ্জাবে আযান দেওয়াও নিষিদ্ধ হয়েছিলো । একজন আধুনিক হিন্দু লেখক পাক-ভারতে ব্রিটিশ-বিদ্বেষী যেসব আন্দোলন আঠার ও উনিশ শতকে উদ্ভব হয়েছিলো, সেসবের গুরুত্ব মূল্যায়ণকালে ওহাবী আন্দোলন সম্পর্কে এ সমতামত প্রকাশ করেছেন : ওহাবী আন্দোলনের প্রতি গণশক্তির সহানুভূতির নিদর্শন মেলে ঢাকা হতে পেশোয়ার পর্যস্ত সমগ্র দেশের অভ্যন্তরে অর্থ ও জেহাদী সংগ্রহ পূর্বক এ আন্দোলনকে পুষ্টিদান করায় । এখানে একথাও স্বীকার করতেই হয় যে, ভারতে ব্রিটিশ শাসনে যে সমস্ত আন্দোলনের উদ্ভব হয়েছে, তাদের মধ্যে ওহাবী আন্দোলন ছিলো সর্বাপেক্ষা নির্দয়ভাবে ব্রিটিশ-বিদ্বেষী এবং তাদের এ ভূমিকা শেষদিন পর্যন্ত তাদের সর্ব প্রচেষ্টায় অব্যাহত হিল ।* জেহাদীদের আত্মত্যাগ অতুলনীয়। জগৎ ও জীবন সম্পর্কে অন্যসব চিন্তা ও বিবেচনা বিসর্জন দিয়ে শতাব্দীর পর শতানব্দী ধরে এসব আত্মভোলা জেহাদীরা একমন একপ্রাণ হয়ে একমাত্র ব্রিটিশের উৎখাত মানসে জীবন ও যৌবন কোরবাণীর যে অনন্য ও অপূর্ব নিদর্শন রেখে গেছে, পৃথিবীর ইতিহাসে তার তুলনা নেই। তবুও আক্ষেপের সংগে স্বীকার করতেই হয়, এ আন্দোলন নিস্ফল হয়েছিল-_বারে বারে ইংরেজ শক্তিকে উদ্ধত খজোর মতো আঘাত করেও ইংরেজকে এদেশ থেকে উৎখাত করার সাধনা জেহাদীদের পক্ষে সফল হয়নি । এবং তার কারণগুলি ছিল এইরূপ : ১. জেহাদীদের মধ্যে সংগঠন ও পরিচালনা শক্তি বিজ্ঞানসম্মত ছিল না। জেহাদীদের প্রতিজ্ঞায় ও সংকল্লে কোন খাদ না থাকলেও ধর্মীয় খুঁটিনাটি মতবিভেদ ও তজ্জনিত মন কষাকষি নেতৃত্দানে অনেক সময় দুর্বলতা প্রকাশ পেয়েছে। নেতৃবৃন্দের উৎকট রেষারেষি ও মন কষাকষিতে অনেক গুরুত্বপূর্ণ সময়ে আলেম নেতৃবৃন্দের মধ্যে বিভেদ দেখা দেওয়ায় প্রকৃত জেহাদের ক্ষেত্রে বাধা-অসবিধাই সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে খোদ বিলায়েত আলি ও ইনায়েত আলি সহোদর ভ্রাতৃদ্বয়ের নেতৃত্ব নিয়ে মতবিরোধ স্বরণীয় । ২. জেহাদী আন্দোলনের নিস্ষলতার সবচেয়ে মর্মান্তিক দিকএই ছিল যে, পাহাড়ী আদিবাসীরা এ আন্দোলনের খাটি উদ্দেশ্যটি অনুধাবন করতে অপরাগ হওয়ায় আদিবাসীদের মধ্যে বারে বারে অন্তর্দন্দের সৃষ্টি হয়েছে এবং তার ফলে বহুবার বিশ্বাস- * Choudhury, S, B: Civil Disturbances During the British Rule in India, Calcutta 1955, P-50. fh
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।