ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম প্রবন্ধ [১৮৩১ খৃষ্টাব্দে সৈয়দ আহমদের মৃত্যুকাল পর্যন্ত] কিছুকাল ধরে বাংলার মুসলমানরা সাধারণের দৃষ্টি আকর্ষণ করছে। “পাইওনিয়ার" পত্রিকার প্রবন্ধগুলো “ইংলিশম্যান' নামক ইংরেজি পত্রিকায় ও "দূরবীন" নামক ফারসী পত্রিকায় পুনর্মৃদ্রত হচ্ছে। 'দূরবীন'ই মুসলমানদের স্বার্থ রক্ষার্থে কলিকাতায় প্রকাশিত একমাত্র পত্রিকা ৷ আবার 'দূরবীনে' জওয়াব হিসেবে প্রকাশিত প্রবন্ধগুলো 'পাইওনিয়ার' ও 'ইংলিশম্যান' পত্রিকার মারফত ইউরোপীয় সাধারণের দৃষ্টিগোচরে আসছে। কিন্তু একদিকে “ইংলিশম্যান” ও মুসলমান পত্রিকাগুলো সরকারকে যেমন চাপ সরকারে তাদের ন্যায়সংগত অংশ দেওয়ার জন্যে, তেমনই অন্যদিকে হিন্দু সম্প্রদায়ও এগিয়ে আসছে সাবধান করে দেওয়ার জন্যে যে, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর সুচিহিত বিদ্রোহী লোক আছে; আর তারা সমগ্র মুসলমান সম্প্রদায়ের কতোখানি সহানুভূতি ভোগ করে আজও তা অজানা রয়ে গেছে। ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকায় (দুসরা আগষ্ট, ১৮৭০) এই রকম মন্তব্য প্রকাশিত হয়েছে : “ফারাজী ও ওহাবী মজহাবগুলো নিজেরা বড়ো রকমের আন্দোলন গড়ে তোলার মতো শক্তিশালী না হলেও (আমরা অবশ্য তাও বিশ্বাস করিনে) সদাপ্র্ুত মূলকেন্দ্ হিসেবে ভয়ংকর প্রতিষ্ঠান, কারণ সেগুলোকে কেন্দ্র করে যতো সব অসন্তোষ, ঘৃণা ও উচ্চাশা পুঞ্জীভূত হয় । আর অনুকূল অবস্থায় সে সবকে এই বিশাল ও বিভিন্ন সম্প্রদায়সংকুল সাম্াজোর হরেক রকম পরস্পরবিরোধী মতাবলম্বীদের থেকে পৃথক করা শক্ত হয়ে পড়ে । বর্তমান সরকার যতোই পারদর্শী ও শুভাকাজ্কী হোক, ততোটা বুদ্ধিমান নয় বলেই এসবের সংখ্যাও খুবই বেড়ে গেছে । আরও দুর্ভাগ্য এই যে, নানারকম নীরব চেষ্টায় তারা বিদেশীকে এদেশে ডেকে আনতে পারে, কিংবা তাদের আসার পথও সুগম করে দিতে পারে । এ বিষয়ে আমাদের উদ্দেগটা হয়তো বাড়াবাড়ি হতে পারে, কিন্তু আমরা কেমন করে ভুলবো যে, বাংলাদেশে উদ্ভুত হয়েও ফারাজী মজহাবের নাম শোনা যাচ্ছে এমন সব দেশীয় রাজ্যের মধ্যেও, যেখানে তাদের দেখা পাওয়া মোটেই চিন্তা করা যায়নি; অথচ সে-সব রাজ্যেও তারা নিজেদের আওতায় ও প্রভাবে পতিত বাশিন্দাদের নিজেদের মতে দীক্ষিত করে নিচ্ছে । আর ওহাবীরা তো ছড়িয়ে আছে সারা ভারতময়; আমাদের উত্তর-পশ্চিম সীমান্তে ও হায়দরাবাদের মতো শক্তিশালী ও সদা উত্তপ্ত মুলসমান রাজ্যেও তাদের সংখ্যা খুবই বেশি। অথচ আমরা আজও জানিনে, তাদের সংখ্যা কতো, অবস্থাই বা কি, সম্ভাবনা কি, প্রভাবই বা কতোখানি এবং কারাই বা তাদের নেতা । বাংলাদেশে বিস্তর ফারাজী পল্লী আছে; কিন্তু তাদের সংখ্যা, সংগঠন, রাজনীতি ও ধর্ম সম্বন্ধে আমরা ও সরকার আজও তিমিয়ে রয়ে গেছি। এতে দারুণ শৈথিল্যই প্রকাশ' পায়। ওহাবীরা খুবই বিপজ্জনক সম্প্রদায় এবং সারা ইসলামিস্তানে বিস্তৃত, অথচ ফারাজী হলো স্থানীয় সম্প্রদায় । ওহাবী আন্দোলন জন!

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।