ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

খ্হাবী আন্দোলন ৮৯ বাহুল্য, এসব "ওহাবী" পুস্তিকা ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াফত করা হয়েছিলো । তবুও সেগুলি হাতে লেখা অবস্থাতেই প্রচারিত হতো এবং তাদের পাঠকসংখ্যা অত্যত্ত বেশি ছিলো । বাংলাদেশের প্রত্যেক জিলাতেই এসব কেতাবের রীতি মতো কদর ছিলো। এখানে প্রশ্ন জাগে, কোন্‌ ভাষায় বাংলাদেশের জেহাদ আন্দোলনের প্রচার কার্য চালানো হতো? এ সম্বন্ধে কোনও প্রামাণ্য দলিল হাতের কাছে না থাকলেও এ কথা অসংকোচে বলা চলে যে, জনগণের সম্মুখে প্রচার চলত মুসলমানী বাংলা ভাষাতেই; কিন্তু লেখাপড়ার সমস্ত কাজ ফারসী বা উর্দু ভাষাতেই করা হতো । বাংলার বাইরে থেকে যে-সব প্রচারক বাংলায় আসতেন, তারা বহুদিন এদেশে বসবাস করে এদেশের ভাষা ও আদব-কায়দা বীতিমতোভাবে আয়ন্ত করে প্রচার-কাজে হাত দিতেন । লক্ষ্রৌবাসী আবদুর রহমান সাহেব বাংলাদেশে প্রচারের জন্যে আদিষ্ট হয়ে মালদহ জিলায় হিজরত করেন এবং সেখানেই শাদী করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন । এভাবে তিনি বাঙালী মুসলমানদেরই একজন হয়ে জেহাদ প্রচার করেছিলেন । সে আমলে শিক্ষিত মুসলমান- সমাজের সংযোগ সুত্র উত্তর ভারতের সংগে অত্যন্ত ঘনিষ্ঠ থাকায় বাঙালী মুসলমান মাত্রেই উর্দু ও ফারসী প্রাথমিক অবস্থা থেকেই স্বভাবতই শিক্ষা করত। এ থেকে আমাদের দৃঢ় ধারণা জন্মেছে যে, বাংলাদেশে জেহাদ আন্দোলনের লেখাপড়ার কাজটা এ দুটি ভাষার সাহায্যেই হতো । উদাহরণস্বরূপ, সাধারণ সংগঠন কার্ধে 'দীন-কি-সরদার' “দুনিয়া-কি-সরদার', “ডাক-কি সরদার" প্রভৃতি উপাধি থেকেই আমাদের যুক্তির পোষকতা মেলে । চলতি শতকে প্রথমেই বঙ্গভঙ্গ রদ নিয়ে আন্দোলনকালে বাংলাদেশে হিন্দু যুবকদের দ্বারা যে সন্ত্রাসবাদের উদ্ভব হয়, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার ভূমিকার গুরুত্ব অনস্বীকার্য । সন্ত্রাসবাদীদের কার্যকলাপ, সংগঠন শক্তি, প্রচারণা গুপ্তসমিতি, গুপ্তচরবৃত্তি, গুপ্ত শব্দ-সংকেত এবং গুপ্ততাবে অর্থ ও অন্ত্রাদি চলাচলের ক্রিয়া-প্রক্রিয়া জেহাদীদের কথাই স্মরণে আসে । কারণ, এসব ক্রিয়াকর্মে দুটি দলের অনেক মিল আছে, যা থেকে নিরাসক্ত মনে স্কতই প্রশ্ন জাগে__ জেহাদীদের আদর্শের অনুকরণ করে বিশ শতকের বাঙালী হিন্দু সন্ত্রাসবাদ সংগঠিত হয়েছিলো কিনা ৷ তবে এ বিষয়ে সন্দেহ নেই যে, জেহাদীদের কর্মধারা ছিলো সাধারণ মানুষের অপরাধ ও পাপাচার বোধের সংগে পূর্ণ সংগতি রেখে, এবং তাদের সব প্রচেষ্টাই ছিলো প্রকাশ্য যুদ্ধক্ষেত্রে । ডাকতি, অর্থলুষ্ঠন, গুপ্ত খুন-জথম প্রভৃতি কর্ম ছিলো জেহাদীদের স্বপ্রেরও অগোচর । কিন্তু দুটি আন্দোলনের কর্মীদের চারিত্রিক ঝজুতা ও দৃঢ়তা, কর্তব্যকর্মে নিষ্ঠা ও দলগত অকুষ্ঠ বশ্যতা ছিলো । বিস্বয়কর। জেহাদী আন্দোলন সম্বন্ধে আরও বলা যায় যে, এটি কোনও বিদেশীর দ্বারা অনুপ্রাণিত হয়নি, এবং কোনও সময়ে কোনও বিদেশী শক্তির সাহায্য নির্ভর ছিল না। আর এ আন্দোলনের ব্যাপকতা ও তীব্রতা সম্বন্ধে ডক্টর চৌধুরী স্বীকার করেছেন : ‘ব্রিটিশ শাসন আমলে যে-সব আন্দোলনের উদ্ভব হয়েছে, সে সবের মধ্যে. ওহাবী আন্দোলন ছিলো তীব্রভাবেই ব্রিটিশ বিরুদ্ধ, এবং তার সর্বস্তরেই এই তীব্র বিরোধিতা পরিলক্ষিত হতো!’

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।