ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ওহাবী আন্দোলন পাক-ভারতীয় জেহাদী আন্দোলনের পরিক্রমা শেষে একথা নির্ধিধায় বলা যায় যে, এ আন্দোলনের দুটি বিশেষ লক্ষ্য ও কর্মসূচী ছিল £ (১) ধর্মীয়-সামাজিক সংস্কার ও (২) রাজনৈতিক, অর্থাৎ বিদেশী শাসন উচ্ছেদ পূর্বক ইসলামী শাসন কায়েম করা । ধর্মীয়- সামাজিক সংস্কার প্রধানতঃ শুরু হয়েছিলো শাহ্‌ ওয়ালী উল্লাহ্‌র সময় থেকে, এবং তার পুত্র আবদুল আজীজের সময় “তরিকা-ই-মুহম্মদীয়া” সংস্কার-আন্দোলনের মারফত । হব ১ ধর্মীয় জীবনে সব অনৈসলামিক রীতি-নীতি ও টা নিরবের করেছিলো ওর TO EE SOE TNS হয়নি; যদিও সৈয়দ আহমদকে একবার আদিবাসী মোল্লা ও স্বার্থভোজীদের তীব্র প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছিলো । জেহাদীদের সশস্ত্র আন্দোলন ছিলো নিঃসন্দেহে শিখ ও ইংরেজের বিরুদ্ধে এবং এদেশটাকে দারুল হরব্‌ থেকে দারুল ইসলামে পরিণত করার মহান এঁকান্তিক প্রচেষ্টায় । প্রসঙ্গতঃ এখানে পরিচ্ছন্ন হওয়া উচিত যে, কোনও রাজা-বাদশাহ বা আমীর- ওমরাহের স্বার্থে বা নেতৃত্বে এ আন্দোলন পরিচালিত হয়নি এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য পরে রাজবংশের কয়েকজন এতে যোগ দিলেও এ আন্দোলনের দীর্ঘ ইতিহাসের কোনো সময়ই এর শক্তি কোনো রাজা-বাদশাহ বা আমীর-নওয়াবের স্বপক্ষে কেন্দ্রীভূত হয়নি। এ আন্দোলনকে সংগঠন ও পরিচালনা করেছিলেন ধর্ম শান্ত্রবিদ্‌ মুসলিম আলেম সমাজ, এবং এ আন্দোলনে যোগ দিয়েছিলো প্রত্যক্ষ ও পরোক্ষতাবে পাক-ভারতের বিভিন্ন অংশের উচ্চ-নীচ ধনী-দরিদ্র মুসলমান । আলেম সমাজ এ প্রত্যয়ে দৃঢ় ছিলেন যে, দারুল ইসলাম প্রতিষ্ঠিত না হলে হাটি ইসলামের প্রতিষ্ঠা হয় না কিংবা ইসলামেরও সংস্কার করা যায় না এবং দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সর্বাগ্রে বিধর্মী বিদেশী রাজশক্তির উচ্ছেদ প্রয়োজন । এই প্রয়োজনীয় দিক নির্ণয়ে সৈয়দ আহমদ বা তার অনুসারীদের বিন্দুমাত্র সংশয় ছিলো না। এ সম্বন্ধে নজীর হিসেবে উপস্থিত করা যায় সৈয়দ আহমদ কর্তৃক গোয়ালিয়রের মহারাজা দৌলতরাও সি্ধীয়ার শ্যালক রাজা হিন্দুরাওকে লিখিত এক পত্র থেকে : মহাশয় পরিষ্কারভাবে জ্ঞাত আছেন যে, দূর দেশের বিদেশী লোকেরা এখন আমাদের. দেশের ও যমানার শাসক পদে বরিত হয়েছে এবং ব্যবসায়ীরা ও পণ্যবিক্রেতারা এখন আমাদের প্রভুপদে উন্নীত হয়েছে... কিন্তু একদল জেহাদী দুর্বল হলেও পার্থিব লোকসানের কথা বিন্দুমাত্র চিন্তা না করে এই বিদেশীদের উৎখাত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে... ... যতো শীঘ্রই হিন্দুস্থান এসব বিদেশী দুশমনদের কবল থেকে মুক্ত হবে এবং জেহাদীদের মনঙ্কামনা পূর্ণ হবে, ততো শীঘই এ দেশের শাসনভার পূর্বতন মালিকদের হস্তেই ফেরত দেওয়া হবে এবং তাদে শক্তি ও কর্তৃত্ব বৃদ্ধি করা হবে। সৈয়দ আহমদের আরও কয়েকটি পত্রের অংশ বিশেষ হতে পাওয়া যায় : আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে, জেহাদ কায়েম করা ও হিন্দুস্থানে সশস্ত্র আন্দোলন শুরু করা ... ... যে সব বিধর্মী খ্রীষ্টান ভারত অধিকার করেছে তারা অত্যান্ত ধূর্ত ও প্রবঞ্চক ... ... দুষ্ট প্রকৃতির ইংরেজরা ও হতভাগ্য মুশরেকরা

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।